স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একদিনের ব্যবধানে আবারও গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ মে) ভোরে উপজেলার কুতুবপুর লাকিবাজার এলাকায় একটি ভাড়া বাসায় রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন—আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী, সাকিব এবং রাকিব। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
প্রতিবেশী মো. ফারুক জানান, ভোর ছয়টার দিকে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, আব্দুল কাদের ও তার তিন ছেলে আগুনে দগ্ধ অবস্থায় ছটফট করছেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশা চালক।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ছিটকে পড়ে এলেও আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ ঘটতে পারে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তার ছেলে মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
চারজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে গ্যাসলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন









Discussion about this post