• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

খাদ্যে ক্ষতিকর ধাতব কিভাবে ঢোকে, শরীরের কী ক্ষতি করে

Monday, 7 November 2022, 9:36 am
খাদ্যে ক্ষতিকর ধাতব কিভাবে ঢোকে, শরীরের কী ক্ষতি করে
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে জামালপুর জেলার কুড়িটি এলাকায় চাষ করা বেগুনে ক্ষতিকর সীসা, ক্যাডমিয়াম ও নিকেলের উপস্থিতি রয়েছে ।

এর আগে নানা সময়ে মুরগি, মাছ, দুধ, হলুদের গুড়োতেও ক্ষতিকর ধাতবের উপস্থিতি পাওয়া গেছে। কিছু খাদ্যে মাত্রার চাইতে বেশি পারদ ও আর্সেনিক পাওয়া নিয়েও কথা হয়েছে।

খাদ্যে এসব ধাতব পদার্থ মাত্রার চাইতে বেশি থাকলে এবং নিয়মিত খেলে তা মানুষের শরীরে নানা ধরনের জটিল অসুখ তৈরি।

খাদ্যে ক্ষতিকর ধাতব কিভাবে আসে ?

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান খান এ প্রসঙ্গে গবেষণা করেছেন। তিনি বলছেন, কৃষি পণ্যে ক্ষতিকর ধাতব পদার্থ আসতে পারে মাটি ও পানি থেকে। কোন নির্দিষ্ট সবজি বা গাছের সাথে এর সম্পর্ক নেই।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “মাটি বা পানিতে নানা কারণে এসব ধাতব পদার্থের দূষণ হতে পারে। যেমন কোন কারখানা থেকে নিয়মিত যদি বর্জ্য পরিশোধন না করে মাটিতে ফেলা হয়, সেই মাটিতে আপনি যা চাষ করবেন ওই বর্জ্যে যেসব ধাতব পদার্থ থাকবে সেই ফসলে ওই সেসব পাওয়া যেতে পারে।”

“যদি সেই বর্জ্য পানিতে ফেলা হয় এবং ঐ পানি যদি কৃষিতে সেচের কাজে ব্যাবহার করা হয় তাহলে ফসলে ওই বর্জ্যে উপস্থিত ধাতব পাওয়া যেতে পারে। আবার পানিতে ধাতব পদার্থের দূষণ থাকলে সেটা ধীরে ধীরে আশপাশের মাটিকেও দুষিত করে ফেলে।”

দূষণ

ছবির উৎস, Gerrit Peters

ছবির ক্যাপশান,
মাটি বা পানিতে ধাতব পদার্থের দূষণের ফলে ফসলে ক্ষতিকর ধাতব পাওয়া যেতে পারে।

অধ্যাপক খান উদাহরণ দিয়ে বলেন, তিনি বাংলাদেশের আর্সেনিক আক্রান্ত এলাকায় ধানে আর্সেনিক পেয়েছেন। যেসব এলাকায় শিল্পদূষণ বেশি তার আশপাশে চাষ করা কৃষিপণ্যে ক্ষতিকর ধাতব বেশি পাওয়া গেছে।

আয়তনে ছোট হওয়ার কারণে এবং কৃষি জমি কমে যাওয়ার কারণে বাংলাদেশে কৃষি জমির আশপাশে শিল্প কারখানা খুবই নিয়মিত দেখা যায়। অন্যদিকে নদী বা জলাশয়ে পরিশোধন না করেই বর্জ্য ফেলার প্রবণতাও বাংলাদেশে ব্যাপকহারে রয়েছে।

“এখন নির্দিষ্ট একটি এলাকার বেগুনে ক্ষতিকারক ধাতব পাওয়া গেছে তার অর্থ এই নয় যে সারা দেশে সকল বেগুনে তা পাওয়া যাবে। ফসলটি কোথায় চাষ করা হচ্ছে, সেখানকার মাটি কেমন বিষয়টি তার উপর নির্ভর করবে”, বলছিলেন অধ্যাপক খান।

সার, কীটনাশক, বায়ুদূষণ

বাংলাদেশে দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্য ও কৃষি নিয়ে গবেষণা করছে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা, উবিনিগ। সংস্থাটির নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলছেন, খাদ্যে ধাতবের আরও তিনটি উৎস হল কিছু সার, কীটনাশক, আগাছা নিধনকারী ঔষধ এবং বায়ু দূষণ।

তিনি বলছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ১৩টি কীটনাশক আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। সেগুলোর বেশ কয়েকটি বাংলাদেশে অবাধে বিক্রি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। কোন ধরনের সরকারি নজরদারি নেই। ডিলাররা যেভাবে বলে দিচ্ছে কৃষকেরা সেভাবে ব্যাবহার করছে। যার মাত্রা প্রায়শই বেশি হয়ে থাকে।

“এছাড়া হাইব্রিড ফসলে কীটনাশক বেশি দিতে হয়। এসব কারণে মাটিতে ক্ষতিকর ধাতব বেশি পাওয়া যায়। বাতাসে যদি সীসা বেশি থাকে তাহলে ফসলে তার উপস্থিতি পাওয়া যেতে পারে।”

কীটনাশক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,বাংলাদেশে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করছেন অনেক কৃষক।

তিনি আরও বলছেন, অসময়ে অন্য মৌসুমের সবজি চাষেও কীটনাশক ও সার বেশি দেবার প্রবণতা রয়েছে। বাংলাদেশে ব্যবহৃত নিষিদ্ধ এরকম কয়েকটি কীটনাশক হচ্ছে প্যারাকোয়াট, ডিডিটি এরকম কয়েকটি কীটনাশক হচ্ছে

“যেমন ধরুন আপনি গরমের দেশের মানুষ হঠাৎ শীতের দেশে গেলে অনেক শীত লাগবে না? সেরকম শীতকালীন একটা সবজি আপনি আগাম চাষ করলেন কিন্তু আবহাওয়া তার উপযোগী নয় তখন তার অসুখ হবে বেশি। সেরকম হলে তাই কীটনাশকও লাগবে বেশি।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পুরনো দিনের কিছু কীটনাশক যেগুলো কম দামে পাওয়া যায় সেগুলো দীর্ঘদিন মাটিতে থেকে যেতে পারে, পানি দূষণের কারণ হতে পারে। একই জমিতে বছরের পর বছর এসব কীটনাশক ব্যবহার করলে সেটি ঘটতে পারে।

উন্নয়নশীল, অনুন্নত দেশ এবং খাদ্যে ঘাটতি রয়েছে এমন দেশগুলোতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে এসব কীটনাশক সহায়তা করলেও তা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও যেসব খাদ্যে ক্ষতিকর ধাতব

কাছাকাছি সময়ে বেগুন ছাড়াও নানা সময়ে আরও বেশ কিছু খাদ্যে ক্ষতিকর ধাতব পাওয়া গেছে। ২০১৯ সালে বাংলাদেশে হলুদের গুঁড়োতে অতিমাত্রায় ক্ষতিকারক সীসার উপস্থিতি পাওয়ার পর হলুদ রপ্তানি বন্ধ রাখতে বলা হয়েছিল।

সেসময় বেশ কয়েকটি বড় বড় কোম্পানির হলুদের গুড়োতে এর উপস্থিতি পাওয়া গিয়েছিল। বিক্রির আগে হলুদের গায়ে সীসা ঘষে সেটি উজ্জ্বল করার কারণে হলুদের গুঁড়োতেও সীসা পাওয়া যাচ্ছিল।

একই বছর দুধে সীসাসহ ভারী ধাতুর উপস্থিতি সম্পর্কে জানা যায়। মুরগি ও মাছ চাষে ট্যানারির বর্জ্য থেকে তৈরি খাবার দেয়ার বিষয়টি জানা গেছে কয়েক বছর আগে। এসব ধাতব পদার্থের উপস্থিতি নিয়ে সেসময় বেশ উদ্বেগ তৈরি হয়।

হলুদ

ছবির উৎস, TIM GRAHAM

ছবির ক্যাপশান,বাংলাদেশে হলুদের গুঁড়োতে অতিমাত্রায় ক্ষতিকারক সীসার উপস্থিতি পাওয়া গিয়েছিল।

নিয়মিত খেলে শরীরে যে ক্ষতি হয় :

পরিপাকতন্ত্রের নানা রোগ বিষয়ে চিকিৎসক গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, খাদ্যে এসব ক্ষতিকর ধাতবের উপস্থিতি সহনশীল মাত্রার ভেতরে আছে কিনা সেটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।

“যেসব ক্ষতিকর ধাতব নিয়ে এখন আলোচনা চলছে সেগুলো যদি আপনি একদিন একটু বেশি খেয়ে ফেলেন তাহলে হয়ত পেটে ব্যথা, বমি, ডায়রিয়া হতে পারে। কিন্তু যদি নিয়মিত সেটা পেটে যায় তাহলে তার প্রভাব মারাত্মক হবে। যেমন আপনার লিভার ক্ষতিগ্রস্ত হবে, ক্যান্সার হতে পারে। খাদ্য যে জায়গা থেকে প্রবেশ করে, পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে যায় সেসব অংশে ক্যান্সার হতে পারে”, বলছিলেন ডা. ফারুক আহমেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, প্রকৃতিতে অল্প পরিমাণে ক্যাডমিয়ামের উপস্থিতি থাকা স্বাভাবিক। কিন্তু দূষণের কারণে প্রকৃতিতে তা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। ক্যাডমিয়াম কিডনি, হাড় ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে।

সীসা সবচেয়ে বড় ক্ষতি করে শিশুদের। মাত্রার চেয়ে বেশি সীসা শিশুদের শরীরের বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। এছাড়া, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, খিটখিটে মেজাজ – এরকম নানা সমস্যা তৈরি করে।

পারদ শরীরে বেশি প্রবেশ করলে তা স্নায়ু, পরিপাকতন্ত্র, কিডনি, ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতি করে।

সূত্র : BBC News বাংলা

Previous Post

রূপগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

Next Post

বন্দরে মাকে গলা কেটে হত্যা, পুত্র পলাতক

Related Posts

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
বন্দরে মাকে গলা কেটে হত্যা, পুত্র পলাতক

বন্দরে মাকে গলা কেটে হত্যা, পুত্র পলাতক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য