• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বোস কেবিন সরগরম

১০০ বছর পেরোনো বোস কেবিনের চায়ের বিশেষত্ব হলো তীব্র কড়া লিকার

Tuesday, 12 July 2022, 2:38 pm
বোস কেবিন সরগরম
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter
১৯৮৮ সালে ফলপট্টি থেকে রেস্তোরাঁটি নারায়ণগঞ্জের ১ ও ২ নম্বর রেলগেটের সনাতন পাল লেনে স্থানান্তরিত হয়, নামও খানিকটা বদলে যায়—দ্য বোস কেবিন হয়ে যায় ‘নিউ বোস কেবিন’
 

আলতাফ শাহনেওয়াজ :

গরিবি হালতের একচিলতে ঘর আর নিতান্ত সাদামাটা পরিবেশনা—দেখে প্রথমে আমাদের ঠিক ‘ভক্তি’ জাগেনি। কিন্তু যে মুহূর্তে কড়া লিকারের দুধ–চা ও লাল চায়ে চুমুক দিলাম, মালুম হলো কেন সেকালে এই চা খেয়ে এত আপ্লুত হয়েছিলেন সুভাষ চন্দ্র বসু।

১০০ বছর পেরোনো বোস কেবিনের চায়ের বিশেষত্ব হলো তীব্র কড়া লিকার। স্বাদের মধ্যে কী যেন একটা আছে, চুমুকেই চাঙা হয়ে ওঠে দেহমন! ফলে চায়ের নেশায় দূরদূরান্ত থেকেও ছুটে আসে মানুষজন। আর তখন সুভাষ বসুর চা পানের গল্প শুনতে শুনতে তাঁরাও হয়তো সেদিনের চায়ের আস্বাদ পান।

১৯৩১ সালের ৭ নভেম্বর। কলকাতা থেকে জাহাজে চেপে নারায়ণগঞ্জে এলেন অখণ্ড ভারতবর্ষের প্রবাদপ্রতীম রাজনীতিবিদ নেতাজি সুভাষচন্দ্র বসু। জাহাজ থেকে নামতেই তাঁকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ, নারায়ণগঞ্জ থানায় নিয়ে বন্দী করে রাখে আট ঘণ্টা। এ সময় বোস কেবিনের প্রতিষ্ঠাতা নৃপেন্দ্র চন্দ বোস—সবার কাছে যিনি ভুলু বোস নামে পরিচিত বেশি—থানায় গিয়ে এই নেতাকে চা খাইয়ে তৃপ্ত করেছিলেন। তত দিনে বোস কেবিনের বয়স হয়ে গেছে ১০ বছর।

ইতিহাস বলছে, ১৯২১ সালে ‘দ্য বোস কেবিন’ নাম দিয়ে নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেটের ফলপট্টির পশ্চিম পাশে প্রথমে চা–বিস্কুটের ব্যবসা শুরু করেছিলেন ভুলু বোস। তখন তিনি স্বদেশি আন্দোলনের সক্রিয় কর্মী। ব্যবসার আড়ালে স্বদেশি নেতা–কর্মীদের গোপন যোগাযোগ এবং সংবাদ আদান–প্রদানের নিরাপদ স্থান হয়ে ওঠে এ প্রতিষ্ঠান।

চায়ের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরও নানা পদচায়ের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরও নানা পদ 

দিনে দিনে চায়ের সঙ্গে সঙ্গে আরও অনেক পদ যুক্ত হয়ে ‘চায়ের দোকান’ হয়ে ওঠে রেস্তোরাঁ। পরে ১৯৮৮ সালে ফলপট্টি থেকে রেস্তোরাঁটি নারায়ণগঞ্জের ১ ও ২ নম্বর রেলগেটের সনাতন পাল লেনে স্থানান্তরিত হয়, নামও খানিকটা বদলে যায়—দ্য বোস কেবিন হয়ে যায় ‘নিউ বোস কেবিন’। তত দিনে এটি বন্দরনগরী নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের আড্ডার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

‘নিউ’ হওয়ার অনেক আগে থেকেই এখানে পাওয়া যায় তিন বেলার খাবার। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সকালের নাশতায় পাওয়া যায় পরোটা, ডিম মামলেট ও পোচ; হালুয়া, মুরগি ও খাসির মাংস এবং চা। বেলা একটা থেকে দুপুরের খাবারে ঝরঝরে পোলাওর সঙ্গে থাকে মুরগি ও খাসির মাংসের কারি। চাইলেও এ সময় চা পাওয়া যাবে না। বিকেল সাড়ে তিনটা থেকে আবার শুরু হবে চা, সঙ্গে থাকবে ডিম চপ, ডিম টোস্ট, চিকেন ও মাটন কাটলেট ইত্যাদি।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ভাষ্য, পাকিস্তান আমলের শুরু থেকে এখানে পোলাও এবং খাসি ও মুরগির মাংস পাওয়া যায়। অনান্য খাবার এর আগে–পরে যুক্ত হয়েছে।

ভুলু বোসের পর বোস কেবিনের হাল ধরেন তাঁর ছেলে রবি বোস। এই ধারায় রবি বোসের ছেলে তারক বোস এখন প্রতিষ্ঠানটির দেখভাল করছেন। বিভিন্ন সময় এখানে সৈয়দ শামসুল হক, সন্তোষ গুপ্ত, রফিক আজাদ, আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, হেলাল হাফিজের মতো কবি–লেখকদের পা পড়েছে ।

আষাঢ়ঘোর ছুটির দিনের এক দুপুরে বোস কেবিনে গিয়েছিলাম আমরা। সকালের আড্ডার আসর শেষ হয়ে দুপুরের খাবার দেওয়ার প্রস্তুতি চলছে সে সময়। আড্ডার সেই ভাঙা হাটে তখনো কিন্তু বসে আছেন নারায়ণগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি পিন্টু সাহা। ‘মানুষ কি কেবল ঐতিহ্যের সঙ্গে নিজেকে যুক্ত করতেই বোস কেবিনে আসেন, নাকি আসলেই এখানকার খাবারে কোনো বিশেষত্ব আছে ?’ এক ফাঁকে পিন্টু সাহাকে জিজ্ঞাসা করলাম।

‘চায়ের কথা তো বলারই দরকার নেই। অন্য খাবারগুলোতে তেল–মসলা খুবই কম থাকে, খাসি ও মুরগির মাংসে ঝোল অনেক বেশি থাকে, পোলাও একেবারে ঝরঝরে, কোনো বেরেস্তা থাকে না। তাই সব খাবারই অন্য রকম স্বাদের হয়।’

কথাগুলোর প্রমাণও আমরা পেলাম একেবারে হাতেনাতে, নিজেরা দুপুরের খানা খাওয়ার সময়। আর বোস কেবিনের ‘সিগনেচার’ চায়ে চুমুক না দিলে কী হয় ?

বোস কেবিনের ‘সিগনেচার’ চায়ে চুমুক না দিলে হয়?বোস কেবিনের ‘সিগনেচার’ চায়ে চুমুক না দিলে হয় ?প্রতিটি চুমুকে ‘আজি হতে শতবর্ষ আগে’র ঐতিহ্য যে আপনাকে ডাক দিয়ে যায়, প্রাণ চাঙা হয়ে ওঠে, এসব কি আর নতুন করে বলতে হবে !

সূত্র : প্রথম আলো

Previous Post

রূপগঞ্জে সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

Next Post

চাঁদাবাজিকালে র‍্যাবের হাতে ট্রাফিক ইন্সপেক্টর আটক !

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
চাঁদাবাজিকালে র‍্যাবের হাতে ট্রাফিক ইন্সপেক্টর আটক !

চাঁদাবাজিকালে র‍্যাবের হাতে ট্রাফিক ইন্সপেক্টর আটক !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য