• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার

Saturday, 10 September 2022, 10:12 pm
সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা হাজীনগর এলাকার একটি পাঁচতলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী রবিউল ইসলাম (৩০) ও স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাসের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভবনের দরজা ভেঙ্গে বাসার ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশ দু’টি ৩/৪ দিন ধরে পড়ে রয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
নিহতদের মধ্যে স্বামীর পা ও স্ত্রীর হাত ওড়না দিয়ে বাধা ছিল। এছাড়া মেঝেতে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে শত শত লোকজন ভিড় করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পাইনাদী সিআইখোলার হাজীনগর এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলার বাড়ির ৫ম তলার একটি বাসা থেকে গন্ধ বের হলে ঘরের ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ওই বহুতল ভবনের সামনে উৎসুক জনতার ভীড় বাড়তে থাকে।

ভবন মালিক শাহাদাত হোসেন বলেন, গত মাসের ১ তারিখে তার পাঁচতলা ভবনের ৫ম তলার একটি কক্ষ ভাড়া নেয় রবিউল ইসলাম। শনিবার বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন ওই বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি আমাকে জানায়। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রউিবল ইসলাম রাজমিস্ত্রির কাজ করত।

প্রতিবেশী ভাড়াটিয়া আবুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর ওই বাসার ভাড়াটিয়া রবিউল ইসলামের হাতে ঔষুধ নিয়ে তাকে বাসায় ঢুকতে দেখেছি। পরে আর তাদেরকে বাসার বাইরে দেখিনি। শনিবার বিকেলে বাসা থেকে গন্ধ বের হলে আমি বাড়িওয়ালাকে বিষয়টি জানাই। এদিকে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোহাম্মদ নাজমুল হাসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। লাশ দুটি মেঝেতে পড়েছিল। তবে বাসার ভেতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, তাদের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করা হয়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তারপরও ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Previous Post

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী হান্নানের সহযোগী কাদির ইয়াবাসহ গ্রেফতার

Next Post

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নৌকার মাঝি চন্দন শীল

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নৌকার মাঝি চন্দন শীল

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নৌকার মাঝি চন্দন শীল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য