নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুয়েল (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শান্তিনগর এলাকার বাসিন্দা তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শান্তিনগর এলাকায় পুলিশের একটি অভিযানের সময় জুয়েলের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বাকবিতণ্ডা হয়।
ওই ঘটনার জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন জুয়েলের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর করে। একপর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।









Discussion about this post