• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের মূর্তিমান আতঙ্ক হানজালা বাহিনী

পুলিশের ওপর হামলার ঘটনায় হানজালাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

Monday, 31 May 2021, 9:50 pm
রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের মূর্তিমান আতঙ্ক হানজালা বাহিনী
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের মূর্তিমান আতঙ্কের নাম হানজালা বাহিনী। বাড়ি নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান, জমিজমা বিক্রিসহ সব কাজেই হানজালা বাহিনীকে চাঁদা দিতে হয়। না দিলেই গুম, খুন, হামলা-মামলার হুমকি দিয়ে থাকে এ বাহিনী।

এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ালেও রহস্যজনক কারণে হানজালাসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করতে পারছে না প্রশাসন। শুধু তা-ই নয়, বছরখানেক আগেও হানজালাসহ তার বাহিনীর সদস্যরা ভুলতা ফাঁড়ির পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে হানজালাসহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। ওই ঘটনায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে হানজালা পার পেয়ে যায়।

এদিকে শনিবার বিকালে হকার উচ্ছেদ ইস্যু ও বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করায় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা হানজালাসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ।

রবিবার সকালে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিন্টু বৈদা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা ওরফে হামজালা, ফাহিম, সফিউদ্দিন, সোহাগ, মেহেদী, নাসিম ওসমান, ফাহিম, নয়ন, দ্বীপ, বাসির, আমিনুল, নাহিদ, আল-আমিন, কবির, ওবায়দুর, আরিয়ান, ইমন, রবিউল, মফিজুল, মুইরাব, মোশারফ, আল-আমিন, ইসমাইল ও হাসান।

এ ঘটনায় বাসির নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাসির উপজেলার গুতিয়াবো এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, এক সপ্তাহ আগে ভুলতা এলাকায় গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাথ দখলমুক্ত করে পুলিশ। শনিবার বিকালে সাবেক ছাত্রলীগ নেতা হানজালা ওরফে হামজালা ও তার বাহিনীর সদস্যরা ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আফজাল হোসেন নামে ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোলাকান্দাইল গোলচত্বর এলাকা হয়ে ভুলতা ফাঁড়ির সামনে এসে পৌঁছালে হানজালা ও তাদের বাহিনীর সদস্যদের কাছে বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন। মিছিলের কারণ জিজ্ঞেস করায় হানজালা ও তার বাহিনীর সদস্যরা ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিনকে হুমকি-ধমকি দেয়। এ সময় হানজালা ও তার সহযোগীরা ইন্সপেক্টর নাজিম উদ্দিনকে গালিগালাজ করতে করতে হুমকি দিয়ে বলে, ‘আপনি ফুটপাথের দোকানপাট বন্ধ করে ভালো করেননি। আপনি ফুটপাতের দোকানপাট বন্ধ করতে পারবেন না। জোর করে হলেও ফুটপাথ চলবে। আপনি পারলে ঠেকাবেন।’ এর আগে ব্যবসায়ী আফজাল হোসেনকে হুমকি-ধমকি প্রদান করে হানজালা। পরে হানজালা ও তার বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভুলতা ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় হানজালা ও তার বাহিনীর সদস্যরা ইটপাটকেল নিক্ষেপ করে রিপন ও কবির নামে দুই পুলিশ কনস্টেবলকে জখম করে। তাদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়। হানজালার নামে রূপগঞ্জ থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। এর আগেও গত বছর হানজালার নামে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, গত বছর হানজালার নামে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়। এ ছাড়া হানজালার নামে একাধিক মামলা থাকার পরও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

গ্রেফতার করলেও প্রভাবশালী মহলের ফোনে তাকে ছেড়ে দিতে হয়। হানজালা ও তার বাহিনীর সদস্যরা এলাকার মূর্তিমান আতঙ্ক। ভুলতা ও বলায়খা এলাকার ১০টি গ্রামের মানুষ বাড়ি নির্মাণ করতে গেলে তাদের চাঁদা দিতে হয়। তাদের চাঁদা দেওয়া ছাড়া কেউ এলাকায় বাড়িঘর নির্মাণ করতে পারে না। হানজালা তার বাহিনীর সদস্যদের দিয়ে ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে থাকে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে হানজালা ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হবে ।

Previous Post

স্ত্রীর ধাক্কায় মৃত্যু : ফিঙ্গার প্রিন্ট ও চেকেই লাশ শনাক্ত

Next Post

পুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা !

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
পুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা !

পুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য