• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নাসিক মেয়র : মনোনয়নপত্র জমা দিলেন আইভী-তৈমুর

Wednesday, 15 December 2021, 9:44 pm
নাসিক মেয়র : মনোনয়নপত্র জমা দিলেন আইভী-তৈমুর
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ২০২২ সালের  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার দুপুরে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের কাছে সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকারের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মেয়র পদের প্রার্থী হিসেবে খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নেতারা। মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আইভীর পক্ষে তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে আইভী বিপুল ভোটে জয়ী হবেন।

শহরের দেওভোগের বাড়িতে সদ্য পদত্যাগ করা মেয়র সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, বিএনপি স্বতন্ত্র থেকে নির্বাচন করছে। নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা তৈমুর আলমকে স্বাগত জানান তিনি। তৈমুর আলম খন্দকার শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে তিনি আশা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে কোন প্রতীকে নির্বাচন করল সেটি মুখ্য বিষয় নয়। একেকটা রাজনৈতিক দলের একেক ধরনের কৌশল থাকতে পারে। আমি আমার দলের মনোনীত হয়ে দলীয় প্রতীকে নির্বাচন করছি। আমার আস্থা আমার জনগণ, জনগণ আমাকে দেখেছে দীর্ঘদিন ধরে আমি মানুষের জন্য কাজ করছি। আমার বিশ্বাস জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারমেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার

 

এর আগে দুপুর ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনকে পরিবর্তনের লক্ষ্যে জনগণের পক্ষ থেকে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। উৎসবমুখর পরিবেশে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাঁর। তিনি নির্বাচিত হলে নগরের জলাবদ্ধতা দূর করা, মশামুক্ত ও বায়ুদূষণমুক্ত পরিষ্কার–পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার আশ্বাস দেন। নির্বাচনে বিএনপির সমর্থন রয়েছে কি না—সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি বড় দল। বিএনপিকে কৌশল নিয়ে চলতে হচ্ছে।’

জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রথম আলোকে বলেন, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ১১ জন। এর মধ্যে আজ বেলা তিনটা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Previous Post

‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’ আইভীর এবারের শ্লোগান

Next Post

আজ মহান বিজয় দিবস

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য