• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আওয়ামী লীগ এখন ‘লাশ ছিনতাইকারী’ দলে পরিণত হয়েছে : রিজভী

Friday, 2 September 2022, 12:23 pm
আওয়ামী লীগ এখন ‘লাশ ছিনতাইকারী’ দলে পরিণত হয়েছে : রিজভী
3
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোট ডাকাতি, লুটপাট, ব্যাংক ডাকাতির পর আওয়ামী লীগ সরকার এখন লাশ ছিনতাইকারী দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পরিকল্পিতভাবে রাইফেল দিয়ে যুবদল নেতা মো. শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। যুবদলের নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেও এখন আওয়ামী লীগ সেই লাশ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টা করছে। প্রশাসন লাশ জিম্মি করে রেখেছে, জানাজা পর্যন্ত পড়তে দিচ্ছে না। এটি নজীরবিহীন, পৈশাচিক, হৃদয়বিদারক ঘটনা। এতবড় হত্যাকাণ্ড ঢাকার জন্য আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার লাশ হস্তান্তরের দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা বলতে বলতে আওয়ামী লীগ এখন মিথ্যার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নারায়ণগঞ্জে নিহত যুবদলের গুরুত্বপূর্ণ নেতাকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করছে। আর কিছু মিডিয়া সেটার আবার প্রচার করছে। যদিও অধিকাংশ মিডিয়া আজ র‌্যালিতে যে টি-শার্ট গায়ে দিয়ে অংশ নিয়েছিল তার ছবি এবং লাশের গায়ে থাকা টি-শার্টের ছবি দিয়ে সত্যটা প্রচার করেছে।

সংবাদ সম্মেলনে প্রমাণ হিসেবে বিএনপি ও যুবদলের বিগত দিনের বিভিন্ন কর্মসূচিতে শাওনের অংশগ্রহণের ছবি দেখিয়ে দলটির অন্যতম এ মুখপাত্র বলেন, সে (শাওন) জেলা যুবদলের একজন সক্রিয় কর্মী। বিএনপির প্রতিটি কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছে। যুবদল নেতা ইসহাক সরকার, আড়াইহাজারের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ এবং জেলা যুবদল নেতাদের সঙ্গে ইতোপূর্বে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। যুবদল কর্মী শাওনের হত্যার ঘটনা ধামাচাপা দিতে তাকে এখন নিজেদের কর্মী বলে দাবি করছে আওয়ামী লীগ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের নির্দেশে আজকে বিএনপির র‌্যালিতে গুলি করে শাওনকে হত্যা করা হয়েছে। পুলিশের গুলিতে আহত এখনো অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালসহ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে।

তিনি বলেন, শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, এখন পুরো নারায়ণগঞ্জে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা করা হচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে, হত্যা করে এখন তাদের বিরুদ্ধেই মামলা করার পায়তারা করছে।

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সময় হাতুড়ি হাতে এক পুলিশ সদস্যদের ছবি দেখিয়ে রিজভী বলেন, এরা কারা? পুলিশকে কি হাতুড়ি অস্ত্র হিসেবে দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এরা ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের কর্মী।

তিনি বলেন, নূরে আলম, আ. রহিম, শাওন জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। তাদের রক্ত বৃথা যাবে না। রাজপথেই এর ফয়সালা হবে এবং শেখ হাসিনার সিংহাসন ধুলায় মিশে যাবে।

এসময় যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের নেতৃত্বে পুলিশ নির্বিচারে গুলি করে যুবদল কর্মী শাওনকে হত্যা করেছে এবং অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। তারা শাওনের লাশ হাইজ্যাক করে নিয়ে যেতে চায়। আমরা যুবদলের কেন্দ্রীয় নেতারা তার জানাজা পড়তে গিয়েছিলাম। কিন্তু জানাজার জন্য লাশ দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আগামীকাল নয়াপল্টনে শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। রোববার শাওন হত্যার প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাংগনিক সম্পাদক ইসহাক সরকার ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous Post

শাওনের লাশে ভয় ! মধ্যরাতে হস্তান্তর ও দাফন

Next Post

শাওনের মা কে মান্তনা দিয়ে দোয়া করলেন মির্জা ফকরুল

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
শাওনের মা কে মান্তনা দিয়ে দোয়া করলেন মির্জা ফকরুল

শাওনের মা কে মান্তনা দিয়ে দোয়া করলেন মির্জা ফকরুল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য