• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আজমেরী ওসমানের আরও ৩ সহযোগী রিমান্ডে

আজমেরী ওসমানের আরও ৩ সহযোগী রিমান্ডে

Wednesday, 16 February 2022, 9:57 pm
আজমেরী ওসমানের আরও ৩ সহযোগী রিমান্ডে
33
SHARES
105
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং সম্পাদককে গুলি করে হত্যা ও পত্রিকা কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় আজমেরী ওসমানের আরও তিন সহযোগীর বিরুদ্ধে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমানের আদালতে ওই তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজমেরী ওসমানের ওই তিন সহযোগী হলেন মো. মাসুম (৪২), রানা সিকদার (৩২), জিতু সরদার (৩৫)। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের ভাতিজা।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান প্রথম আলোকে জানান, গত সোমবার ভোরে সদর উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় আটজনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

আদালতে বাদীর পক্ষে ছিলেন শরীফুল ইসলাম, আজিজ আল মামুন প্রমুখ। আসামির পক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সভাপতি মোহসীন মিয়া প্রমুখ।

মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী নাসির উদ্দিন, আক্তার নূরসহ এজাহারভুক্ত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে রোববার আজমেরী ওসমানের আট সহযোগী শ্যামল সাহা, কৃষ্ণা, নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া শেষে শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোড এলাকায় স্থানীয় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর চালান আজমেরী ওসমানের সহযোগীরা।

এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হামলা ও ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পুলিশ শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় আজমেরী ওসমানের বাসার সামনেসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করে। বিকেলে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেলা পুলিশ সুপার মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ আজমেরী ওসমানের ১১ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Previous Post

মাজারে যেতে না পেরে গৃহবধুর আত্নহত্যা

Next Post

প্রধানমন্ত্রীকে ফোনে কৃতজ্ঞতা ও নেতাদের মিষ্টিমুখ করালেন আইভী

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
প্রধানমন্ত্রীকে ফোনে কৃতজ্ঞতা ও নেতাদের মিষ্টিমুখ করালেন আইভী

প্রধানমন্ত্রীকে ফোনে কৃতজ্ঞতা ও নেতাদের মিষ্টিমুখ করালেন আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য