• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

খুনি নূর হোসেন পরিবারের কার্যালয় গুড়িয়ে দিয়েছে পুলিশ

খুনি নূর হোসেন পরিবারের কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ

Sunday, 10 April 2022, 7:06 pm
খুনি নূর হোসেন পরিবারের কার্যালয় গুড়িয়ে দিয়েছে পুলিশ
43
SHARES
139
VIEWS
Share on FacebookShare on Twitter

চাাঁদাবজিসহ নানা অপরাধের কর্মকান্ডে ব্যবহার করতে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের সহোদর কর্তৃক শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নির্মাণাধীন কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ।

দীর্ঘ ৮ বছর পর শিমরাইল ট্রাক টার্মিনালে আবারও চাঁদাবাজি শুরু করতে ৮ এপ্রিল রাতে হঠাৎ করে শিমরাইল ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে শনিবার (৯ এপ্রিল) সকালে ৭ খুন মামলার নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া বিপুল সংখ্যক ক্যাডার বাহিনী নিয়ে অফিস নির্মাণ করছিলো।
এ সময় খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
তিনি বলেন, নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, মাস্তানী ও অপকর্ম করতে দেয়া হবে না। সাধারণ মানুষের প্রতি কোন জুলুম, অন্যায় পুলিশ করতে দিবে না। এটা পুলিশ সুপারের (এসপি) কঠোর নির্দেশ।

স্থানয়ীরা জানান, ২০১৪ সালে ৭ খুনের ঘটনার পর নুর হোসেনের নিয়ন্ত্রনাধীন শিমরাইল ট্রাক টার্মিনালে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের চাঁদাবাজিসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। এরপর বিভিন্ন সময়ে এ কার্যক্রম চালু করার জন্য তৎপরতা চালিয়ে ব্যর্থ হন নুর হোসেনের দোসররা।

দীর্ঘ ৮ বছর থানা পুলিশ আন্তঃজেলার কার্যক্রম পরিচালনার কোন অনুমতি দেয়নি। ৮ বছর পর শিমরাইল ট্রাক টার্মিনালে আবারও চাঁদাবাজি শুরু করতে ৮ এপ্রিল রাতে হঠাৎ করে শিমরাইল ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে শনিবার (৯ এপ্রিল) সকালে ৭ খুন মামলার নুর হোসনের ছোট ভাই একাধিক মামলার আসামি নুরুজ্জামান জজ মিয়া ওরফে ছোট মিয়া বিপুল সংখ্যক ক্যাডার বাহিনী নিয়ে অফিস নির্মাণ কাজ শুরু করে।

এতে আতংকিত হয়ে পড়েছেন সাধারণ ট্রাক চালক ও টান্সপোর্ট এজেন্সির সংশ্লিষ্টরা।

নূর হোসেন ছোট ভাই নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়াকে সভাপতি ও নূর হোসেনের আরেক ক্যাডার আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল ট্রাক টার্মিনাল শাখার নামে একটি কমিটি করা হয়েছে। এছাড়াও কমিটির কার্যকারী সদস্য হিসেবে রয়েছেন সাত খুন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানা উল্লা সানার ভাই জাকির হোসেন ও নূর হোসেনের যাত্রাপালা ও মাদকের নিয়ন্ত্রক ফরহাদ দেওয়ান। এই কমিটির মাধ্যমেই শিমরাইল ট্রাক টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার পায়তারা করেছেন নুরুজ্জামান জজ  ওরফে ছোট মিয়া।

এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, চাঁদাবাজি ও কোন অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আন্তঃজেলা কার্যালয় নির্মাণের খবর পেয়ে দু’দফা পুলিশ গিয়ে কাজ বন্ধ করে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জে কোন চাঁদাবাজির চেষ্টা করা হলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সাত খুনের পূর্বে সিদ্ধিরগঞ্জের অপরাধের নিয়ন্ত্রক ছিল নূর হোসেন। আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের কার্যালয়ে বসেই নূর হোসেন ট্রাক ও গণপরিবহন, ফুটপাতের হকার, রেস্টুরেন্ট, বালুমহাল জবরদখল, এমনকি শিল্পপ্রতিষ্ঠান থেকেও নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি। সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধ সাম্রাজ্য গড়ে তুলে ট্রাকের হেলপার নূর হোসেন অবৈধপথে উপার্জন করে গডফাদার রূপে আবির্ভূত হন। এক সময়ে তার ‘সাম্রাজ্যে’ হাত বাড়ালেই মিলতো ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। পতিতালয় চালানো, জুয়ার আসর বসানো, যাত্রার নামে অশ্লীল নৃত্য আয়োজনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ১৫ থেকে ২০টি গাড়ি নিয়ে চলাফেরা করা নূর হোসেনের ছিল বৈধ-অবৈধ অস্ত্রের বিশাল ভান্ডার।

Previous Post

ভর্তি বাণিজ্য : নারায়ণগঞ্জ হাইস্কুলের শিক্ষকের উপর হামলা

Next Post

রূপগঞ্জে রাখালকে গলা কেটে হত্যা

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
রূপগঞ্জে রাখালকে গলা কেটে হত্যা

রূপগঞ্জে রাখালকে গলা কেটে হত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য