• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সেক্রেটারী আটক

Wednesday, 14 April 2021, 12:29 am
নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সেক্রেটারী আটক
26
SHARES
84
VIEWS
Share on FacebookShare on Twitter

হরতালে সহিংসতার অভিযোগে মামলায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ এপ্রিল মঙ্গলবার রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকাস্থ নির্মাণাধীন একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সে মামলার এজহারভুক্ত আসামী নয়।

জানা গেছে, সোনারগাঁও উপজেলায় মামুনুল হক ইস্যুতে ব্যাপক ভাঙচুর ও সহিংশতা চালানো সহ ২৮ মার্চ হরতাল চলাকালে মহাসড়কে ব্যাপক তান্ডবে অংশ নেওয়া নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে একের পর এক সেই ঘটনার ছবি প্রকাশ করা হচ্ছে। আর তাতেই শনাক্ত হচ্ছেন সেই বর্বর ঘটনায় জড়িতরা। হাতে লাঠি, রড, ইটপাটকেল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা, যানবাহন ভাঙচুরকারীদের এখন আশেপাশের লোকজনও চিহ্নিত করতে পারছে। নারায়ণগঞ্জে বিগত কয়েক বছরে অনেক ঘটনা ঘটলেও এবারই প্রথম পুলিশ প্রশাসন নাশকতাকারীদের সহজেই চিহ্নিত করতে ছবি প্রকাশ করেছেন। তাছাড়া সন্দেহভাজন নেতাদের মোবাইল ফোন ট্র্যাকিং করেও তাদের শনাক্ত করা হচ্ছে। নজরদারীতে রাখা হচ্ছে তাদের ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট ও কার্যক্রম।

হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পর্যন্ত ৭৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে সোনারগাঁয়ে ৫১ জন সিদ্ধিরগঞ্জে ২২ জন, রূপগঞ্জে ৬ জন।

এরই মধ্যে ১১ এপ্রিল সকালে সোনারগাঁও থানার এসআই ইয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মোগরাপাড়া চৌরাস্তার ঈশাখা মোবাইল মার্কেট থেকে হাসান মিয়া ও শহিদুল ইসলামে গ্রেপ্তার করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে মামুনুল হক ইস্যুতে রয়েল রিসোর্টে হামলা ও ভাঙচুরে জড়িত রয়েছে।

একই ঘটনায় ব্যাপক সহিংসতা, হামলা ও ভাংচুর মামলার প্রধান আসামী হেফাজত ও খেলাফত মজলিশের সভাপতি সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো খেলাফত মজলিশ সোনারগাঁ উপজেলার শাখার সভাপতি ইকবাল হোসেন (৫২), হেফাজত ইসলাম সোনারগাঁও উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন (৫৩), সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান খাঁন শিবলী (৪৩) ও সহ সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)।

১১ এপ্রিল বিকেলে ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেইট বাজার মসজিদের সামনে ঢাকা-মাওয়া হাইওয়ে হতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। মূলত মোবাইল ফোন ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

একই দিন হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানকে আটক কররেও পরে ছেড়ে দেওয়া হয় তিনি নিজেই দাবী করেছেন। ফেরদাউস দাবী করেন, তাকে আটকের পর র‌্যাব অফিসে নেওয়া হয়। তখন মামলা রয়েছে কি না দেখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁও সহ বিভিন্ন স্থানে আমাদের লোকজনদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারী আইনী পরামর্শ নিতে ঢাকা যাচ্ছিলাম। পথিমধ্যে নামাজ আদায়ের জন্য মসজিদে যাই। বের হওয়ার পরেই আমাকে আটক করে।’

এদিকে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস প্রদান এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অভিযোগে রূপগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের অনুসারী ও স্থানীয় মতুর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ এপ্রিল শনিবার রাত ১০টায় মতুর্জাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় এক হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

৯ এপ্রিল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হেফাজত কর্মীর নাম মোঃ রাশেদুজ্জামান ওরফে মুন্না (২২)। সে খুলনা জেলার পাইকগাছার মৃত রফিকুল ইসলামের ছেলে।

ওসি মশিউর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় গত ২৮ মার্চ হেফজতে ইসলাম কর্তৃক হরতালের সহিংসতায় অংশ গ্রহণকারীদের বিভিন্ন ছবি প্রকাশিত হলে উক্ত ছবি ও ভিডিও সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সোনারগাঁয়ে ভাঙচুর, হরতালে নাশকতা ও ভাঙচুরের আসামীদের ফেসবুকের পোস্ট, ভিডিও ফুটেজ ছাড়াও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশ অপরাধী কাউকেই ছাড় দিবে না।

Previous Post

চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

Next Post

বিএনপি নেতা সাবেক এমপি কালাম অসুস্থ

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

Next Post
বিএনপি নেতা সাবেক এমপি কালাম অসুস্থ

বিএনপি নেতা সাবেক এমপি কালাম অসুস্থ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য