• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সিদ্ধিরগঞ্জে যদি সন্ত্রাসী থাকে তবে ওসির দরকার নাই’ এসপি জায়েদুল

Tuesday, 22 September 2020, 9:25 pm
‘সিদ্ধিরগঞ্জে যদি সন্ত্রাসী থাকে তবে ওসির দরকার নাই’ এসপি জায়েদুল
15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

কাজের গতি ফিরিয়ে আনার লক্ষ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে ।

২২ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানার ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল।

সভাপতির বক্তব্যে ওসি কামরুল ফারুক বলেন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকা শিল্পাঞ্চল এলাকা। এ এলাকায় ক্রাইম হয় ভিন্ন ধরনের। বর্তমান এসপি’র সময়ে তার নির্দেশনায় পূর্বের তুলনায় সকল খারাপ কাজ অনেকাংশে বন্ধ হয়েছে। আগে যেখানে ২০-২৫ টি ছিনতাই, ১১০-১২০ টি মাদক মামলা, ৮-১০ টি মার্ডার হতো, গত ৩-৪ মাসে মাত্র ২টি খুন হয়েছে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি-মামলা করতে টাকার প্রয়োজন হয় না, পাসপোর্ট ভেরিফিকেশনে টাকার প্রয়োজন হয় না। যদি এরকম অভিযোগ পান আমার কাছে এবং এসপি সাহেবের নিকট জানাবেন। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে এসপি সাহেবের নিকট জানাবেন।

প্রধান অতিথি’র বক্তব্যে মোহাম্মদ জায়েদুল আলম বলেন, সিদ্ধিরগঞ্জে কোন ঝুট সন্ত্রাসী থাকবে না। ঝুট সন্ত্রাসী অবশ্যই ঝুট ব্যবসায়ী না। হয় এ সিদ্ধিরগঞ্জ থানায় ওসি থাকবে নয়তো ঝুট সন্ত্রাসী থাকবে। যদি সন্ত্রাসী থাকে আগামী সপ্তাহের মিটিংয়ে ওসির থাকার প্রয়োজন নেই। ওসি কোন জনগণের সাথে তো দূরের কথা, কোন ছিচকে চোরের সাথেও খারাপ ব্যবহার করতে পারবে না, সেখানে মা-বোন তো দূরের কথা। কারণ, কোন ছিচকে চোরের টেক্স এ হয়তো আমার বেতন হয়। সংবিধানের কোথাও কারো সাথে খারাপ ব্যবহারের জন্য বলা হয় নি। আমার কাজে কেউ খুশি-বেজার হলে, আমার কিছু যায় আসে না।

মাদক প্রসঙ্গে এসপি জায়েদুল বলেন, কতজনকে ধরলে মাদক নির্মূল হবে বলতে পারবেন? প্রতি মহল্লায়-পাড়ায় মাদক বিক্রেতা-সেবী রয়েছে। আজ হয়তো কোন বিক্রেতাকে ধরে পুলিশে দেয়া হবে পরবর্তীতে তিনি ১০-২০ হাজিরা দিয়ে মুক্ত হয়ে যাবেন। মাদকমুক্ত করতে হলে সমাজ ও পরিবারকে এগিয়ে আসতে হবে। কিশোর গ্যাং প্রসঙ্গে জেলার পুলিশ সুপার বলেন, বাবা-মা’কে তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি আপনার সন্তানকে কেন টাচ মোবাইল কিনে দিচ্ছেন। প্রতিটি জনপ্রতিনিধি তাদের এলাকায় সিসি ক্যামেরার ব্যবস্থা করলে এ অপরাধীদের চিহ্নিত করা সম্ভব। একশ সিকিউরিটি এবং ১ টি সিসিক্যামেরা সমান।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার আরও বলেন, জিডি-মামলা করতে টাকার প্রয়োজন নাই। এ বিষয়ে কিংবা অন্য বিষয়ে অভিযোগ ওসিকে জানাবেন। তিনি কল না ধরলে আমি মনে করি তার এখানে থাকার প্রয়োজন নাই, কারণ অনেকে ওসি হওয়ার জন্য বসে আছে। আমার কাছে ওসিকে কল দেওয়ার পর কোন ব্যবস্থা না নিলে আমাকে কল দিয়ে জানাবেন।

সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় ডিবি’র সোর্স পরিচয়ে অনৈতিক কাজ হয়, এমনই অভিযোগের প্রেক্ষিতে এসপি জায়েদুল আলম বলেন, পুলিশের এবং ডিবি’র কারো কোন সোর্স থাকবে না। এমন পরিচয় কেউ দিয়ে খারাপকাজে লিপ্ত হলে তাকে পুলিশে দিবেন তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। এর আগের মিটিংয়েও আমি শুনেছিলাম পুলিশের সোর্স। এ মিটিংয়েও আমাকে শুনতে হলো, দুঃখজনক। পুলিশের সোর্স এ এলাকার সকল মানুষ। আলাদা কোন সোর্স পুলিশের প্রয়োজন নেই, প্রয়োজনে সোর্স লাগবে যে পুলিশের তাকে সিদ্ধিরগঞ্জে রাখা হবে না। প্রয়োজনে সিদ্ধিরগঞ্জের সকল পুলিশ চলে যাবে।

মোহাম্মদ জায়েদুল আলম বলেন, সকল ধর্মেই মানবিক হওয়ার কথা বলে।

আরও উপস্থিত ছিলেন – নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ ,৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ও সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে ।

Previous Post

৩৪ মুসুল্লির মৃত্যু : দিনমজুর মিস্ত্রীর স্বীকারোক্তি ! তীব্র সমালোচনা

Next Post

এসপির সামনেই কাউন্সিলর আলার শেল্টারে মাদকের অভিযোগ ! রোষানলে যুবক

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
এসপির সামনেই কাউন্সিলর আলার শেল্টারে মাদকের অভিযোগ ! রোষানলে যুবক

এসপির সামনেই কাউন্সিলর আলার শেল্টারে মাদকের অভিযোগ ! রোষানলে যুবক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য