• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তৈমূরের অভিযোগ ভিত্তিহীন : এসপি

Tuesday, 11 January 2022, 9:28 pm
তৈমূরের অভিযোগ ভিত্তিহীন : এসপি
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সার্বিক পরিস্থিতির বিষয়ে দ্য ডেইলি স্টারকে তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত কেমন দেখছেন? এই প্রশ্নের জবাবে এসপি জায়েদুল আলম বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। নির্বাচনের যে আমেজ সেটা আমরা দেখতে পাচ্ছি।’

বিশৃঙ্খলা হওয়ার কোন সম্ভবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বিশৃঙ্খলা হওয়ার মতো আমাদের কাছে কোন তথ্য নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের মধ্যে কোন বিশৃঙ্খলা হচ্ছে কি না বা সম্ভাবনা আছে কি না জানতে চাই জানতে চাইলে তিনি বলেন, ‘দুই একটি ওয়ার্ডে টানটান উত্তেজনা আছে। আর সেখানে উৎসাহ উদ্দীপনাও আছে। আমরা সেগুলোর দিকে বিশেষ নজর রাখছি। সেইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালনা করা হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, সেখানে আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হবে। নির্বাচনের দিন সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হবে।’

পুলিশের চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘এটা পুলিশের নিয়মিত কাজ। পুলিশ সব সময় অভিযান চালায়। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী, বহিরাগত সন্ত্রাসী, বড় কোন অপরাধী, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এটা নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘এসব অভিযানে এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ সরকারি দলের প্রার্থীকে সুবিধা দিতে কাজ করছে পুলিশ। এ জন্য স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশীর নামে হয়রানি করা হচ্ছে। তৈমূরের অভিযোগের বিষয়ে এসপি বলেন, ‘৭ জন মেয়র প্রার্থী এখানে নির্বাচন করছেন। তার মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী এ ধরনের অভিযোগ করছেন। এ ধরনের অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে আমরা মনে করি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনী কোন নির্দিষ্ট প্রার্থী বা কারও পক্ষে বিপক্ষে কাজ করে না। পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ নিয়ে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা করণীয় সেই কাজ করে থাকে। আমরা সেই কাজ করছি।’

নির্বাচনকে ঘিরে পুলিশের বর্তমান অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ বর্তমানে নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতা বা নির্বাচনে যেকোন ধরনের বিশৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আছে।’

Previous Post

চিছকে সন্ত্রাসী মিজানের কান্ড ! থানায় জিডি

Next Post

নারায়ণগঞ্জে আসছেন সিইসি নূরুল হুদা

Related Posts

Lead 1

ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, সাধারণ মানুষ যাবে কোথায় ?

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
নারায়ণগঞ্জে আসছেন সিইসি নূরুল হুদা

নারায়ণগঞ্জে আসছেন সিইসি নূরুল হুদা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ব্যার্থ ওসি : পুলিশই অনিরাপদ, সাধারণ মানুষ যাবে কোথায় ? 02 May, 2026
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য