• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

উন্নয়ন করতে চাইলে পাঞ্জাবী আর আঁচল ধরে টান দেয় : সেলিম ওসমান

Monday, 9 November 2020, 12:49 am
উন্নয়ন করতে চাইলে পাঞ্জাবী আর আঁচল ধরে টান দেয় : সেলিম ওসমান
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে যতটুকু উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়নি। এ শহরে ময়লার রাজনীতি হয়। হকার নিয়ে রাজনীতি হয়। যানজট নিয়ে রাজনীতি হয়। তাই আমাদের এখন বসতে হবে। আমি আগাতে গেলে পাঞ্জাবী ধরে টান দেওয়া হবে। কারো আচল টান দিয়ে ধরবে। রাজধানীর পাশের এ জেলা নারায়ণগঞ্জে মূল সমস্যা সমন্বয় নাই।

৮ নভেম্বর রোববার রাতে ফতুল্লার উইজডম এটায়ার্সে নিজ নির্বাচনী আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমার সঙ্গে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আশা করছি অচিরেই বসবো। লম্বা সময় নিয়ে বসবো। যাতে সমস্যাগুলোর সমাধান ঘটে। আমরা আমাদের ঐতিহ্য ফিরেই আনবো।

উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর ইউএনও শুক্লা সরকার, বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লা সানু, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, মুছাপুরের চেয়ারম্যান মাকসুদ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, সাঈফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, আব্দুল করিম বাবু, জমশের আলী ঝন্টু, আফজাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, বন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন প্রমুখ।

তিনি বলেন, করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমাদের অনেকেই মারা গেছেন। এখন আমরা দ্রুত চেষ্টা করবো নারায়ণগঞ্জের মানুষের সুখ শান্তির জন্য একটেবিলে বসার জন্য। কারণ আমরা অনেক ঝগড়া করেছি, অনেক গালমন্দ করেছি। সকল সমস্যার সমাধান ঘটবে যদি আমরা এক টেবিলে বসতে পারি। এ শহরে এত রিকশা কেন চলবে। আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসী দুর্ভাগা। নিশ্চয় আমরা কোন অন্যায় করেছি। পাপ করেছি। নতুবা কেন নারায়ণগঞ্জের উন্নয়ন থমকে থাকবে।

সেলিম ওসমান বলেন, আজকে আমি সকলকে নিয়ে বসেছি। আগামীতে ওয়ার্ড ও থানা নিয়ে বসবো। আমি করোনাকে ভয় পাই না। এটা প্রতিরোধে মনের জোরটাও বেশী।

সেলিম ওসমান বলেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে মানুষের কল্যাণে কাজ করতে। আমার ভাইয়ের মৃত্যুর পর কখনোই চাই নাই রাজনীতিতে আসবো। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি সেই ১৯৭৪ সালে। আমি কখনোই চাই নাই এমপি হতে জনপ্রতিনিধি হতে। কিন্তু নারায়ণগঞ্জবাসীর টানে ও মায়ের নির্দেশে আমি এমপি নির্বাচন করেছি। পরবর্তীতে আমাকে সংসদে ডেকে নিয়ে নির্বাচনের কথা বলা হয়েছে।

তিনি বলেন, নীট সেক্টর অসহায় হয়ে পড়লে শিল্পনগরী নারায়ণগঞ্জ অচল হয়ে পড়বে। এখানে প্রায় ৩০ লাখ শ্রমিক কাজ করে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছেন। বর্তমানে নানামুখি সংকটে রয়েছে নীট শিল্প। করোনায় সময় চালু রেখে বিশাল ক্ষতির হাত থেকে নীট সেক্টরকে রক্ষা করা সম্ভব হয়েছে। এর পেছনে আমাদের কত শ্রম দিতে হয়েছে সেটা অনেকেই জানেন না।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সব কারখানা সচল রাখতে সক্ষম হয়েছি বলেই অভাব আমাদের ছুঁতে পারেনি। সামনের শীত মৌসুমের জন্য আমাদেরকে সতর্ক হতে হবে।

চেয়ারম্যানদের উদ্দেশ্যে সেলিম ওসমান বলেন, আমাদের জবাবদিহিতা থাকতে হবে। কে নির্বাচন করবে কে কি করবে সেটা এখন ভাবার সময় না। এখন সকলকে জনকল্যাণে কাজ করতে হবে।

Previous Post

এমপি ও ব্যবসায়ী মুখোমুখি !

Next Post

এখন কি জবাব দিবেন ছাত্রদলের বিতর্কিত নেতা রনি !

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
এখন কি জবাব দিবেন ছাত্রদলের বিতর্কিত নেতা রনি !

এখন কি জবাব দিবেন ছাত্রদলের বিতর্কিত নেতা রনি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য