• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে রেলওয়ের অবৈধ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

Monday, 11 January 2021, 8:08 pm
নারায়ণগঞ্জে রেলওয়ের অবৈধ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালিরবাজার ও কেন্দ্রীয় রেলওয়ে সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।

এসময় বিভিন্ন দোকান, কয়েকটি খাবারের হোটেল, অস্থায়ী বাসস্থানসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপ সচিব (ডেপুটি কমিশনার) নজরুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্টেট, পুলিশ, বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে এসময় শহরের ঐতিহ্যবাহী মাউরা হোটেলকে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় ৩ মাসের সময় দেয়া হয় স্থাপনা সরিয়ে দেয়ার জন্য। এছাড়া শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র সঙ্গে বিরোধপূর্ণ জমির বিষয়েও সরেজমিনে পরিদর্শন করেন উর্ধ্বতনরা।

এ বিষয়ে রেলপথ মন্ত্রনালয়, নৌ পরিবহন মন্ত্রনালয়, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত সরেজমিনে পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা হয়।

সরেজমিনে দেখা গেছে, সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় রেলওয়ে সংলগ্ন এলাকায় ভান্ডারী হোটেল, আল মদিনা বিরিয়ানী হাউস, আল আমিন ফার্নিচারসহ রেলওয়ের জমিতে স্থাপিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। তবে শহরের ঐতিহ্যবাহী মাউরা হোটেল উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার কারণে রেল কর্তৃপক্ষ হোটেলটি সরিয়ে নিতে ৩ মাসের সময় বেধে দিয়েছে।

এদিকে শীতলক্ষ্যার তীরবর্তী এলাকায় রেলওয়ের ডাবল রেললাইন প্রকল্পের এক্সটেনশন নিয়ে দীর্ঘদিন ধরেই রেলওয়ে ও বিআইডব্লিউটিএ’র লোকজন মুখোমুখি অবস্থানে ছিল। এর আগে একাধিকবার তাদের মধ্যে বাকবিতন্ডা ও গত নভেম্বর মাসে পিলার ও মসজিদের মেহরাব (মিম্বার) ভাঙার মতো ঘটনাও ঘটে।

সোমবার রেলওয়ের উচ্ছেদ চলাকালেও বিআইডব্লিউটিএর লোকজনও তাদের লোকজন নিয়ে নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছিল। যা নিয়ে দু’পক্ষের মধ্যেও উত্তেজনা বিরাজ করছিল। তবে শেষ পর্যন্ত উভয়পক্ষের ঊর্ধ্বতনদের মধ্যে আলোচনার পরে উত্তেজনা প্রশমিত হয়।

দুপুরে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে বিআইডব্লিউটিএ`র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেনসহ উর্ধ্বতনরা রেলস্টেশনে এসে বাংলাদেশ রেলওয়ের বিভাগীর ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপ সচিব (ডেপুটি কমিশনার) নজরুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘক্ষণ আলোচনার পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। এরপর তারা উভয়পক্ষ সরেজমিনে বিরোধপূর্ণ এলাকায় পরিদর্শনেও যান।

এর আগে ১১ জানুয়ারী সকালে নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপ সচিব মো: আমিনুর রহমান একটি নোটিশ প্রেরণ করেন। যাতে উল্লেখ করা হয়, রেলপথ মন্ত্রনালয়, নৌ পরিবহন মন্ত্রনালয়, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি সরেজমিনে শীতলক্ষ্যা নদীর ফোরশোর বা তীরভূমিসহ লীজকৃত সম্পত্তি জায়গা পরিদর্শন করবেন। উক্ত কমিটি পরিদর্শন না করা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Previous Post

অসংখ্যবার জেল-জরিমানার পরও সংশোধন হচ্ছে না সুগন্ধা !

Next Post

সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকের চোরাই তেলসহ গ্রেপ্তার ১

Related Posts

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকের চোরাই তেলসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জে কথিত সাংবাদিকের চোরাই তেলসহ গ্রেপ্তার ১

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য