• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র’

দেশে চালের অভাব নেই - হুসিয়ারী

Thursday, 1 September 2022, 8:26 pm
‘অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র’
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

“দেশে চালের কোনো অভাব নেই। বর্তমানে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ সরকারি চাল মজুত আছে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, চাল নিয়ে খেলতে যাবেন না। আগুনে হাত দেবেন না, তাহলে হাত পুড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেশে চালের কোনো অভাব নেই। এ কারণে আমরা এত চাল একসঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৬০ হাজার মেট্রিক টন, ওএমএস ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন করে চাল মার্কেটে  ছেড়েছি। এতে  চালের বাজারে এ প্রভাব তো পড়বেই । আমরা বলতে চাই, অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে, চাল নিয়ে কোনো খেলা খেললে আমরা সব সময় প্রস্তুত আছি ।”

এভাবেই অপরাধীদের প্রতি সাবধানতা প্রকাশ করে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে দেশব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচি ও নগরের চাষাঢ়ায় ওএমএস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে একসঙ্গে ৮১৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩৬০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আগে একজন ডিলার এক টন পেতেন, এখন তাঁরা বাড়িয়ে প্রত্যেক ডিলারকে দুই টন চাল দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, চালের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। প্রতি মাসে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে ১৫ টাকা দরে এ চাল কিনতে পারবে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে দেশ ও দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাঁরা দেশকে ভালোবাসেন না। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে দেওয়া হবে না। এই চাল বিক্রি করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘সরকারিভাবে দেওয়া চাল একটু মোটা হলেও আয়নার দানার মতো। এ চাল খেয়েই তো আমরা সারা জীবন কাটিয়েছি। আজকে ক্রয়ক্ষমতা বেড়েছে বলে মানুষ সরু চাল নাজিরশাইল কিনে খাচ্ছে, এটা দোষের কিছু নয়।’

মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা শুধু খুচরা বাজার নয়, মিল গেট, আড়তদার—সব জায়গায় খেয়াল রাখবেন, চাল নিয়ে কেউ যাতে কোনো কারসাজি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শুল্কমুক্ত করে দিয়েছি, যাতে কেউ যেন কারসাজি করতে না পারে। বেসরকারিভাবে আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। আপনারা এসব মনিটরিং করে দেশ গড়ার আরেকটি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেন।’

খাদ্যমন্ত্রী ডিলারদের উদ্দেশে বলেন, ‘যদি আপনাদের কাছে ৫০ কেজি চালও অবশিষ্ট থাকে, তাহলে সেটি পরদিন উত্তোলন করে চালের সঙ্গে যুক্ত করে ভোক্তাদের দিতে হবে। কখনোই নিজের মনে করবেন না। এ চাল কোনোভাবেই বাজারে বিক্রি করা যাবে না। এ চাল খোলাবাজারে বিক্রি ও অনিয়মের সঙ্গে যে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

বিএনপি গণ্ডগোলের জন্য পরিকল্পিত এই কর্মসূচি : তথ্যমন্ত্রী

Next Post

আড়াই ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ ২৬, নিহত একজন

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
আড়াই ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ ২৬, নিহত একজন

আড়াই ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ ২৬, নিহত একজন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য