• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৫২ হত্যাকান্ড : ‘আগুনের তাপ ঠান্ডা হয় নাই এরই মধ্যে ২ জনের জামিন !’

Wednesday, 14 July 2021, 10:22 pm
৫২ হত্যাকান্ড : ‘আগুনের তাপ ঠান্ডা হয় নাই এরই মধ্যে ২ জনের জামিন !’
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডের মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তার দুই ছেলেসহ ৬ আসামিকে কারাগারে প্রেরণ, ২ আসামির জামিন দিয়েছে নারায়ণগঞ্জ জুডিশিয়াল আদালত ।

এতো বিশাল হত্যাযজ্ঞের ঘটনায় এখনো যেখানে আগুনের তাপদাহ অনুভত হচ্ছে, সেখানে এতো দ্রুত সময়ের মধ্যে  আসামীর জামিন নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে । যেখানে উচ্চ আদালত আজ বুধবার ১৪ জুলাই  বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছে সেখানে একই দিনে এই চাঞ্চল্যকর মামলায় নারায়ণগহ্জের আদালত থেকে আসামীর জামিন নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেছেন অনেক আইনজীবী 

রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্যসামগ্রী উৎপাদনকারি প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তার দুই ছেলেসহ ৮ আসামিকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার বিকেলে আসামিদেরকে নারায়ণগঞ্জের সিনিয়র জিডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে পুলিশ।

এ সময় আসামিপক্ষের আইনজীবি সজীব গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমের জামিন আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করে অপর ছয় আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে চেয়ারম্যানসহ ছয় আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান।

এর আগে আসামিদের গ্রেফতারের পর গত ১০ জুলাই একই আদালতে হাজির করে পুলিশের তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম তার কার্য্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তারা কেউ সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এই মামলার তদন্ত সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

গত ৮ জুলাই (বৃহস্পতিবার) জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেম, তার চার ছেলে তার চার ছেলে হাসিব বিন হাশেম (এমডি) , তারেক ইব্রাহিম (পরিচালক), তাওসিফ ইব্রাহিম (পরিচালক), তানজিম ইব্রাহিম (পরিচালক), ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) সালাউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশা আজাদ জুম্মনকে।

Previous Post

কমান্ডার মোহাম্মদ আলীর খামারে লাশ ! খুনি গ্রেফতার

Next Post

‘হাট বসেছে, মানুষের মুখে মাস্ক নেই’- শামীম ওসমান

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
‘হাট বসেছে, মানুষের মুখে মাস্ক নেই’- শামীম ওসমান

‘হাট বসেছে, মানুষের মুখে মাস্ক নেই’- শামীম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য