আদালত প্রতিবেদক :
নারায়ণগঞ্জে দায়ের করা একটি মাদক মামলায় মো. মামুন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মামুন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি এলাকার বাসিন্দা এবং আব্দুর রশীদের ছেলে। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকা থেকে তাকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। সে সময় মামুন কুমিল্লা থেকে মোটরসাইকেলযোগে ইয়াবা বহন করে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে উপস্থাপন করা হলে বিচারক সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, মামলার সাক্ষ্য ও প্রমাণ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ দিয়েছেন।









Discussion about this post