• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপি প্রভাব : ‘বাড়িতে ঢুকিয়ে দিল পুলিশ’—ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ

Saturday, 25 April 2026, 7:03 pm
এমপি প্রভাব : ‘বাড়িতে ঢুকিয়ে দিল পুলিশ’—ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ

Oplus_131072

18
SHARES
59
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি দখলচেষ্টা, হামলা ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন করেছেন তাসনুভা জাহান পারুল (২৮) নামে এক কলেজছাত্রী।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মো. মোস্তফা দীর্ঘদিন আগে পারিবারিক আদালতের মাধ্যমে তার মা সীমা আক্তারকে তালাক দেন।

তখন পারুলের বয়স ছিল মাত্র ৪ বছর এবং তার ছোট বোন তাবাসুম জাহান শাহনাজের বয়স ছিল ২ বছর।

তালাকের পর তাদের মা অন্যত্র বিয়ে করে চলে যান এবং এরপর আর কোনো যোগাযোগ রাখেননি। পিতা একাই দুই বোনকে লালন-পালন করে বড় করেন।

পারুল জানান, পরবর্তীতে তারা জানতে পারেন তাদের মা একাধিক বিয়ে করেছেন। পরিবারের কোনো পুত্র সন্তান না থাকায় ২০২২ সালে তাদের পিতা তার সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি দুই মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। এরপর থেকে তারা বৈধভাবে সম্পত্তি ভোগদখলে রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, বিগত সময়ে রাজনৈতিক কারণে তাদের পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছে।

তবে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তালাকপ্রাপ্ত মা সীমা আক্তার স্থানীয় কিছু লোকজন নিয়ে তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন।

এ সময় জরুরি সেবা নম্বরে ফোন দিলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে আটক করে। পরে প্রশাসনের মধ্যস্থতায় তিনি ভবিষ্যতে আর হয়রানি করবেন না মর্মে অঙ্গীকার দিয়ে মুক্তি পান।

কিন্তু চলতি বছরের ১৮ এপ্রিল পুনরায় একই নারী সন্ত্রাসী সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন পারুল।

তিনি দাবি করেন, এ সময় জরুরি নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টো ওই নারীকে বাড়িতে প্রবেশে সহায়তা করে। বাধা দিলে পুলিশ কর্মকর্তা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।

বর্তমানে পারুল বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছেন বলে উল্লেখ করে জানান, তার ছোট বোন, অসুস্থ পিতা ও বৃদ্ধ দাদী ওই নারীর জিম্মায় গৃহবন্দী অবস্থায় আছেন। তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আবেদনে তিনি দাবি করেন, প্রভাবশালী মহলের মদদে তাদের সম্পত্তি দখলের চেষ্টা চলছে এবং যেকোনো সময় তাদের পরিবারের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে।

এ অবস্থায় পারুল প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Previous Post

তিন শতাধিক স্পটে মাদক, প্রশাসন কার্যত ব্যর্থ

Next Post

রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ

রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য