• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জে মায়ের কোলেই মারা গেলেন সেই রেমিট্যান্স যোদ্ধা রানা শিকদার

Saturday, 13 June 2020, 4:53 pm
না.গঞ্জে মায়ের কোলেই মারা গেলেন সেই রেমিট্যান্স যোদ্ধা রানা শিকদার
57
SHARES
185
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে ছয় বছর বয়সী ছেলে আর বৃদ্ধা মার কোলেই মারা গেলেন সিঙ্গাপুরফেরত সেই রেমিট্যান্স যোদ্ধা রানা শিকদার।

বত্রিশ বছর বয়সী রানা শিকদার পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন। তিনি মে মাস থেকে শয্যাশায়ী থেকে মৃত্যুর প্রহর গুনছিলেন।

রানার চাচা আনিস শিকদার জানান, গতকাল বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জে নিজ বাড়িতে পরিবারের সব সদস্যদের উপস্থিতিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও একমাত্র সন্তান রেখে গেছেন। সন্ধ্যায় রানাকে দাফন করা হয়।

রানাকে নিয়ে আগে ‘রানা শিকদার ও একজন ডা. সিনথিয়া’ শিরোনামে  গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

রানা শিকদারের মৃত্যুর পর সিংগাপুরে  তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও যার সহায়তায় তিনি দেশে এসেছিলেন তার সঙ্গে যোগাযোগ করে।

সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসক সিনথিয়া গুহ জানান যে তিনি রানার মৃত্যুর খবর শুনেছেন।

‘আমার খারাপ লাগছে। তারপরেও ভালো লাগছে যে রানার জীবনে খুব ছোট একটা ভূমিকা রাখতে পেরেছি। একটা ভালোলাগা যে রানা তার শেষ ইচ্ছা অনুযায়ী শেষ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পেরেছে। পরিবারও রানার সঙ্গে সময় কাটাতে পেরেছে’, বলেন তিনি।

সিনথিয়া বলেন, ‘নিশ্চয়ই রানার পরবর্তী জীবন হবে অনেক মসৃণ।’

রানা শিকদার ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর পাড়ি জমান সিঙ্গাপুরে। কাজ করেন শিপইয়ার্ডে। মে মাসের শুরুর দিকে হঠাৎ রানার পেটে ব্যথা আর বমি হয়। যান চিকিৎসকের কাছে। ওষুধ খেয়ে ব্যথা কমায় আবারও ছুটেন কাজে।

সপ্তাহ খানেক না যেতেই আবার ব্যথা ও বমি। এবার ভর্তি হতে হলো হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তার পাকস্থলীতে ক্যানসার। চিকিৎসকরা জানালেন, একেবারে শেষ পর্যায়ে ক্যানসার। তাদের আর কিছু করার নেই।

সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসক সিনথিয়া গুহ হঠাৎ রানার জীবনের গল্প শুনেন। ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে ফান্ড জোগাড় করে ২২ মে রাতে রানাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

রানাকে বিশেষ বিমানে বাংলাদেশে পাঠাতে খরচ হয় ৪৮ হাজার সিঙ্গাপুর ডলার বা ৩১ লাখ ৬৮ হাজার টাকা। আর রানার জন্য ডা. সিনথিয়ারা যে তহবিল গঠন করেছিলেন, মাত্র ৭২ ঘণ্টায় তাতে জমা পড়ে ৬০ হাজার সিঙ্গাপুর ডলার বা ৩৯ লাখ ৬০ হাজার টাকা।

Previous Post

না.গঞ্জের সাবেক সাংসদ সুলতান উদ্দিনের মৃত্যুতে জাপা’র শোক

Next Post

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক
Lead 1

মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক

Next Post
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ আর নেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য