• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় মোস্তফা কামালের দাপটে বেয়াই তৈয়বের কান্ড

Monday, 27 June 2022, 4:40 pm
ফতুল্লায় মোস্তফা কামালের দাপটে বেয়াই তৈয়বের কান্ড
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

শাসক দলের নেতাদের আত্মীয় হলে কত ক্ষমতা তার এক নতুন প্রমাণ দিলো বিএনপি নেতা তৈয়ব আলী। তৈয়ব আলীর মতো অনেক বিএনপি ও জামায়াত নেতাদের স্বজনদের আস্ফালনে টটস্থ নগরীর অনেকে । অন্তরে বিএনপি – জামায়াতের আদর্শ লালন করলেও ক্ষমতার দাপট দেখাতে শাসক দলের নেতাদের শেল্টারে আংগুল ফুলে কলাগাছ হয়েছেন অনেকে 

শাসক দলের নেতার দাপটে বিএনপি নেতা তৈয়ব আলীর কান্ডের বিষয়ে জানা যায়, নিজ কারখানার শ্রমিকের সাথে কথা কাটাকাটির জের ধরে নিজ বাসায় এক যুবককে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে বন্দুকের বাট (কাঠের অংশ) দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামালের বেয়াই বিএনপি নেতা তৈয়ব আলী৷

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুন) রাত সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব শিয়াচর লালখাঁ এলাকায়।

আহত যুবকের নাম শরীফ হোসেন (১৯)। সে ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখাঁ এলাকার বুলু মিয়ার ছেলে ও তক্কারমাঠ এলাকার পিন্টুর মালিকানাধীন হোসিয়ারি কারখানার শ্রমিক।

এ ঘটনার পর আহত শরীফের পরিবার ভয়ে আতংকে রয়েছে। প্রশাসনের সহযোগিতা নিতেও ভয় পাচ্ছে বলে জানান পরিবারের সদস্যরা।

নির্যাতনের শিকার শরিফ হোসেনের মা জানান, তার  ছেলের সাথে তার ছেলেরই এক বন্ধুর সাথে সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি  হয়। এক পর্যায় শরিফ তার বন্ধুকে একটি চর মারে। ছেলের বন্ধু লালখাঁর তৈয়ব ওরফে বরিশাইল্লা তৈয়বের মালিকানাধীন হৃদয় নামক একটি কারখানার শ্রমিক। চড় মারার জের ধরে শনিবার রাত সাড়ে সাতটার দিকে তৈয়ব ও তার সন্ত্রাসী বাহিনী ছেলে শীরফ হোসেনকে রাস্তা থেকে তুলে  নিয়ে একটি ঘরে আটক করে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় দেশীয় অস্ত্র ও বন্দুকের বাট দিয়ে আঘাত করে পিঠসহ শরীরের বিভিন্ন অংশে কাটা রক্তাক্ত করে৷ আর্ত-চিৎকারে শরিফ হোসেনের পিতা বুলু মিয়াসহ আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

শরিফ হোসেনের বড় ভাই ফারুক বলে, ‘গরীবের কোন বিচার নাই। তৈয়ব অর্থশালী, প্রভাবশালী। সমাজের সবাই তাকে সমীহ করে। আর তার বেয়াই হচ্ছে মোস্তফা কামাল। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি৷’

ভয়ার্ত ও আতংকগ্রস্ত হামলার শিকার শরীফ হোসেনের বড় ভাই ফারুক হোসেন বলেন, ‘এ বিষয় নিয়ে লেখার দরকার নাই। যদি আপনারা লেখালেখি করেন তাহলে আমাদের গ্রাম ছাড়া হতে হবে। তৈয়বসহ তার লোকজন ইতিমধ্যেই  আমাদের হুমকি দিয়েছে এ ঘটনা নিয়ে যেন কোন থানা-পুলিশ না করি। থানা-পুলিশ করলে বড় ধরনের ক্ষতি করবে তাই এ বিষয়ে কিছুই করবো না৷’

এ বিষয়য়ে তৈয়বের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন৷ তিনি বলেন, বিগত ১০ বছর পূর্বে তিনি বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছেন। লালখাঁ এলাকায়  তার মালিকানাধীন কারখানায় আমির হোসেন আমু এসেছিল। তিনি আমির হোসেন আমুর স্ত্রীর নামে গ্রামে কলেজ করে দিয়েছেন। আমির হোসেন আমুর হাত ধরে তিনি দশ বছর পূর্বে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, এ বিষয়ে তার নিকট বা থানায় কেউ কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যত প্রভাবশালী হোক না কেন কোন প্রকার ছাড় অপরাধী পাবে না।

Previous Post

নারায়ণগঞ্জে দৌলত মেম্বার খুন, নেপথ্যে চেয়ারম্যান !

Next Post

প্রতিমাসের মতোই নাটক মঞ্চায়ণ ! নেপথ্যে চাঁদাবাজি

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
প্রতিমাসের মতোই নাটক মঞ্চায়ণ ! নেপথ্যে চাঁদাবাজি

প্রতিমাসের মতোই নাটক মঞ্চায়ণ ! নেপথ্যে চাঁদাবাজি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য