• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আদমজীতে ডাকাতি কে করেছিল ?’ মোহাম্মদ আলীকে প্রশ্ন

‘আদমজীতে ডাকাতি কে করেছিল ?’ মোহাম্মদ আলীকে প্রশ্ন

Friday, 8 April 2022, 11:05 pm
‘আদমজীতে ডাকাতি কে করেছিল ?’ মোহাম্মদ আলীকে প্রশ্ন
60
SHARES
195
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীকে উদ্দেশ্য করে নারায়মগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘মিস্টার মোহাম্মদ আলী নাকি কিং মেকার, উনি নাকি মুক্তিযোদ্ধা ৷ রফিউর রাব্বি প্রশ্ন করেছিলেন তার উত্তর দিতে পারেন না ৷ কোন সেক্টরে, কার আন্ডারে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন সে উত্তর দিতে না পেরে রফিউর রাব্বিকে রাজাকার বলে গালি দিয়েছেন ৷ স্বাধীনতার পরে আদমজীতে ডাকাতি কে করেছিল ? চোরের মার বড় গলা হতে পারে না৷ আপনার লজ্জা হওয়া উচিত ৷’

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ৷ শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ আয়োজন করা হয় ৷

তিনি বলেন, ‘ওয়ান-এলিভেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনি ৷ এখন ওসমানদের পা চেটে চেটে চলতে হয় আপনার ৷ রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর মিশনে নেমেছেন ৷ রাজাকার রাজাকারই আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই ৷ মুক্তিযোদ্ধাদের মান-সম্মান নিয়ে খেলবেন না ৷’

এ সময় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম আরও বলেন, ‘শামীম ওসমান অনেক কথা বলেছেন কিন্তু সাংবাদিক সম্মেলনে আপনি আসতে পারেন নাই, ত্বকী হত্যার বিচার চান, বলতে পারেন নাই ৷ চ্যালেঞ্জ করেছিলাম আপনাকে৷ আপনি তা না করে উদ্ভট কথাবার্তা বলেন৷ আপনার দিন শেষ হয়ে গেছে, এর আলামতও আমরা পাচ্ছি৷’ ‘আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই৷ সেজন্য আমাদের জিব টেনে ছিঁড়ে ফেলবে বলে হুমকি দেয় ৷ খোকন সাহা জিব কেটে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেবেন বলেন৷ আসেন দেখি আপনার বুকের পাটা কতটুকু, তা আমরা দেখতে চাই৷’

তিনি বলেন, ‘আমরা ত্বকী হত্যার বিচার চাই৷ যত নাটক সাজান, বোমা হামলা করেন, সবুজের ছেলের গায়ে হাত তোলেন, আমাদের মেরে ফেললেও ত্বকী হত্যার বিচার দাবি থেকে এক চুলও নড়বো না৷’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিন৷ ওসমান পরিবারকে না দেখে নারায়ণগঞ্জের মানুষের দিকে তাকান৷ ত্বকী হত্যার বিচার হতেই হবে৷ আপনার সরকার আমলেই হবে৷’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, চারণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রদীপ সরকার, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ৷ সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ৷

Previous Post

‘খোকন সাহা জিব কাটবেন, আসেন দেখি বুকের পাটা’

Next Post

দুই বছর পর চলছে লাঙ্গলবন্দ স্নানোৎসব

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
দুই বছর পর চলছে লাঙ্গলবন্দ স্নানোৎসব

দুই বছর পর চলছে লাঙ্গলবন্দ স্নানোৎসব

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য