• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মসজিদে ট্রাজেডি : হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে তিতাস

Wednesday, 9 September 2020, 5:49 pm
মসজিদে ট্রাজেডি : হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে তিতাস
15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার  তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে প্রদান করতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

হাইকোর্টের আদেশের পর বুধবার (৯ সেপ্টেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট।

আগামী ৭ দিনের মধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করতে বলা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ওই টাকা বিতরণ করবেন বলেও আদেশ দেন আদালত। এছাড়াও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

এর আগে, ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

এছাড়াও ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটে নির্দেশনা চাওয়া হয়। নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এই রিট দায়ের করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য আহতদের ভর্তি করা হয়। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও দগ্ধ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।

৬ সেপ্টেম্বর ওই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এসব প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে আদালত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আইনজীবীকে রিট আবেদন করতে বলেন।

Previous Post

তল্লা মসজিদ ট্রাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ

Next Post

নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে না কাউকে দায় নিতেই হবে : হাইকোর্ট

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে না কাউকে দায় নিতেই হবে : হাইকোর্ট

নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে না কাউকে দায় নিতেই হবে : হাইকোর্ট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য