• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নাসিক নির্বাচন : বিএনপির না, ৩ নেতা মরিয়া !

Saturday, 11 December 2021, 10:32 pm
নাসিক নির্বাচন : বিএনপির না, ৩ নেতা মরিয়া !
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন কে ঘিরে এখনো ধোঁয়াশা কাটছে না বিএনপির। কেন্দ্রীয় নেতারা বলছেন বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। বিপরীতে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনে অংশগ্রহণের জন্য। কেউ কেউ আবার স্বতন্ত্র প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। এ নিয়ে নেতাকর্মীরা আছেন দোলাচলে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে আটজন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে দুজন বিএনপি নেতাও আছেন। এরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি তারা নির্বাচনী মাঠেও নেমেছেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ বিএনপির প্রভাবশালী নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারও নির্বাচনের ইচ্ছা পোষণ করছেন।

এর আগে ১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক কুলখানি অনুষ্ঠানে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। তবে বিএনপি বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নেবে না। এ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার সব নির্বাচন তাদের মতো করে পরিচালনা করছে।

কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা মির্জা ফখরুলের সেই বক্তব্যের প্রাধান্য দেননি। ৫ ডিসেম্বর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন প্রসঙ্গে এটিএম কামাল বলেন, আমার দলের পক্ষ থেকে নির্বাচনে না গেলে আমি স্বতন্ত্র নির্বাচন করবো। দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ। তবুও আমি নির্বাচনে অ্যাসিড টেস্ট হিসেবে অংশ নিচ্ছি।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দল নির্বাচনে যাবে কি না আমার জানা নেই। তবে দল যদি নির্বাচনে যায় এবং আমাকে মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করার ইচ্ছা আছে। এজন্য আমি মনোনয়নপত্রও সংগ্রহ করেছি। তবে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কি না তা নিয়ে ভোটারদের শঙ্কা আছে। সুষ্ঠু ভোট হলে আমি জয়ী হবো।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, দল যদি সিদ্ধান্ত দেয় তাহলে নির্বাচন করার ইচ্ছা আছে। দলের নির্দেশনা তো মানতেই হবে। সাধারণ মানুষজনও আমাকে চাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দিনভর আমার বাড়ি লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। সবার দাবি, আমাকে নির্বাচনে দাঁড়াতেই হবে। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে অনেকেই আমাকে প্রার্থী হওয়ার তাগিদ দিয়েছেন।

তিনি আরও বলেন, ২০১১ সালে আমাকে নির্বাচনের আগ মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে ২০১৬ সালে আমি প্রার্থী হতে চাইনি। কিন্তু এবার আর না করতে পারবো না। দল যদি বলে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাহলেও নির্বাচনে অংশ নেবো।

তবে এসব বিষয় নিয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন ধোঁয়াশায়। অন্যদিকে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়ও ঘনিয়ে আসছে। ১৫ ডিসেম্বরের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। যদি নির্বাচনে অংশ নিতেই হয় তাহলে আগে থেকেই মাঠে নামার কথা বলছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি ।

Previous Post

সোনারগাঁয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মশাল মিছিল

Next Post

“নগরীর বিশাল চাঁদাবাজির নেপথ্যে কারা ?”

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
“নগরীর বিশাল চাঁদাবাজির নেপথ্যে কারা ?”

“নগরীর বিশাল চাঁদাবাজির নেপথ্যে কারা ?”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য