• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের

Monday, 31 August 2026, 12:14 am
পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের

Oplus_131072

4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

দশম শ্রেণির তুচ্ছ দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

লাশ-মোটরসাইকেল লেকে ফেলে ‘সড়ক দুর্ঘটনা’ সাজানোর চেষ্টা, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ

দশম শ্রেণিতে পড়ার সময় ছয় বন্ধুর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল দ্বন্দ্ব। সময়ের সঙ্গে তারা দ্বাদশ শ্রেণিতে উঠলেও সেই বিরোধের অবসান হয়নি। বরং পুরোনো ক্ষোভ ও পূর্বশত্রুতার জের ধরে পাঁচ বন্ধু মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরই সহপাঠী ও বন্ধু মেহেদী হাসান দিগন্তকে (১৮)—এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

হত্যার পর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়। এজন্য দিগন্তের মরদেহ মোটরসাইকেলসহ পূর্বাচলের ৩০০ ফুট সড়কের ভূইয়াবাড়ি ব্রিজের নিচে লেকের পানিতে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। মরদেহ গুমের উদ্দেশ্যে ব্রিজের নিচে পানির মধ্যে গাদার নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলেও পুলিশের দাবি।

গত ২৮ আগস্ট রাতে রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল ৭ নম্বর সেক্টরের আলমপুর এলাকায় ভূইয়া ব্রিজের নিচে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার তদন্তে নেমে মাত্র ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের দুই বন্ধু তুহিন ও আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য তিনজনকে গ্রেফতারে অভিযান চলছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন।

পুলিশ জানায়, নিহত মেহেদী হাসান দিগন্ত গাজীপুর সিটি করপোরেশন এলাকার সিরাজুল ইসলামের ছেলে। দিগন্তসহ অভিযুক্ত পাঁচজন গাজীপুর বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলে একই শ্রেণির সহপাঠী ছিল। মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময় ছয় বন্ধুর মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সেই পুরোনো দ্বন্দ্বের জেরই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতির দিকে গড়ায় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ওসি এএইচএম সালাহউদ্দিন জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৮ আগস্ট রাতে দিগন্তকে পূর্বাচলের ভূইয়া ব্রিজ এলাকায় নেওয়া হয়। সেখানে পূর্বশত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

হত্যার পর নিজেদের অপরাধ আড়াল করতে অভিযুক্তরা নতুন পরিকল্পনা করে। ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচার করার উদ্দেশ্যে দিগন্তের মরদেহ মোটরসাইকেলসহ ব্রিজের নিচে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে তা পানির মধ্যে গাদার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে নিহতের বন্ধু তুহিন ও আব্দুল্লাহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নিহত দিগন্তের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

একসময় যে বন্ধুরা একই বেঞ্চে বসে পড়াশোনা করেছে, একসঙ্গে সময় কাটিয়েছে, সেই বন্ধুত্বের মধ্যেই লুকিয়ে ছিল পুরোনো বিরোধের আগুন।

মাত্র ১৮ বছর বয়সী এক তরুণের জীবন কেড়ে নেওয়ার এমন অভিযোগে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আর তুচ্ছ এক বিরোধের জের ধরে বন্ধুর হাতে বন্ধুর এমন করুণ মৃত্যুতে এলাকায়ও সৃষ্টি হয়েছে গভীর শোক ও চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ

Next Post

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

Related Posts

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা
Lead 1

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ
Lead 6

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ

সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
Lead 4

সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি !
Lead 4

রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি !

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

Next Post
ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা 31 Aug, 2026
  • পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের 31 Aug, 2026
  • মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ 30 Aug, 2026
  • সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ 30 Aug, 2026
  • কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব 30 Aug, 2026
  • রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি ! 30 Aug, 2026
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য