• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৩৭ কোটি টাকার মদ আটক ও ধ্বংস, মিশ্র প্রতিক্রিয়া !

কাষ্টমস ফাঁকি দিয়ে আমদানি করা ৩৭ হাজার বোতল বিদেশী মদ ধ্বংস করলো র‌্যাব

Wednesday, 26 October 2022, 10:15 pm
৩৭ কোটি টাকার মদ আটক ও ধ্বংস, মিশ্র প্রতিক্রিয়া !
20
SHARES
63
VIEWS
Share on FacebookShare on Twitter

কাষ্টমস ফাঁকি দিয়ে আমদানি করা ৩৭ হাজার বোতল বিদেশী মদ ধ্বংস করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে এই কর্মসূচিটি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদ্য যোগদান কৃত র‌্যাব মহা পরিচালক অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিশাল এই আটককৃত মদের চালান ধ্বংস করা হয়।

এর আগে গত ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানে নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে আমদানিকৃত দুইটি কন্টেইনার হতে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬,৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। অতঃপর এই অবৈধ চালান আমদানী কারবারের সাথে জড়িতদের ঢাকার ওয়ারীস্থ বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ দেশী এবং বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে মোঃ নাজমুল মোল্লা (২৩), মোঃ সাইফুল ইসলাম সাইফুল (৩৪) কে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই সকালে বিমান বন্দর এলাকা হতে এই চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদ (২২) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মাদক আমাদানি ও বিপণন এর সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

এসময় আরো উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.শামসুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মোহসিন, র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই জিরো টোলারেন্সকে সামনে রেখেই র‌্যাব মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছে। যেখানে মাদক থাকে সেখানে অবৈধ অস্ত্রসহ নারী পাচারের মতো নানা অপকর্ম হয়ে থাকে। কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটি সেক্টরে মাদকের প্রভাব পড়ছে। ডোপটেস্ট করার মাধ্যমে প্রত্যেকটি ডিপার্টমেন্টে থেকে শুরু করে শি¶ক পর্যন্ত মাদকের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, মাদকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শি¶ক, গণপ্রতিনিধিসহ সমাজের সকল স্টেক হোল্ডারগণকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশ হতে মাদক নির্মূল সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই মাদক নির্মূলে সমাজের সকল স্টেক হোল্ডারগণের সচেতনতা বৃদ্ধিসহ আন্তরিক সহযোগিতা কামনা করেন।

২৩ জুলাই (শনিবার) র‌্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এসব বিদেশী মদ সহ দুইজনকে আটক করার পর বিশাল এই  মদ আটকের ঘটনায় সারোদেশে আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে ব্যাপক সাধুবাদের ঝড় উঠে । এমন ঘটনার মূল হোতা মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিক বিদেশে পালিয়ে গেলে কৌশলে ফের দেশে ফিরে ৪ আগষ্ট আত্মসমর্পণ করলে হাইকোর্ট নিম্ন আদালতে ৪ সপ্তাহের সময় দিয়ে আগাম জামিন প্রদান করে । উচ্চ আদালত কর্তৃক ৪ সপ্তাহের জামিনের পর আরো ১০ সপ্তাহ অতিবাহিত হলেও বিশাল এই মদের মামলা মূল আসামী চেয়ারম্যান আজিজুল ইসলাম আইনের ফাঁক গলিয়ে এখনো রয়েছে ধরা ছোয়ার  বাইরে । আর এরই মধ্যে মদের মামলার এই কুখ্যাত আসামীর শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিদেশী ৩৭ কোটি টাকার বিশাল মদ ধ্বংস করে র‌্যাব ।

একদিকে র‌্যাবের এমন অভিযান কে পুরো দেশে যেমন সাধুবাদের ঝড় উঠে ঠিক তেমনি আসামী সেই কুখ্রাত অপরাধী  মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিক উচ্চ আদালতে জামিন নিয়ে ফের নানা নাটকীয়তা করেই যাচ্ছে । নিম্ন আদালত থেকে বারবার জামিন নিয়ে ট্যাগ ব্যাক করার গুঞ্জনে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে । একই সাথে ৩৭ কোটি টাকার মদ ধ্বসের ঘটনায় পুরো নগরীতে নান গুঞ্জন, আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলেছেন এতা বড় অপাধ করে বিশাল এই মদ ব্যবসার  হোতা মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম এখনো বীরের বেশে দাপড়িয়ে বেড়াচ্ছে কেমন করে ? আবার ফুলের মালা গলায় দিয়ে মটর সাইকেলের বহর নিয়ে শো ডাউন করে আতংকের সৃষ্টির পর  কেমন করে চষে বেড়াচ্ছে সর্বত্র ? কে আছে এমন অপরাধীর নেপথ্যের খুঁটির জোর ?

Previous Post

জিডি করায় : চোখ ও হাত-পা খোঁয়ালেন এবাদুর

Next Post

শিশুকে জিম্মি করে দলবেঁধে ধর্ষণ, ধর্ষনকারীর স্বীকারোক্তি

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
শিশুকে জিম্মি করে দলবেঁধে ধর্ষণ, ধর্ষনকারীর স্বীকারোক্তি

শিশুকে জিম্মি করে দলবেঁধে ধর্ষণ, ধর্ষনকারীর স্বীকারোক্তি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য