• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধলেশ্বরীতে ট্রলারডুবি : লঞ্চটি সাংসদ টিপুর, চলছিল এক ইঞ্জিনে

Wednesday, 5 January 2022, 6:46 pm
ধলেশ্বরীতে ট্রলারডুবি : লঞ্চটি সাংসদ টিপুর, চলছিল এক ইঞ্জিনে
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ আছেন।

বুধবার (৫ জানুয়ারী) বিকেল পাঁচটা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি।

লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চটির নাম এমভি ফারহান-৬। এর মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল মঙ্গলবার রাতে ভোলা থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চটির একটি ইঞ্জিন নষ্ট ছিল। সদরঘাট আসার পথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায় বলে লঞ্চ কর্তৃপক্ষের দাবি।

এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে গোলাম কিবরিয়া টিপু গণমাধ্যমকে বলেন, ভোর চারটায় লঞ্চটির সদরঘাটে পৌঁছানোর কথা ছিল। যাত্রাপথে ভোলার একটি ডুবোচরে আটকে গিয়ে লঞ্চের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। নষ্ট ইঞ্জিন ও ঘন কুয়াশার কারণে লঞ্চটি নির্ধারিত সময় থেকে অন্তত ৫ ঘণ্টা পিছিয়ে ছিল। সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চটি ধর্মগঞ্জ ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ যাত্রীবাহী একটি ট্রলার লঞ্চের সামনের অংশে এসে ধাক্কা খায়। তখন লঞ্চটির লোকজন সেখানে থেমে গিয়ে বয়া ফেলে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন।

এদিকে ঘটনাস্থলে আসা স্বজনদের কাছ থেকে অন্তত নয়জন নিখোঁজের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে এক বছরের শিশুসহ এক পরিবারের চারজন আছেন।

আজ বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ ট্রলারটি শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমাদের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

jagonews24

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ আছেন । এরা হলেন- আব্দুল্লাহ ২২, মোতালেব ৪২, সাব্বির ১৮, বিল্লাল হোসেন, জেসমিন আক্তার (৩২), তামীম খান ৮, তাফসিয়া ২, তাসমিম ওরফে তাসলিমা ১৫ ও আওলাদ (২৮)।

সাঁতরে তীরে ওঠা দ্বিন ইসলাম বলেন, ট্রলারে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আসার পর হঠাৎ ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না। ট্রলারটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। এ সময় মানুষে চিৎকারে লঞ্চ থেকে বয়া ফেলা হয়। পরে ঘাটে থাকা অন্য একটি ট্রলার এসে অনেককে উদ্ধার করে। এর মধ্যে এক নারী ও দুই যুবককে নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা লঞ্চটিকে আটক করা এবং চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি কুয়াশার কারণে ঘটনাটি ঘটতে পারে। আমাদের উদ্ধার কাজ চলমান আছে।

 

Previous Post

মোস্তাইন বিল্লাহ বিদায়, আসছেন মঞ্জুরুল হাফিজ

Next Post

আইনজীবী ফোরাম থেকেও তৈমুরকে অব্যাহতি

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
আইনজীবী ফোরাম থেকেও তৈমুরকে অব্যাহতি

আইনজীবী ফোরাম থেকেও তৈমুরকে অব্যাহতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য