• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নাসিম ওসমান সেতু উদ্বোধনে অনুপুস্থিত স্ত্রী সন্তান ! মিশ্র প্রতিক্রিয়া

Monday, 10 October 2022, 9:47 pm
নাসিম ওসমান সেতু উদ্বোধনে অনুপুস্থিত স্ত্রী সন্তান ! মিশ্র প্রতিক্রিয়া
52
SHARES
169
VIEWS
Share on FacebookShare on Twitter

খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান কে নিয়ে মন্তব্যকালে বলেছেন, “৭৫ এর ১৪ আগষ্ট ছিলো নাসিম ওসমানের বিয়ে। নাসিম ওসমানের বন্ধু ছিলেন শেখ কামাল। শেখ কামাল ছিলো ওই বিয়েতে। কামাল ফিরে আসে। পরদিন বৌভাত হওয়ার কথা ছিলো। আর সেই রাতেই ঘাতকরা জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করলো । আর নববধু স্ত্রীকে রেখে বৌ ভাত ফেলে রেখেই নাসিম ওসমান প্রতিশোধ নিতে বাড়ি থেকে বেড়িয়ে ভারতে গেলেন। নাসিম ওসমান আমাকে বড় বোন হিসেবে অনেক সম্মান করতো। নাসিম ওসমান এই সেতুর জন্য বারবার আমার কাছে অনুরোধ করেছে । নাসিম ওসমান কে নিয়ে অনেক স্মৃতি। ভিত্তি প্রস্তরকালে তিনি চলে গেলেন । তাই তার  নামেই  এই সেতুর  নামকরণ  করেছি ।” 

প্রধানমন্ত্রী যখন নারায়ণগঞ্জবাসীর প্রাণের সেতু (বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান শীতলক্ষ্যা ৩য় সেতু) উদ্বোধন করলেন তখন সেই অনুষ্ঠানে ছিলেন না নাসিম ওসমানের স্ত্রী পুত্র কিংবা কন্যাদের কেউ । নারায়ণগঞ্জ শহর ও বন্দরে এই সেতু উদ্বোধনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুন টাঙ্গানো হলেও উদ্বোধনী অনুষ্ঠানে সকলের দৃষ্টি খুজেছে নাসিম ওসমানের স্ত্রী সন্তানদের। অনুষ্ঠানস্থলে অনেকেই প্রশ্ন করেছেন, “নাসিম ওসমানের নামে সেতু, তার স্ত্রী সন্তানরা কই ?“     

 

নারায়ণগঞ্জ তথা বন্দরবাসীর প্রাণের সেতু  উদ্বোধনকালে অনেকের প্রশ্ন নিয়ে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান সাথে যোগাযোগ করেল তিনি গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান। জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য মৃত্যুর আগ পর্যন্ত সদর-বন্দর আসনের সংসদ সদস্য ছিলেন। তার নামে শীতলক্ষ্যার উপর নির্মিত সেতুর নামকরণ করা হয়েছে। তবে সেই সেতুর উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত পাননি তার পরিবারের লোকজন।”

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর ও বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকাকে সংযুক্ত করেছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু। এই সেতুর নামকরণ করা হয়েছে সদর-বন্দর আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভার্চু্য়ালি এই সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেতুর পূর্বপ্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত ছিলেন নাসিম ওসমানের পরিবারের কেউ। এ নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাসিম ওসমানের ছোট দুই ভাই সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমান উপস্থিত থাকলেও নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান ও তার একমাত্র ছেলে আজমেরী ওসমানকে দেখা যায়নি। সেতু উদ্বোধনের আগে ভার্চুয়ালি দেওয়া বক্তব্য যখন নাসিম ওসমানকে নিয়ে প্রধানমন্ত্রী কথা বলছিলেন তা শোনার জন্য উপস্থিত ছিলেন না তার পরিবারের কেউ। যার নামে এই সেতু তার পরিবারের কাউকে অনুষ্ঠানস্থলে দেখতে না পাওয়ায় উঠেছে নানা প্রশ্ন।

পারভীন ওসমান আরো বলেন, “তাকে দাওয়াত দেওয়া হয়নি। কেন দাওয়াত পাননি তা যারা আয়োজন করেছেন তারাই ভালো বলতে পারবেন।

তিনি বলেন, ‘সেতুটি করা হয়েছে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে। তার পরিবারের সদস্য হিসেবে আমরা অন্তত দাওয়াত কার্ড পেতে পারতাম। তেমন কোন দাওয়াত কার্ড আমাদের দেওয়া হয়নি।’

নাসিম ওসমানকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পারভীন ওসমান বলেন, ‘আপাকে (প্রধানমন্ত্রী) আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। এর চেয়ে বেশি কিছু পাওয়ার নেই। আমি যা পাওয়ার পেয়ে গেছি।’

প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানকে ঘিরে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং নাসিম ওসমানের স্ত্রী সন্তানদের কেউ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নগরীজুড়ে।

Previous Post

অর্ধ কোটি টাকা উদ্ধার, কারাগারে ৩ ছিনতাইকারী

Next Post

প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে আবেগাপ্লুত শামীম ওসমান

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে আবেগাপ্লুত শামীম ওসমান

প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে আবেগাপ্লুত শামীম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য