• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাষাড়া বোমা হামলা : ২১ বছরেও হয়নি বিচার

Thursday, 16 June 2022, 12:52 am
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ বৃহস্পতিবার (১৬ জুন), নারায়ণগঞ্জ বোমা হামলা ট্র্যাজেডি দিবস। ২০০১ সালের এই দিনে নগরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মী ও নারীসহ ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

নারায়নগঞ্জ তথা দেশের ইতিহাসে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে প্রথম এবং সবচেয়ে বেশি আলোচিত চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা। আজ ২০ বছর পার হলেও শেষ হয়নি নারকীয় ওই বোমা হামলা মামলার বিচারকাজ।

২০০১ সালে তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার শেষ দিকে ১৬ জুন রাত পৌনে আটটার দিকে চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনা ঘটে। নৃশংস বোমা হামলায় নিহত হয় তৎকালীন জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাঈদুল হাসান বাপ্পি, আওয়ামী লীগের নেতা কর্মী ও অজ্ঞাত নারীসহ ২০ জন। সংসদ সদস্য শামীম ওসমানসহ আহত হয় কমপক্ষে অর্ধশত। চিরতরে পঙ্গুত্ব বরন করেন আওয়ামী লীগ নেতা চন্দন শীল ও রতন দাস। ঘটনার পর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করেন।

চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তদন্ত কর্মকর্তা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার পুণরায় ক্ষমতায় আসলে মামলাগুলো পূণরুজ্জীবিত করা হয়। দুটি মামলায় ৭ বার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ৮ম তদন্ত সংস্থা সিআইডি ১২ বছর পর ২০১৩ সালের ২ মে ৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত ৬ জনের মধ্যে নারায়ণগঞ্জ যুবদলের নেতা শাহাদাতউল্লাহ জুয়েল কারাগারে রয়েছে, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের অন্য একটি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

ভারতের দিল্লী কারাগারে আটক রয়েছে জঙ্গী নেতা দুইভাই আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু রয়েছেন এই মামরার চার্জসীটভুক্ত আসামীর তালিকায়। তিনি রয়েছেন জামিনে। জঙ্গী নেতা ওবায়দুল্লাহ রহমান পলাতক রয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ  আদালতে মামলাটির স্বাক্ষ্যগ্রহণ চলছে।

মাত্র ৩৩ মাসে ৭ খুন মামলার বিচার কাজ শেষ হলেও দীর্ঘ ২১ বছরেও ২০ জন হত্যা মামলার বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত বিচার শেষ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন নিহতের স্বজনরা।

এছাড়াও, মামলায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে হতাশা নয়, বিচার দ্রুত শেষ করতে সাক্ষীদের উদ্যোগী হয়ে আদালতে গিয়ে স্বাক্ষী দেয়ার অনুরোধ করেছেন মামলার বাদী খোকন সাহা। এদিকে, রাষ্ট্র পক্ষের আইনজীবীও জানান মামলার স্বাক্ষগ্রহণে দেরি ও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বিচারকাজে দেরি হচ্ছে। তবে, পরিস্থিতি ঠিক হলে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার জন্য তাদের ওপরেও চাপ রয়েছে।

প্রতি বছরের মতো আজ বৃহস্পতিবার (১৬ জুন) চাষাঢ়ায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নিহতদের স্মরনে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও কালো ব্যাজধারন এবং নিহতদের প্রতি দোয়ার আয়োজন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নিহতের পরিবারের সদস্যরা।একই সাথে নিহতদের পরিবারের পক্ষ থেকেও বিশেষ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ।

Previous Post

সোনারগাঁয়ে নির্বাচনে হেরে প্রিজাইডিং অফিসার মারধর, আটক-২

Next Post

ফতুল্লায় ধর্ষণের শিকার কিশোরী

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
ফতুল্লায় ধর্ষণের শিকার কিশোরী

ফতুল্লায় ধর্ষণের শিকার কিশোরী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য