সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ভোরের আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিটের লড়াই
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্য ওঠার আগেই কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়, সৃষ্টি হয় আতঙ্কের।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিস্তারিত আসছে……









Discussion about this post