• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রফিক ও মোশারফ বাহিনীর তান্ডবে আতংকে রূপগঞ্জবাসী

Saturday, 28 May 2022, 2:00 pm
রফিক ও মোশারফ বাহিনীর তান্ডবে আতংকে রূপগঞ্জবাসী
22
SHARES
71
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জের ভূমি নিয়ে নানা ভূমিদস্যুতা, নানা ধরণের বিশাল বিশাল অনৈতিক ব্যবসা, অনৈতিক নানা কর্মকান্ড করে একেক জন অতি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে বর্তমানে কোটি কোটি টাকার মালিক। কয়েক বছর আগেও যাদের ঘরে নূন আনতে পান্তা ফুরাতো সেই অপরাধী চক্রের একেক জন এখন আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। সেই নূন আনতে পান্তা ফুরানো সেই নিঃস্বরা এখন সর্বনিম্ন প্রাডো গাড়ি হাকিয়ে চলেন বীরের বেশে। যেন এককজন যেন দন্ড মূর্তের কর্তা । লেখাপড়া তেমন না জানলেও এই সকল অপরাধীদের পিছু পিছু এমপি মন্ত্রী ছাড়াও সরকারের প্রভাবশালী  শীর্ষ আমলাদের ছায়া থাকে তাদের উপর।

কাঁচা টাকার ঝনঝনানি কারণে দীর্ঘদিন যাবৎ চলমান দ্বন্ধের জের এবং পুরো অঞ্চল্যের আধিপত্য বিস্তারের কারণে পৃথক দুইটি প্রভাবশালী চক্রের শেল্টারে মোশারফ বাহিনী এবং রফিক বাহিনীর তান্ডবে আবারো আতংক বিরাজ করছে পুরো এলাকায় ।

এমন মন্তব্য করে শনিবার (২৯ মে) সকালে নাওড়া এলাকার একজন সনাতন ধর্মালম্বী নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, দুই পক্ষের সকলেই স্বার্থ হাসিলে ব্যস্ত । তাদের কারণেই পুরো এলাকায় ই আতংক বিরাজ করছে। আর আইনশৃংখলা বাহিনী তো এই দুই পক্ষ কর্তৃক ম্যানেজ হয়ে  অদ্ভুত আচরণ করেই যাচ্ছে ।

আইনশৃংখলা বহিনীও রফিক বাহিনী ও মোশারফ বাহিনীর এমন কর্মকান্ডে শীর্ষ নেতা ও ব্যবসায়ীদের তদ্বিরের কারণে অসহায়ের ভূমিকা পালন করে যাচ্ছে বছরের পর বছর যাবৎ । ফলে পুরো এলাকার সাধারণ মানুষ একেবারেই অসহায় হয়ে পরেছে ।

এমন অপরাধরে ধারাবাহিকতায় রূপগঞ্জে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠানে তাণ্ডব চালায় একদল সন্ত্রাসী। হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন জানা গেছে।

শুক্রবার (২৭ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে নাওড়ার এলাকার সাবেক ইউপি মেম্বার মোশারফ ভুইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরে নাওড়া এলাকায় মুসা নামের এক ব্যক্তি তার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেন। তিনি রফিকুল ইসলামকে দাওয়াত করেন। রফিকুল ইসলামকে দাওয়াত করায় মোশারফ ভুইয়ার ভাই আনোয়ার ভুইয়া মুসার সঙ্গে রাগারাগি করেন। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে আনোয়ার হোসেন ও মোশরাফ হোসেন তার লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় মুসার বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এ সময় হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। হামলায় লিখন ও লিয়াকত নামের দুজন গুলিবিদ্ধ ও কাউসারসহ ১২ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার সময় মোশারফ বাহিনীর লোকজন রফিকুল ইসলাম ও তার লোকজনকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ঘটনাস্থলে যায়। তারা অবরূদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম ও তার লোকজনকে উদ্ধার করেন।

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করেছে মোশা বাহিনী।’

এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, ‘রফিকসহ তার লোকজন হামলার উদ্দেশ্যে আমার বাড়ির দিকে এলে এলাকাবাসী তাদের ঘিরে ফেলেন।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous Post

সোনারগাঁয়ে ৪শ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

Next Post

পাঁচ মিনিটে পদ্মা পাড়ি, তিন ঘণ্টায় ঢাকা

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
পাঁচ মিনিটে পদ্মা পাড়ি, তিন ঘণ্টায় ঢাকা

পাঁচ মিনিটে পদ্মা পাড়ি, তিন ঘণ্টায় ঢাকা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য