• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে পুলিশের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

Monday, 23 December 2019, 8:56 pm
নারায়ণগঞ্জে পুলিশের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জোছনা বেমগ নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মোগড়াপাড়া বাড়ি মজলিশ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিহত জোছনা বেগম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

তবে, পুলিশ দাবি করেছে ওই নারীর সাথে পুলিশের কোনো রকম ধস্তাধস্তি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি। তারা ওই নারীর ছেলে মাদক ব্যবসায়ী সজিবকে মাদকসহ আটক করলে তা দেখে ওই নারী স্ট্রোক করে মারা গেছেন।

অন্যদিকে নিহতের পরিবার দাবি করেছেন, সন্ত্রাসী গিট্টু হৃদয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর সজিব মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। কিন্তু পুলিশের কয়েকজন সোর্স তাকে প্রায় সময় মাদক ব্যবসায়ী সাজিয়ে আটক করার চেষ্টা চালায়। গত রবিবার দুইজন সোর্স সজিবের ঘরে কৌশলে মাদক রেখে পুলিশ ডেকে এনে তাকে মাদক মামলায় ফাঁসিয়ে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করে।

স্বজনদের অভিযোগ, সোনারগাঁ থানার এসআই হাবিবুর রহমান ও মনির হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে সজিবকে আটক করতে যায়। এসময় সজিবের মা বৃদ্ধা জোছনা বেগম পুলিশের পা জড়িয়ে ধরে আকুতি করে জানায় তার ছেলে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছে। তাকে আটক না করার অনুরোধ করেন তিনি। এতে পুলিশ ওই বৃদ্ধাকে জোরে ধাক্কা দিলে তিনি মেঝেতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই ঘটনার পর পুলিশ আটক সজিবকে ছেড়ে দিয়ে দ্রত ঘটনাস্থল থেকে ফিরে আসে। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় নিহতসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে। পরে সোনারগাঁ থানা পুলিশ এ সংবাদে জোছনা বেগমের বাড়ি গিয়ে তার পরিবারকে স্বান্তনা দিয়ে এ ব্যাপারে সাংবাদিকদের না জানাতে অনুরোধ করে।

এদিকে অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান দাবি করেন, ওই মহিলার ছেলে মাদক ব্যবসায়ী সজিবকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছিলাম। তা দেখে তিনি স্ট্রোক করেন। তাকে ধাক্কা দেয়া হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মাদক ব্যবসায়ীর মাকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমন কোনো খবর পাই নাই। যদি কেউ লিখিত অভিযোগ করে তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে চাঁদা ॥ আবু তাহের রিমান্ডে

Next Post

সিদ্ধিরগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর॥ আহত ১৫

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
সিদ্ধিরগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর॥ আহত ১৫

সিদ্ধিরগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর॥ আহত ১৫

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য