• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চালু হয়েছে ১৮টি লঞ্চ

চালু হয়েছে ১৮টি লঞ্চ

Sunday, 24 April 2022, 1:30 pm
চালু হয়েছে ১৮টি লঞ্চ
16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন বন্ধ থাকার পরে রোববার ২৪ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে চালু হয়েছে ১৮টি লঞ্চ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী ও লঞ্চ শ্রমিকদের কথা বিবেচনা করে শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে লঞ্চ চালুর দাবিতে কয়েক দফা আন্দোলন করে আসছিল শ্রমিক ও কর্মচারীরা।

আজ রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে এই ১৮টি লঞ্চ চলাচল শুরু হয়েছে । এই ১৮টি লঞ্চের মধ্যে ১৫টি চাঁদপুর রুটের এবং তিনটি হোমনা-রামচন্দ্রপুর, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া (শরিয়তপুর) রুটের। তবে বন্ধই থাকছে মুন্সিগঞ্জ ও মতলব-মাছুয়াখালী রুটের লঞ্চগুলোর চলাচল।

জানা গেছে, ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম.এল আফসার উদ্দিন ডুবে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে চলাচলকারী ৭০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

এই ঘটনার চার দিন পরে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে একটি সি-ট্রাক চালু করা হয়। এবং নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌপথে ঢাকা থেকে আগত দুটি লঞ্চ চালু করা হয়। আর নারায়ণগঞ্জের ছোট লঞ্চগুলো অনিরাপদ বলে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, নারায়ণগঞ্জ নদী বন্দরে যুক্ত শ্রমিক ও কর্মচারীদের বিকল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থা না করে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় শ্রমিক ও কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছিল। নারায়ণগঞ্জ নদী বন্দরে যুক্ত প্রায় ৫ হাজার শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার বর্তমানে মানবেতর জীবন যাপন করছিলেন।

এসকল শ্রমিক ও কর্মচারীদের পরিবার অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। যার পরিপ্রেক্ষিতে শ্রমিক কর্মচারীরা বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ব্যানারে আন্দোলনে নামে। তারা গত ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে লঞ্চ চালুর দাবি জানানোর পাশাপাশি গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে গণ অবস্থান কর্মসূচী পালন করে বিক্ষোভ দেখায়।

পরে গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জের বন্ধ হয়ে যাওয়া লঞ্চ চালুর দাবির পরিপ্রেক্ষিতে পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম। এসময় তার সঙ্গে বিআইডব্লিউটিএ’র পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) আবু জাফর হাওলাদার, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল মতিন, নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো: ইসমাইল হোসেন প্রমূখ। এছাড়াও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তখন পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছিলেন, চেয়ারম্যানের নির্দেশে আজকে পরিদর্শন করেছি। আমরা প্রবলেম ফাইন্ড আউট করেছি। তাদের (লঞ্চ মালিক) সাথে মত বিনিময় করেছি। ঊর্ধ্বতনদের কাছে এগুলো দেওয়া হবে। সে অনুযায়ী পরে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ২৩ এপ্রিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ১৮টি লঞ্চ চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোববার সকাল সাড়ে ৮টা থেকে এসব লঞ্চ চলাচল শুরু হবে।

এই লঞ্চগুলো হচ্ছে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রুটে ১৫টি। বাকী ৩টি লঞ্চ হচ্ছে হোমনা-রামচন্দ্রপুর ১টি, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া (শরিয়তপুর) রুটের। তবে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটের ২৫টি ও মতলব-মাছুয়াখালী রুটের ১৯টি লঞ্চ চলাচল করবে না। এছাড়াও সিট্রাকসহ অন্য যে দু’টি লঞ্চ চালু ছিল সেগুলোও চলাচল করবে।

Previous Post

আইনপ্রণেতার পাশে ওয়ারেন্টভূক্ত ! টক অব দ্য টাউন

Next Post

জিকে শামীমের সহযোগী সালাউদ্দিনের ইফতারের নানে শোডাউন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
জিকে শামীমের সহযোগী সালাউদ্দিনের ইফতারের নানে শোডাউন

জিকে শামীমের সহযোগী সালাউদ্দিনের ইফতারের নানে শোডাউন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য