• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেলিম ওসমানের নামে বার ভবন : আইনজীবীদের প্রতিবাদ

Thursday, 1 December 2022, 1:46 am
সেলিম ওসমানের নামে বার ভবন : আইনজীবীদের প্রতিবাদ
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বার ভবন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নামে নামকরণের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা।

এ বিষয়ে বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বার ভবনের সামনে সংবাদ সম্মেলনে করে কোনো ব্যক্তির নামে বার ভবন না করার দাবি জানানো হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বার ভবনের দোতলায় সংবাদ সম্মেলন করতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌসের নেতৃত্বে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বাধা দেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বের করে দেন তাঁরা। পরে বার ভবনের সামনে সংবাদ সম্মেলন হয়।

জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জেলা আইনজীবীর সমিতি থেকে সাধারণ সদস্যদের জানানো হয়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ‘নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন শুভ উদ্বোধন ও বার্ষিক ভোজ সভা’ অনুষ্ঠিত হবে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আইনজীবী সমিতি ভবন ব্যক্তির নামে নামকরণের ঘোষণায় সাধারণ আইনজীবীরা ব্যথিত হয়েছেন। দেশের কোথাও কোনো বার ভবন ব্যক্তির নামে করা হয়নি। বিভিন্ন আইনজীবী সমিতিতে ভবনের বিভিন্ন তলা ও মিলনায়তনের নাম ব্যক্তি বিশেষের নামে আছে। কিন্তু ব্যক্তির নামে ভবনের নজির নেই।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেলিম ওসমান সমিতি ভবন নির্মাণে ৩ কোটি টাকার অধিক অনুদান দিয়েছেন। কিন্তু তিনি অনুদান প্রদানের সময় কোথাও বলেননি তাঁর নামে ভবন করতে হবে। সমিতির ১ হাজার ৫০০ আইনজীবীর সুনাম ক্ষুণ্ন করতে এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিকে বিতর্কিত করতে অতি-উৎসাহীরা এই উদ্যোগ নিয়েছেন। জেলা আইনজীবী সমিতির নাম অপরিবর্তন করে কোনো ব্যক্তি নামের বার ভবন করা হলে তা সাধারণ আইনজীবীরা কখনো মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘সারা দেশে ৭৫টির মতো বার ভবন রয়েছে। কোথাও কোনো ব্যক্তির নামে বার ভবন করা হয়নি। নারায়ণগঞ্জের আইনজীবী সমিতি আইনজীবীদের নিয়ন্ত্রণে নেই, একটি পরিবারের নিয়ন্ত্রণে চলে গেছে। আমরা ব্যক্তির নামে বার ভবন নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল হক, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়নসহ বিএনপিপন্থী আইনজীবী নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির কোনো সভায় ব্যক্তির নামে বার ভবনের নামকরণের সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জোর খাটিয়ে এটি করতে চাচ্ছেন। সংসদ সদস্য সেলিম ওসমান বার ভবন সাইনবোর্ডও তাঁরা লাগিয়ে দিয়েছেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস বলেন, ‘বার ভবনটি নির্মাণে সংসদ সদস্য সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে ৩ কোটি ১৬ লাখ টাকা অনুদান দিয়েছেন। কৃতজ্ঞতাস্বরূপ ইসি কমিটির সভায় তাঁর নামে ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে গত ১৬ অক্টোবর ইজিএমে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাস করা হয়েছে। তাঁরা কেন দেড় মাস পর এসে এখন এই সংবাদ সম্মেলন করছেন, তা আমরা জানি না।’

সূত্র : প্রথম আলো

Previous Post

মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিএনপির অস্বীকার

Next Post

মেঘনা নদীর বালু উত্তোলন : ভাঙ্গনের মুখে হাট ও গ্রাম

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

Next Post
মেঘনা নদীর বালু উত্তোলন : ভাঙ্গনের মুখে হাট ও গ্রাম

মেঘনা নদীর বালু উত্তোলন : ভাঙ্গনের মুখে হাট ও গ্রাম

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য