• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নাসিক নির্বাচনে এখন পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির

Sunday, 5 December 2021, 10:33 am
নাসিক নির্বাচনে এখন পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকারের সব নির্বাচন বর্জন করে আসা বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদের ভোটেও অংশ নেবে না। এখন পর্যন্ত এ অবস্থানই চূড়ান্ত বলে দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটির ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এ কারণে চলতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয়ভাবে তারা অংশ নিচ্ছে না। তবে অনেক ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির স্থানীয় নেতারা স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন।

সর্বশেষ গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ভোটে ৯১টি ইউপিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। এ অবস্থায় রাজধানীর উপকণ্ঠের গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির কৌশল কী হবে, তা নিয়ে দলের ভেতরে-বাইরে কৌতূহল আছে।

নির্বাচন না করার সিদ্ধান্ত এখনো বহাল আছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করব না। এই সিদ্ধান্ত তো এখনো পরিবর্তন করিনি। ফলে স্থানীয় সরকারের নির্বাচনে আমাদের দলীয় প্রতীকে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।’

যদিও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন জেলা বিএনপির একাধিক নেতা। তাঁদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আইনজীবী সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও সাংগঠনিক সম্পাদক আবুল আল ইউসুফ খান অন্যতম।

গণমাধ্যম চারজনের সঙ্গেই কথা বলেছেন। তাঁদের বক্তব্য হচ্ছে, দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে মনোনয়ন চাইবেন।

ইউনিয়ন পরিষদের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের কেউ স্বতন্ত্রভাবে মেয়র প্রার্থী হলে দলের অবস্থান কী হবে, তা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা আনন্দ থাকে। সেটি আমরা বর্জন করেছি। এখন যদি সিটি নির্বাচনে আমরা এর ব্যতিক্রম করি, তা হাস্যকর হয়ে যাবে।’

পাঁচ বছর আগে ২০১৬ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আইনজীবী সাখাওয়াত হোসেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচন বর্জন করলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একধরনের শিথিলতা রয়েছে। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে কাউকে মানা করা হয়নি। আবার দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় কাউকে সাংগঠনিকভাবে শাস্তিও দেওয়া হয়নি। বরং জয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে স্থানীয়ভাবে উৎসাহ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্বতন্ত্রভাবে প্রার্থিতার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।’

Previous Post

মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত ‘আকরাম’ হচ্ছে স্মৃতি জাদুঘর

Next Post

সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর লাশ

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর লাশ

সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর লাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য