• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শিশুকে ঘিরে ট্রল-হাসাহাসি, বিভাজিত রাজনীতি এবং দায় কার ?

শিশুকে ঘিরে ট্রল-হাসাহাসি, বিভাজিত রাজনীতি এবং দায় কার ?

Saturday, 16 April 2022, 10:16 am
শিশুকে ঘিরে ট্রল-হাসাহাসি, বিভাজিত রাজনীতি এবং দায় কার ?
21
SHARES
69
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোরের আলো ফুটে উঠার আগেই পহেলা বৈশাখের অনুষ্ঠান মঙ্গল শোবাযাত্রায় যোগ দিতে বাবার সাথে নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে উপস্থিত হয় শিশু টি ।

এরপর পহেলা বৈশাখে একটি টেলিভিশন চ্যানেলের লাইভ সম্প্রচারে এক শিশুর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল চলছে৷ প্রশ্ন উঠেছে সাংবাদিকতার নীতিমালা ও সংবাদমাধ্যমে একতরফা প্রচারের যৌক্তিকতা নিয়েও ৷ প্রশ্ন উঠেছে পারিবারিক শিক্ষাসহ তেলবাজির একটি উদহারণ হিসেবে । অনেকেই নানাভাবে দেখছেন শিশুর এই বক্তব্য । চলছে ব্যাপক আলোচনা, সমালোচনারও কমতি নেই।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসি এলাকায় ‘‘কেমন লাগছে এখানে এসে, কোনটা বেশি ভালো লাগছে?’’- এমন একটি প্রশ্নের জবাবে শিশুটি বলেছে, ‘‘ভালো লাগছে৷ পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ পহেলা বৈশাখ মানে…৷’’ এরপর অবশ্য লাইভে থাকা সাংবাদিক মাইক্রোফোন সরিয়ে আরেক ব্যক্তিকে প্রশ্ন করেন৷

লাইভ সম্প্রচারের পর ১৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে৷ শিশুটিকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করা হচ্ছে৷ শুধু তাই নয়, ওই ভিডিও ক্লিপের সঙ্গে কেউ কেউ আপত্তিকর মন্তব্য জুড়ে দিয়ে, ভয়েস বিকৃত করে নতুন নতুন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে ৷
এই পরিস্থিতিকে তিনটি দিক দিয়ে বিশ্লেষণ করেছেন সাংবাদিক, শিশু মনোবিদ, ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা৷ তা হলো-

১.সাংবাদিকতার নীতিমালা
২.শিক্ষা সংকট এবং
৩. বঙ্গবন্ধুকে এক সময় অঘোষিতভাবে নিষিদ্ধ করার পর এখন অতি প্রচার ৷

সাংবাদিকতার নীতিমালা কী বলছে ?

গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা মনে করেন, এখানে শিশুটিকে নিয়ে ট্রল করা কোনোভাবেই মেনে নেয়া যায়না৷ সে একটি বিষয় জানতে পারে আবার নাও জানতে পারে৷ যারা ট্রল করছেন তারা অন্যায় করছেন ৷ তারা ভেবে দেখছেন না এই শিশুটি কতটা কষ্ট পাচ্ছে ৷ তাদের পরিবার কতটা কষ্ট পাচ্ছে ৷ তারা ভেবে দেখছেন না এটা যদি তাদের পরিবারের কাউকে নিয়ে হতো তাহলে তারা কীভাবে নিতেন ৷

তিনি বলেন, ‘‘আর সাংবাদিকদের ভিতরে একটা প্রবণতা আছে তারা কোনো অনুষ্ঠানে গেলে সেটা পাবলিক পরীক্ষা হলেও শিশু দেখলেই ক্যামেরটা তার দিকে নিয়ে তাকে প্রশ্ন করা ৷

সাংবাদিকতা নীতি অনুযায়ী শিশুদের দিকে ক্যামেরা তাক করাই একটি অনুচিত কাজ৷ যদি খুব প্রয়োজন হয় সাংবাদিক এবং পুলিশ যদি শিশুদের কিছু জিজ্ঞেস করতে চাইলে তার অভিবাবকের অনুমতি নিতে হবে ৷ আবার অনেক সময় অভিবাকরাও চান তার শিশু সন্তানের ছবি বা বক্তব্য প্রচার করা হোক ৷ এখানেও সাংবাদিকের কাজ হলো তাদের নিরুৎসাহিত করা ৷’’

তিনি মনে করেন, ‘‘এজন্য প্রত্যেকটি সংবাদমাধ্যমে একটা গাইডলাইন থাকা উচিত৷ আর যারা ফিল্ডে কাজ করেন তাদেরও বিষয়টি জানা উচিত ৷’’

শিশুটির ওপর মানসিক চাপ পড়ছে :

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু মনো চিকিৎসক ডা. হেলালউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমিও ভিডিওটি দেখেছি এটা সত্য, না এডিটেড আমি জানিনা৷ তবে এটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা, শিশুটিকে প্রশ্ন করা, মূল গণমাধ্যমে দেখানো কোনোভাবেই ঠিক হয়নি৷ এটা শিশুর মনের ওপর একটি প্রভাব ফেলবে৷ এখানে শিশুটির অধিকার ক্ষুন্ন করা হচ্ছে৷’’

তার মতে, ‘‘এখানে শিশুটির কোনো দায় নেই৷ তার শিক্ষায় ত্রুটি আছে৷ তাকে শিক্ষার লক্ষ্য থেকে বিচ্যুত করা হয়েছে৷ তাকে যা শেখানো হচ্ছে, তার বাইরে যে আরো কিছু বিষয় নিয়ে জানা দরকার সেটা তাকে শিখানো হচ্ছে না৷’’

সংকট কোথায় ?

শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘‘এই দেশের জন্ম বঙ্গবন্ধুর হাতে হয়েছে, তিনি দেশের জনক- এই কথাগুলো ঠিক আছে ৷ কিন্তু এখন একটা প্রবণতা হয়েছে যে-কোনো ভালো কিছু হলেই বঙ্গবন্ধুর নামে চালিয়ে দেয়া ৷ এই প্রবণতার কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে৷ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা কত জন জানেন ? এমনকি যারা তার আদর্শের অনুসারী, তাদের কতজন পড়েছেন? তার সম্পর্কে ভালোভাবে জেনে তাকে শ্রদ্ধা জনাতে হবে ৷ তার সম্পর্কে না জেনে এভাবে কথা বলে লাভ নেই৷ তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বঙালি, তার কাজই তাকে শ্রেষ্ঠ করেছে ৷ তাকে নিয়ে তিনি যা করেননি তা বলার দরকার নেই ৷’’

তিনি বলেন, ‘‘একসময় বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল৷ আর এখন তার সম্পর্কে না জেনে অনেকে অনেক কিছু বলছেন৷ তাকে ভালোভাবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ ৭৫-এর ১৫ আগষ্টের পর আমাদের যে প্রতিবাদ করার কথা ছিল, আমরা তখন তা করিনি ৷ এখন আবার না জেনে অনেক কিছু বলছি ৷’’

তার কথা, ‘‘ওই শিশুটির তো কোনো দোষ নেই৷ তাকে যেভাবে শেখানো হয়েছে, সে সেভাবেই বলেছে৷ কিংবা আশপাশে যেভাবে শুনেছে, সেভাবেই বলেছে ৷’’

ইতিহাসবিদ আফসান চৌধুরী মনে করেন, শিশুটি যা বলেছে এটাকে এত সিরিয়াসলি নেয়ার কিছু নেই, ‘‘একটি বাচ্চা কোথা থেকে শিখেছে, কীভাবে শিখেছে জানি না৷ হয়তো তার পরিবার থেকে শিখেছে৷ তার পরিবারে ওইভাবে বলা হয় ৷ তবে এটা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এর কোনো মানে হয় না৷ সব বাচ্চা তো এরকম বলে না৷ আমরা সবাইকে এভাবে বলতে শুনিনি ৷ ফলে ওই শিশুটি যে প্রতিনিধিত্বশীল তা বলা যাবে না৷ আর সাংবাদিক কেন প্রশ্ন করেছে, সেটা সে-ই বলতে পারবে ৷’’

তিনি বলেন, ‘‘পহেলা বৈশাখ নিয়েও এ বছর যে পরিমাণ রাজনীতি হচ্ছে, এর আগে আমরা এত রাজনীতি দেখিনি৷ আমদের সময় হলে তো এটাকে (শিশুর জবাব) কেউ পাত্তাই দিতো না ৷ সিরিয়াসলি নিতো না৷ এখন সমাজের মধ্যে অস্থিরতা বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, বিভিন্ন গোষ্ঠী ও দল খুব সংঘাতপূর্ণ অবস্থানে চলে যাচ্ছে, সেই জন্য এখন প্রতিটি বিষয় এবং প্রতিটি উচ্চারণই রাজনৈতিক হয়ে যাচ্ছে৷ রাজনৈতিকভাবে নেয়া হচ্ছে ৷’’

তার কথা, ‘‘আমার ধারণা ওই বাচ্চাটা পহেলা বৈশাখও বোঝে না, শেখ মুজিবুর রহমানও বোঝে না৷ সে হয়ত তার পরিবারে বা স্কুলে যা শুনেছে, তা বলেছে৷ এই বাচ্চাটির কথা নিয়ে যে ট্রল বা হাসাহাসি হচ্ছে এটা বিভাজিত রাজনীতির সূচক৷ বাচ্চাটি কী বলেছে সেটা কোনো সূচক না৷’’

সূত্র : Deutsche Welle

Previous Post

স্ত্রীর লাশ পুড়িয়ে পলাতক সেই স্বামীর স্বীকারোক্তি

Next Post

অবৈধ বিদ্যুৎ ও ডিস এর ঝুলন্ত তারে পিকআপে আগুন, হেলপার দগ্ধ

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
অবৈধ বিদ্যুৎ ও ডিস এর ঝুলন্ত তারে পিকআপে আগুন, হেলপার দগ্ধ

অবৈধ বিদ্যুৎ ও ডিস এর ঝুলন্ত তারে পিকআপে আগুন, হেলপার দগ্ধ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য