• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘গডফাদার শামীম ও সেলিম ওসমানের প্রার্থী তৈমূর’- আইভী

Saturday, 8 January 2022, 3:11 pm
‘গডফাদার শামীম ও সেলিম ওসমানের প্রার্থী তৈমূর’- আইভী
35
SHARES
113
VIEWS
Share on FacebookShare on Twitter

পুরো মহানগরীজুড়ে তফসিল ঘোষনার পূর্ব থেকেই ব্যাপক গুঞ্জন ছিলো কে হচ্ছেন ওসমান পরিবারের মেয়র প্রার্খী ? সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার প্রকাশ্যে এসেছে ওসমান পরিবারের অত্যান্ত আস্থাভাজন নৌকা ডুবানো ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান। এই চেয়ারম্যানদের পুরো জেলায় ওসমান পরিবারের গৃহপালিত ব্যাক্তি হিসেবে সকলের কাছে পরিচিত। বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী মিছিলে ওসমান পরিবারের ওই আস্থাভাজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এমন সরব উপস্থিতিতে সকলেই মন্তব্য করেছেন এবার ফকফকা । তামাশা এতেদিনে পরিস্কার করেছে ওসমান পরিবার ! নারায়ণগঞ্জের কয়েকটি গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে এমন সংবাদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী তার প্রতিদ্বন্ধী প্রার্থী তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ করে বলেছেন, উনিতো গডফাদার শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী । উনি বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্রও নন।

উনি শুক্রবার (৭জানুয়ারি) বন্দরে সেলিম ওসমানের জাতীয় পার্টির (জাপা) চারজন চেয়ারম্যানকে নিয়ে প্রচারণা চালিয়েছেন। এতেই সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল ‘তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট’ তা প্রমাণ হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) বন্দরের ২৪ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন আইভী।

তিনি বলেন, শামীম ওসমান সেলিম ওসমান দুই ভাইয়ের ক্যান্ডিডেট তৈমূর আলম খন্দকার। তিনি জনতার প্রার্থী নন, বিএনপির প্রার্থীও নন। দলের সমর্থন প্রসঙ্গে আইভী বলেন, আওয়ামী লীগে দ্বন্দ্ব স্পষ্ট হল কিনা জানি না।

সব নেতাকর্মী আমার সঙ্গে আছে। প্রতিটা ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতাকর্মীরা আমার পাশে আছে। একমাত্র তিনি (শামীম ওসমান) বাইরে গিয়ে তার লোকজনকে তৈমূর সাহেবের সঙ্গে দিচ্ছেন।

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, হাই কমান্ড শুক্রবার সব দেখেছেন। এখানে অনুষ্ঠান হয়েছে, পত্রিকায়ও খবর এসেছে। তারা দেখেছেন এবং এ বিষয়ে দেখবেন। আমি নির্বাচন করি জনতার শক্তিতে। জনতাই আমার শক্তি, দল আমার মনোবল। এসব মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোন গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না। আমি বলেছি শুক্রবার জাপার চেয়ারম্যানরা প্রকাশ্যে নেমেছেন। এতেই প্রমাণ হয় কারা তার (তৈমূর) সঙ্গে আছেন, কারা তাকে সাপোর্ট দিচ্ছেন।

অপরদিকে শনিবার দুপুরে বন্দর এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, নারায়ণগঞ্জে যত জল্পনা কল্পনাই হোক না কেন, দিন শেষে ভোট শান্তিতেই হয়। আশা করি ১৬ তারিখ এখানে শান্তিপূর্ণ ভোট হবে। মানুষ আমাকে ভোট দেবে এবং আমি জয়ী হব।

নাসিকে দুইবার নির্বাচিত এই সাবেক মেয়র বলেন,’তার (তৈমূর আলম) চারপাশে বিএনপির লোকজন আছে। শুক্রবার জাতীয় পার্টির (জাপা) লোকজনও তার সঙ্গে যোগ দিয়েছে। নারায়ণগঞ্জের কথিত গডফাদার শামীম ওসমানের লোকজনরাও তার পাশে আছে। যেহেতু নির্বাচনটা দলীয় প্রতীকে হচ্ছে তাই তিনি (তৈমূর আলম) বিএনপির প্রার্থী হলে ধানের শীষ প্রতীক পেতেন। তিনি যেহেতু ধানের শীষ পাননি, সেহেতু তিনি বিএনপির প্রার্থী নন। তিনি সেলিম ওসমান, শামীম ওসমানের প্রার্থী। ”

Previous Post

না.গঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

Next Post

কনডেম সেলে নূর হোসেনের মোবাইল : তদন্ত কমিটি গঠন

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
কনডেম সেলে নূর হোসেনের মোবাইল : তদন্ত কমিটি গঠন

কনডেম সেলে নূর হোসেনের মোবাইল : তদন্ত কমিটি গঠন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য