• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যে এতবড় অমানবিক, তাকেও মানবিকতা দেখিয়েছি : প্রধানমন্ত্রী

Thursday, 18 November 2021, 2:40 pm
যে এতবড় অমানবিক, তাকেও মানবিকতা দেখিয়েছি : প্রধানমন্ত্রী
3
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সিনিয়র করেসপন্ডেন্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমার অথরিটিতে তার বাসায় থাকতে দিয়েছি। বাকিটা আইনের ব্যাপার। তিনি এতবড় অমানবিক, তাকেও মানবতা দেখিয়েছি। আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু দেখিয়েছি, আর কত চান ? আর কত চান আমাকে বলেন ?’

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতে লিখিত বক্তব্য শেষে পরে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দুই পাশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আপনার সরকারের পক্ষ থেকে বিএনপি তথা মাঠের বিরোধীদলের সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেবেন কি না এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না-এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে চান কীভাবে বলেন তো ? খালেদা জিয়াকে যে বাসায় থাকতে দিয়েছি, কারাগার থেকে চিকিৎসা করতে দিয়েছি এটিই কি বেশি না। আপনাকে কেউ হত্যা করার চেষ্টা করলে আপনি কি তার গলায় ফুলের মালা দিয়ে আসতেন ? বা আপনার পরিবারকে কেউ হত্যা করলে আপনি বিচার না করে তাদের কি পুরস্কৃত করতেন ? তাদের কি বিভিন্ন দূতাবাসে চাকরি দিতেন ?’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমি থাকতে হত্যাকারীকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ভোট দিয়ে পার্লামেন্টে বসানো হয়। যেখানে আমি বিরোধীদলের নেতা ছিলাম, সেখানে বসানো হলো কর্নেল রশিদকে। কে করেছিল খালেদা জিয়া ? খায়রুজ্জামান আসামি তার মামলার রায় হবে, চাকরি নাই; খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই আসামিকে চাকরি দিলো ফরেন মিনিস্ট্রিতে, অ্যাম্বাসেডর করে পাঠালো । পাশা একজন খুনি, মারা গেছে। মৃত ব্যক্তিকে ক্ষমতায় এসে প্রমোশন দিয়ে তার সমস্ত অবসর ভাতা-টাতাসব দিয়ে দিলো। আর আমার গ্রেনেড হামলার পর বলে দিল আমি ভানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই নিজেকে হত্যা করতে মেরেছিলাম। কোটালীপাড়ায় যখন বোমা পুঁতে রাখা হয়েছিল তার বক্তব্য কী ছিল ? শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলীয় নেতাও হতে পারবে না। ভেবেছিল মরেই তো যাব। আর রাখে আল্লাহ মারে কে ? আর মারে আল্লাহ রাখে কে ?’

‘এখন আমার বেলায় হচ্ছে যে, রাখে আল্লাহ মারে কে ? তারপরও খালেদা জিয়ার জন্য এত দরদ দেখানো, আমাকে বলেন আপনাদের উদ্দেশ্যটা কী ? আমার মনে হয় এই প্রশ্ন করলে আপনাদের একটু লজ্জা হওয়া উচিত— এই কথাটা অন্তত আমাকে বলার বিষয়য়ে। যারা আমার বাপ-মা, ভাই, আমার ছোট ভাই রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে । তারপরও আমরা অমানুষ না। অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত (খালেদা জিয়া) তার বাসায় থাকার ব্যবস্থাটুকু আমার এক্সিকিউটিভ অথরিটিতে, আমার হাতে যতটুকু ক্ষমতা আছে আমি সেটুকু দিয়েই তাকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার।’

শেখ হাসিনা বলেন, ‘তারপরও দুর্নীতি করে করে এই দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গ্রেনেড হামলার পরে এতজন আহত হলো, আমাদের ২২ জন মানুষ মারা গেছে। পার্লামেন্টে তার ওপর আলোচনা করতে দেয়নি।’

আমরা এ বিষয়টা নিয়ে আলোচনা করতে পারিনি বলেও ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী।

Previous Post

ভেঙে ফেলা হচ্ছে খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত সেই পেট্রলপাম্প !

Next Post

বন্দরে তুলা কারখানায় অগ্নিকান্ড, নারী শ্রমিকের মৃত্যু

Related Posts

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
বন্দরে তুলা কারখানায় অগ্নিকান্ড, নারী শ্রমিকের মৃত্যু

বন্দরে তুলা কারখানায় অগ্নিকান্ড, নারী শ্রমিকের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য