• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

লবণ সিন্ডিকেট সক্রিয় ! মজুদ পর্যাপ্তের পরও আমদানি

Monday, 22 November 2021, 11:44 pm
লবণ সিন্ডিকেট সক্রিয় ! মজুদ পর্যাপ্তের পরও আমদানি
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে এবারো চট্রগ্রাম ও নারায়ণগঞ্জের শক্তিশালী লবন সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে । অসাধু  কয়েকজন কর্মকর্তা ও লবণ সিন্ডিকেটের হোতারা এবার আরো অভিনর পন্থায় শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে সকল প্রস্তুতি শেষ করেছে বলে চাউর রয়েছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ।

সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল লবন আমদানীর নামে খাবার অনুপযোগী লবন আমদানীর পর দেশের অসংখ্য অবৈধ কারখানায় প্যাকেটজাত করে আইনশৃংখলা বাহিনীকে ম্যানেজ করে দেশবাসীর সাথে প্রতারণা করে যাচ্ছে এই চক্রটি । লবন সিন্ডিকেটের হোতারা মন্ত্রণালয়ের পিয়ন থেকে শুরু করে অবৈধ লবণ কারখানার সামনে টহলরত পুলিশের কন্সস্টেবলকেও ম্যানেজ করেই এমন অপরাধ চালিয়ে যাচ্ছে বছরের পর বছর যাবৎ ।  রাঘববোয়াল থেকে চুনোপুটি পর্যন্ত ম্যানেজ করে এই অপরাধ করে নারায়ণগঞ্জের চিহ্নিত নির্লজ্জ চোরাইকারবারী সিন্ডিকেটে সকল হোতাদের গতিবিধি পর্যবেক্ষন করলেই বেড়িয়ে আসবে পুকুরচুরির লোমহর্ষক তথ্য  ।

বিগত সময়ের মতোই এবারো নারায়ণগঞ্জের সাধারণ  ব্যবসায়ীদের দাবী,  এই লবন সিন্ডিকেটের অপরাধীদের অপরাধ আমলে নিয়ে কোন ধরণের লোভে না পরে আইনশৃংখলা বাহিনীর কঠোর তদন্তের জরুরী হয়ে পরেছে। লবণ কেলেংকারীর সঠিক তদন্ত হলে দেশে হাজার কোটি টাকার রাজস্ব রক্ষা পাবে বলেও দাবী করেছেন কোন কোন ব্যবসায়ী  

 

বাংলাদেশ লবণ চাষী সমিতি মাঠ ও মিল পর্যায়ে সাড়ে ৬ লাখ টন লবণ মজুদ থাকার দাবি জানালেও শিল্প মন্ত্রণালয় বলছে, ‘চাহিদার বিপরীতে উৎপাদন’ কম হওয়ায় প্রাথমিকভাবে ৩.১৬ লাখ মেট্রিক টন লবণ আমদানি করতে সুপারিশ করা হয়েছে।

লবণ চাষি সমিতি বলছে, দেশে উৎপাদিত সাড়ে ৪ লাখ টন লবণ এখনও ‘অবিক্রিত’ অবস্থায় মাঠে পড়ে আছে। পাশাপাশি উৎপাদন মৌসুম শুরু হওয়ায় মাঠে নেমেছেন লবণ চাষিরা। তাদের অভিযোগ, এ অবস্থায় দেশীয় লবণ না কিনে বিদেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা করছে মিল মালিকদের একটি সিন্ডিকেট।

সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণ চাষি ও লবণ মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্প সচিব লবণ আমদানির কথা জানালে লবণ চাষিরা প্রতিক্রিয়া দেখান।

‘উৎপাদন কম, তাই আমদানি হবে’

সভায় শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘চাহিদার বিপরীতে  উৎপাদনের পরিমাণ কম হওয়ায় প্রাথমিকভাবে ৩.১৬ লাখ মেট্রিক টন লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।’

তিনি জানান, মাঠ পর্যায়ে লবণের বাস্তব মজুদ নিরুপনে জেলা প্রশাসকের নেতৃত্বে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। উৎপাদন মৌসুমের আগে মে মাসে লবণের চাহিদা অনুযায়ী বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি কর্মপরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যৌক্তিক সময়ে চাহিদা সাপেক্ষে লবণ আমদানির বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে।

উৎপাদন খরচ কমাতে প্রকৃত লবণ চাষীদের জন্য জমি বরাদ্দে বিসিককে ভূমিকা নেওয়ার আহ্বানও জানান শিল্প সচিব।

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কক্সবাজার লবণ শিল্প অফিসের কর্মকর্তারা বলেছেন, চলতি নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত মাঠ পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ আছে। এ অবস্থায়ও ঘাটতি হবে আশঙ্কা করে আমদানির পক্ষে যুক্তি তুলে ধরেছেন তারা।

বিসিক কক্সবাজার অফিসের উপ-মহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূঁইয়া জানান, গত বছর দেশে ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। মাঠ পর্যায়ে আগের বছরের অবিক্রিত লবণ ছিল ৩ লাখ ৪৮ হাজার টন। সব মিলিয়ে এই বছরে লবণের উৎপাদন ধরা যায় প্রায় ২০ লাখ মেট্রিক টন। দেশের লবণের চাহিদা ২২ লাখ টন।

তিনি বলেন, ‘দেশে ছোটবড় মিলিয়ে ২৭০টি মিল রয়েছে। সব মিল চালু নেই। এরপরও বন্ধ মিল মালিকদের অনেকে প্রতি বছর লবণ আমদানির অনুমতি পেয়ে যায়। তারা এই অনুমতিপত্র অন্যদের কাছে বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। দেশে লবণ উৎপাদনের ভর মৌসুম আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে লবণ আমদানির অনুমতি দেওয়া হবে।

‘কতিপয় মিল মালিকের স্বার্থে আমদানির সিদ্ধান্ত আত্মঘাতী’

সরকারি কর্মকর্তাদের বক্তব্যের পর অনুষ্ঠানে বিরূপ প্রতিক্রিয়া দেখান লবণ চাষি ও মিল মালিকরা।

লবণ চাষিদের আরেকজন প্রতিনিধি টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক আহমদ বলেন, ‘দেশে উৎপাদিত লবণের বর্তমান মজুদ দিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চালানো যাবে। এর উপর চলতি বছরের উৎপাদন মৌসুম শুরু হয়েছে। এ অবস্থায় সরকারকে ভুল তথ্য দিয়ে বিদেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা চলছে। মিল মালিকদের একটি সিন্ডিকেটের স্বার্থে এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

লবণ চাষি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শহিদ উল্লাহ চৌধুরী বলেন, ‘মাঠ ও মিল পর্যায়ে সাড়ে ৬ লাখ টন লবণ মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে প্রতি কেজি লবণ এখন ৫ টাকায় বিক্রি হচ্ছে। তবুও বিগত মৌসুমে উৎপাদিত লবণ বিক্রি করতে পারেননি চাষিরা। এ অবস্থায় লবণ আমদানির সিদ্ধান্ত হচ্ছে একটি সিন্ডিকেটের স্বার্থে।’

তিনি অভিযোগ করেন, ‘লবণ আমদানির সঙ্গে যুক্ত কিছু লবণ মিল মালিক। তারা একজোট হয়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্যাকেটজাত করে এরা বাজারে লবণ বিক্রি করছে ৩৫-৪০ টাকায়। মাঠে খুচরা মূল্যের সাথে বাজার মূল্যের বিরাট ফারাক। দালাল-মধ্যস্বত্বভোগীদের পকেট ভারী হলেও বঞ্চিত হচ্ছেন প্রান্তিক চাষিরা। সরকার কঠোর না হলে দেশের লবন শিল্পকে বাঁচানো যাবে না।’

মহেশখালী- কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, ‘সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘাটতির পক্ষে বলেছেন। আমরা আগামী জুন জুলাইয়ের আগে লবণ আমদানির অনুমতি না দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের ডিজিএম জাফর ইকবাল ভূঁইয়া, লবণ উৎপাদনকারি ও মিল মালিকদের প্রতিনিধি, চেম্বার অ্যান্ড কমার্স প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

‘আপনাকেও হাইকোর্টের বারান্দায় আসতে হবে’- প্রধানমন্ত্রীকে তৈমূর

Next Post

মেয়াদের মধ্যেই নাসিক নির্বাচন করতে চায় বর্তমান ইসি

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

Next Post
মেয়াদের মধ্যেই নাসিক নির্বাচন করতে চায় বর্তমান ইসি

মেয়াদের মধ্যেই নাসিক নির্বাচন করতে চায় বর্তমান ইসি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য