• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেতুটিকে দেখে নিজের দাম বাড়াতে শিখুন

Saturday, 1 May 2021, 1:58 am
সেতুটিকে দেখে নিজের দাম বাড়াতে শিখুন
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

সে নাকি আকারে ছোট। তবে তাই বলে অবহেলা করবেন না, প্লিজ। কথায় আছে, ছোট মরিচের ঝাল বেশি থাকে। এবার সেটাই প্রমাণ করে দিল তৃতীয় শীতলক্ষ্যা সেতু।

এবার প্রমাণিত হয়েছে যে দূরত্ব কম হলেই তা কম সময়ে পাড়ি দেওয়া যায় না। যদি গাড়িতে দ্রুত যাওয়া যায়, তবে যান বদলে রিকশা নিয়ে সময় বেশি লাগানোই যায়। আরও বেশি সময় লাগাতে চাইলে প্রয়োজনে হাঁটা যায় বা গড়িয়েও যাওয়া যেতে পারে। মনে রাখবেন, যেখানে দীর্ঘসূত্রতাই বড় কথা, সেখানে গাড়ি, রিকশা বা পদব্রজ—এগুলো কোনো বিষয়ই নয়।

সে যাকগে। এবার তৃতীয় শীতলক্ষ্যা সেতু সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সংবাদমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১০ সালে তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্প অনুমোদন দেয়। এ সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ২ কিলোমিটার। আকারে এটি তুলনামূলক ছোট। নদীর পরিস্থিতি অনুকূল থাকার পরও এ সেতুর কাজ এখনো শেষ হয়নি।

১০ বছরেও কেন তুলনামূলক ছোট এ সেতুর নির্মাণকাজ শেষ হলো না, তা অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, এ প্রকল্পে অর্থায়নকারী সংস্থা এবং বাংলাদেশ সরকারের টানাপোড়েন ও খামখেয়ালির কারণেই দেরি হয়েছে। আর সেই টানাপোড়েন ও খামখেয়ালির মূল্য দিতে হয়েছে প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়িয়ে। জনগণের দুর্ভোগের কথা আর না বলি। কারণ, বর্তমান বাস্তবতায় সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো!

কটু থামুন ডেস্কের সঙ্গে এক একান্ত, ঘনিষ্ঠ ও নিবিষ্ট সাক্ষাৎকারে ছোট্ট সেতুটি আধো আধো বোলে (যেহেতু এখনো সম্পূর্ণ হয়নি) জানিয়েছে, পুরোপুরি ভূমিষ্ঠ হওয়ার আগেই এ দেশের মানুষের প্রকৃতি সে বুঝে গেছে। এখানে দাম বাড়ানোই যে আসল কথা, সেই সত্য অনুধাবন করতে পেরেছে সে।

তা মেয়াদ ও ব্যয় কতটা বাড়ল ? খবরে প্রকাশ, ২০১৩ সালের মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সেতুটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। এবার আজকের ক্যালেন্ডার দেখে নিন। তাহলেই বুঝবেন কত দেরি হলো। আর সেই বিলম্বের সুতা কিন্তু আরও লম্বাই হবে। কারণ, রাতারাতি তো আর সেতু মাথা তুলে দাঁড়াবে না।

এবার ব্যয় বৃদ্ধির বিষয়টি দেখা যাক। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্পটি পাস করার সময় এর ব্যয় ধরা হয় ৩৭৭ কোটি টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এ প্রকল্প এখন ৬১০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। খরচ বেড়েছে ২৩৩ কোটি টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ৬২ শতাংশ। ভাবুন একবার, ৩৭৭ কোটি টাকার সেতুর ‘দাম’ কীভাবে বেড়ে গেল! নিজের দাম বাড়াতে চাইলে কিন্তু তৃতীয় শীতলক্ষ্যা সেতুই হতে পারে আপনার জন্য একমাত্র দৃষ্টান্ত।

সেতুটিও নাকি সে কথাই বলছে। একটু থামুন ডেস্কের সঙ্গে এক একান্ত, ঘনিষ্ঠ ও নিবিষ্ট সাক্ষাৎকারে ছোট্ট সেতুটি আধো আধো বোলে (যেহেতু এখনো সম্পূর্ণ হয়নি) জানিয়েছে, পুরোপুরি ভূমিষ্ঠ হওয়ার আগেই এ দেশের মানুষের প্রকৃতি সে বুঝে গেছে। এখানে দাম বাড়ানোই যে আসল কথা, সেই সত্য অনুধাবন করতে পেরেছে সে।

আর এ কারণেই ১০ বছরেও গায়ের ওপর যানবাহন না ওঠায় সেতুটির মন খারাপ হয় না। বরং নিজেকে ‘ভিআইপি ভিআইপি’ মনে হয়ে বলে জানিয়েছে সেতুটি। জীবিত–মৃতের হিসেবে জড় বস্তুটির ভাষায়, ‘পিলারের ওপর স্ল্যাব থাকা ভালো। তবে শুধু পিলার থাকা আরও ভালো। ব্যয় বাড়লেই দাম বাড়বে। আমি চাই হাজার কোটির সেতু হতে। সবার খামখেয়ালিপনা টিকে থাকুক। সম্পর্কে থাকুক হিন্দি সিরিয়ালের টানটান টানাপোড়েন। নিশ্চয়ই একদিন আমার স্বপ্ন সত্যি হবে, আসবে সেই সোনালি দিন।’

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্রকল্পের সার্বিক কাজ এখনো ২৫ শতাংশ বাকি। এ কারণে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানোর জন্য চিঠি গেছে।

এদিকে এ খবর জানতে পেরে সেতুটি একটু আতঙ্কিত। তার ভাষায়, এতদিন যে গতিতে কাজ হয়েছে, তাতেই আগানো উচিত। এমনকি আরও ধীরগতিতে এগোনো যেতে পারে। হুট করে অভ্যাস বদলে গতি বেশি হলে কাজে হতে পারে গড়বড়। সুতরাং অযাচিত ঝুঁকি নেওয়া কি উচিত হবে? ১০ বছর তো গেছেই, যাক না আরও ১০, ক্ষতি কী?

তাই তো। ক্ষতি আর কী! কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই ছোট্ট সেতুটির কাতর আরজি শুনবে? প্রাণ নেই বলে সেতুটির আশৈশবের লালিত স্বপ্ন কি পূরণ হবে না?

আগামী কয়েক বছরের খবরের কাগজে নিশ্চয়ই এর উত্তর পাওয়া যাবে !

সূত্র  : প্রথম আলো

Previous Post

আজ মহান মে দিবস

Next Post

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড
Lead 4

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড

Next Post
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য