• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানের প্রার্থী নন বলে তৈমুরের অস্বীকার

Sunday, 9 January 2022, 10:19 pm
শামীম ওসমানের প্রার্থী নন বলে তৈমুরের অস্বীকার
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

“শামীম ওসমানের পায়ে হাঁটার মতো অবস্থা তৈমুর আলম খন্দকারের হয় নাই। নির্বাচনে শামীম ওসমান বা কারোর প্রয়োজন তার হবে না। আমি প্রথম দিন থেকেই বলছি, শামীম ওসমানের পায়ে তৈমুর আলম খন্দকার হাঁটে না। গত ৫০ বছর ধরে মাটি ও মানুষের সাথে রাজনীতি করতে করতে তৈমুর আলমের ভিত্তি এতটাই শক্ত অবস্থান হয়েছে যে, কোনো শামীম ওসমান বা সেলিম ওসমানের হয়ে আমাকে নির্বাচনে অভিনয়ে নামতে হবে না।”’

এবাবেই রোববার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর মাসদাইরে নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তৈমুর আলম খন্দকার।

গত শনিবার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, তৈমুর আলম খন্দকার আওয়ামী লীগের সাংসদ এ কে এম শামীম ওসমানের প্রার্থী। তার ভাই জাতীয় পার্টির সাংসদ এ কে এম সেলিম ওসমানও তৈমুরের পক্ষে আছেন বলে অভিযোগ আইভীর।

এই অভিযোগের প্রেক্ষিতেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, তার প্রার্থীতার সাথে ওসমান পরিবারের সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গ পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে ৮ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। ওই বক্তব্যে শেষাংশে তৈমুর আলম বলেন, ‘সরকারদলীয় মেয়র প্রার্থী রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন।

তবে এমন অভিযোগ ওঠার কারণ জানতে চাইলে তিনি উত্তর দেননি। ‘শামীম ওসমান তাকে সমর্থন দিচ্ছেন এমন আলোচনা সাধারণ জনগণ কীভাবে নিচ্ছেন’ জানতে চাইলে তৈমুর বলেন, সাধারণ জনগণ মনে করতেছে যে, আমার দল বিএনপি ঐক্যবদ্ধ এবং সরকারি দল দ্বিধা-বিভক্ত। আমার কোনো ক্ষতি হচ্ছে না।

তাহলে বিএনপি কি নির্বাচনে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি তো জনগণের বাইরে না। বিএনপিও তো ট্যাক্স দেয়। বিএনপি যারা করে তারাও এই নগরীর নাগরিক। আমার সাথে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা এখনও বসে আছেন।’ অসুস্থতা ও মামলাজনিত কারণে অনেক বিএনপি নেতা তার পক্ষে সরাসরি নামতে পারছেন না বলেও দাবি করেন তৈমুর। নিজেকে জনগণের প্রার্থী দাবি করে তৈমুর বলেন, ‘আমি জনগণের প্রার্থী এবং বিএনপি এইটার অংশীদার।’

বিএনপি পক্ষে থাকলে তিনটি দলীয় পদ থেকে অব্যাহতি পেলেন কেন ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। এটাও কৌশল হতে পারে। বিএনপি তো জনতারই অংশ। জনতার চাহিদার বাইরে যাবে না।’ তাহলে হাইকমান্ডের নির্দেশ কী ? এই প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘বিএনপি মহাসচিব হলেন দলের মুখপাত্র। আমি কী বললাম বা অমুক কী বললো সেটা বিবেচ্য না। মহাসচিব বলেছেন, দলগতভাবে বিএনপি নির্বাচন করবে না। তবে কেউ নির্বাচন করতে চাইলে করতে পারে। এ ব্যাপারে বিএনপির আপত্তি নাই।’

এদিকে গত শুক্রবার তৈমুর আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় ওসমান পরিবারের ঘনিষ্ঠ জাতীয় পার্টির চার ইউপি চেয়ারম্যানকে দেখা গেছে। তারা কেউই সিটি কর্পোরেশনের ভোটারও নন। অভিযোগ রয়েছে, শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের নির্দেশে ওই চার চেয়ারম্যান তৈমুরের প্রচারণায় ছিলেন। এই প্রসঙ্গে তৈমুর আলম বলেন, ‘তারা সিটির ভোটার না হলেও এই সিটির ভোটারদের সাথে তাদের সম্পর্ক বিদ্যমান। তারা এই সিটির নাগরিকদের সুখ-দুঃখের সাথে জড়িত। এই কারণে তারা ব্যক্তিগতভাবে সমর্থন দিয়েছেন।’ আপনি সমর্থন চেয়েছিলেন নাকি ব্যক্তিগত সদিচ্ছায় তারা প্রচারণায় এলেন? এই প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘আমি তো দল-মত নির্বিশেষে সকলের সমর্থন চাই। কাদের ঘনিষ্ঠ সেটা বিষয় না আমার কাছে তো তাদের পরিচয় তারা জনপ্রতিনিধি।’

তৈমুর আলমের সাথে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা জামাল উদ্দিন কালু, সহসভাপতি আতাউর রহমান মুকুল, হাজী ফারুক হোসেন, হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেনসহ এরা কয়েকজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তৈমুর আলম সরকারি দলের মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলেন। এছাড়া গত দুই মেয়াদে সরকারি দলের মেয়র ‘জনগণকে দুর্ভোগ ছাড়া কিছুই দিতে পারেননি’ বলেও মন্তব্য করেন। তার সমর্থকদের পুলিশ হয়রানি করছেন বলেও অভিযোগ করেন তৈমুর।

তৈমুর আলমের সাথে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা জামাল উদ্দিন কালু, সহসভাপতি আতাউর রহমান মুকুল, হাজী ফারুক হোসেন, হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেনসহ এরা কয়েকজন।

Previous Post

‘ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই’-নৌকার বিরোধীদের নানক

Next Post

“রাজাকার পুত্রকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর বিরেুদ্ধে শামীম ওসমান !”

Related Posts

Lead 4

সোনারগাঁয়ে পিকআপ উল্টে নিহত ২
Lead 4

সোনারগাঁয়ে পিকআপ উল্টে নিহত ২

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
Lead 1

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

“সঙ্গে থাকলে সব বৈধ”—ফতুল্লায় দ্বৈত নীতির অভিযোগ
Lead 1

“সঙ্গে থাকলে সব বৈধ”—ফতুল্লায় দ্বৈত নীতির অভিযোগ

Lead 1

ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, সাধারণ মানুষ যাবে কোথায় ?

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

Next Post
“রাজাকার পুত্রকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর বিরেুদ্ধে শামীম ওসমান !”

“রাজাকার পুত্রকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর বিরেুদ্ধে শামীম ওসমান !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • 58856 02 May, 2026
  • সোনারগাঁয়ে পিকআপ উল্টে নিহত ২ 02 May, 2026
  • দিনদুপুরে সোনারগাঁয়ে নগদ অফিসে সশস্ত্র ডাকাতি 02 May, 2026
  • রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু 02 May, 2026
  • “সঙ্গে থাকলে সব বৈধ”—ফতুল্লায় দ্বৈত নীতির অভিযোগ 02 May, 2026
  • ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, সাধারণ মানুষ যাবে কোথায় ? 02 May, 2026
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য