• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই শিশু মায়ের কোলে, মহাজন লাকি রিমান্ডে

সেই শিশু মায়ের কোলে, মহাজন লাকি রিমান্ডে

Tuesday, 19 April 2022, 9:26 am
সেই শিশু মায়ের কোলে, মহাজন লাকি রিমান্ডে
40
SHARES
128
VIEWS
Share on FacebookShare on Twitter

শিল্পাঞ্চলখ্যাত ফতুল্লায় লাভের আশায় সুদে মাত্র ৫ হাজার টাকা লগ্নি বিনিয়োগ করে নবজাত শিশুকে বিক্রি করে ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে পাষন্ড চক্র। লোভ মানুষকে কতটা অমানুষে পরিণত করে সুদের কারবারি লাকী বেগমক তার জ্বলন্ত প্রমাণ। সুদের কারবারি লাকি বেগম এবার গ্রেফতারের পর রিমান্ডে রয়েছে ফতুল্লা থানা পুলিশের হেফাজতে। লাকি বেগম অপরাধী কর্মকন্ডের সকল তথ্যই ইতিমধ্যেই প্রকাশ করেছে পুলিশের জিজ্ঞাসাবাদে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় সুদের টাকার জন্য বেচে দেওয়া সেই শিশু মায়ের কোলে ফিরেছে। এ ঘটনায় সুদের কারবারি লাকী বেগমকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত লাকী বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

এর আগে আজ সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকা থেকে লাকী বেগমকে গ্রেপ্তার করা হয়।

রোববার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বিক্রি করে দেওয়া শিশুটিকে উদ্ধার করে ফতুল্লা থানা–পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করা হয়।

এ ঘটনায় গতকাল শিশুটির মা রানী বেগম বাদী হয়ে মানব পাচার আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন। মামলায় সুদের মহাজন লাকী বেগম, তাঁর স্বামী হযরত আলী ও শিশুটিকে কিনে নেওয়া নারী রানু বেগমকে আসামি করা হয়েছে।

“অভাবের কারণে ওই এলাকার লাকী নামে এক নারীর কাছ থেকে দুই বছর আগে ৫ হাজার টাকা ঋণ নেন রানী। সেই ঋণের টাকার শুধু সুদ বাবদ ২ লাখ ১০ হাজার টাকা তার কাছ থেকে আদায় করা হয়। এরপর আরও ১ লাখ ৩ হাজার টাকা পাওনা রয়েছে বলে রানীর কাছে দাবি করেন লাকি। এ জন্য তাকে নানা সময় মারধরের ভয়ভীতি দেখানো হতো। শেষ পর্যন্ত সিনেমার গল্পকে হার মানিয়ে রানীকে না জানিয়েই গোপনে নবাগত পেটের সন্তানকে ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেয়ার চূড়ান্ত করে পাষন্ড সূদ কারবারী লাকি বেগম । জন্মের সাথে সাথেই টাকা নিয়ে নবজাতক কে হস্তান্তর করে লাকি !“ 

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান বলেন, লাকী বেগম ও তাঁর স্বামী হযরত আলীর কাছ থেকে রানী বেগমের স্বামী কিছু টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা শোধ করতে রানী বেগমকে লাকীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হতো। এর মধ্যে গত বছর রানী সন্তান প্রসব করলে সুদের টাকার জন্য লাকী বেগম রানীকে না জানিয়েই তাঁর এক দিন বয়সী সন্তানকে বিক্রি করে দেন। তার পর থেকে রানী বেগমকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখা হয়। এক বছর পর সুযোগ পেয়ে রানী ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে একটি মামলা করেন। পরে পুলিশ সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। আজ সকালে মামলার প্রধান আসামি লাকীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ফতুল্লা থানায় গতকাল বিকেলে শিশুটিকে তার মা রীনা বেগমের কাছে তুলে দিতে গেলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুটিকে কিনে নেওয়া মা রানু বেগম বুক চাপড়ে বিলাপ করতে থাকেন। এক বছর ধরে সন্তানের স্নেহে বড় করা শিশুটিকে কোন উপায়ে তাঁর কাছে রাখা যাবে, তা জানতে দিগ্‌বিদিক ছুটতে থাকেন। নিজের সন্তানকে কাছে ফিরে পেয়ে রানীও কান্নায় ভেঙে পড়েন।

রানু বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, এক মেয়ে ও এক ছেলের মা তিনি। তার ১০ বছর বয়সী একমাত্র ছেলে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর ধরে একটি সন্তান দত্তক নিতে চাচ্ছিলেন। এরই মধ্যে করোনা মহামারির সময় জানতে পারেন অভাবের কারণে একটি ছেলে শিশুকে বিক্রি করে দেওয়া হবে। তাৎক্ষণিক ৭৫ হাজার টাকায় শিশুটিকে কিনে নেন রানু। নাম রাখেন মো. ইউসুফ। গতকাল রাতে হঠাৎ তাঁর বাড়িতে পুলিশ হাজির হলে জানতে পারেন শিশুটিকে চুরি করে এনে বিক্রি করা হয়েছিল। বলতে বলতে মাথা চেপে ধরে থানার মেঝেতে বসে পড়েন রানু।

ছেলেকে কাছে পেয়ে খুশি রানী।  রানু বলেন, তাঁর বিশ্বাস ছিল একদিন ছেলেকে ফিরে পাবেন। জন্মের আগে ছেলের নাম ঠিক করেছিলেন ‘রানা’। এখন যেহেতু ইউসুফ নাম রাখা হয়েছে, সে নামেই ডাকবেন তিনি।

Previous Post

এক টেবিলে আইভী ও শামীম

Next Post

আড়াইহাজারে দুটি ড্রাম ট্রাক ও বেকু পুড়িয়ে দিল র্দুবৃত্তরা

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
আড়াইহাজারে দুটি ড্রাম ট্রাক ও বেকু পুড়িয়ে দিল র্দুবৃত্তরা

আড়াইহাজারে দুটি ড্রাম ট্রাক ও বেকু পুড়িয়ে দিল র্দুবৃত্তরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য