• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টাকার লোভে মুক্তিযোদ্ধা বাবাকে খুন ! কুলাঙ্গার পুত্র পলাতক

Monday, 13 February 2023, 8:12 am
টাকার লোভে মুক্তিযোদ্ধা বাবাকে খুন ! কুলাঙ্গার পুত্র পলাতক
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক থেকে উত্তলোনকৃত টাকা আত্মসাত করার জন্য ভাড়াটে খুনী ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধা বাবাকে খুনের তথ্য জানিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷ নারায়ণগঞ্জের ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের মৃত্যুর ঘটনার তদন্তে এমন তথ্য পেয়েছে পিবিআই ৷

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পিবিআই’র নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর দুই মাস আগে আব্দুল হালিমের ব্যাংক থেকে তোলা ৩০ লাখ টাকা আত্মসাতের লোভে ৫ লাখ টাকার বিনিময়ে লোক ভাড়া করে বাবাকে খুন করান ছেলে এইচ এম মাসুদ ৷ ঘটনার সাথে জড়িত আলামত ও বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ (ডিভিআর) উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত হয় তদন্তকারী সংস্থা ৷

এ ঘটনায় ‘ভাড়াটে খুনি’ মো. রুবেল হত্যার বিষয়টি স্বীকার করে গত শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানায় পিবিআই৷

গত ১ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মাওলাবাজার এলাকায় নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের (৭২) মরদেহ উদ্ধার করে পুলিশ ৷ ওই সময় তার একমাত্র ছেলে মাসুদ (৪২) দাবি করেন, ৩১ জানুয়ারি দিবাগত রাতে তাদের বাসায় ঢুকে তার হাত, পা ও মুখ বেঁধে, বৃদ্ধ বাবাকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে ডাকাত দল ৷

তবে ঘটনাস্থলের আলামত ও নিহতের ছেলের বক্তব্য নিয়ে ‘সন্দিহান’ পুলিশ ৷ ওই সময় ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, ডাকাতরা কীভাবে ওই বাসায় ঢুকল তা স্পষ্ট নয় পুলিশের কাছে । বাড়িতে চারটি সিসি ক্যামেরা থাকলেও মেশিন থেকে হার্ডড্রাইভ খুলে নিয়ে যাওয়া হয়েছে ৷ সে কারণে এ ঘটনাকে রহস্যজনক বলে জানিয়েছিলেন ওসি ৷

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন নিহতের জামাতা ৷ মামলার এজাহারে তিনি উল্লেখ্য করেন, নিহত আব্দুল হালিমের এক ছেলে ও দুই মেয়ে ৷ মেয়েরা তার শ্বশুরবাড়িতে থাকে৷ বাদীর শাশুড়ি মারা যাবার পর শ্বশুর ও তার একমাত্র ছেলে মাসুদ ও তার স্ত্রী সন্তানদের নিয়ে মাওলাবাজারের নিজ বাড়িক দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে থাকতেন৷ ৩১ জানুয়ারি রাত আড়াইটার দিকে লোক মারফত জানতে পারেন, বাদীর শ্বশুরবাড়িতে বড় ধরনের ডাকাতি হয়েছে ৷ তৎক্ষনাৎ বাড়ি ফিরে দেখেন তাক শ্বশুর খাটের উপর মৃত পড়ে আছেন৷ তার শ্যালক জানান, দু’দিন আগে তার স্ত্রী-সন্তান শ্বশুরবাড়ি গেছেন৷ রাত দশটার দিকে খাওয়া-দাওয়া শেষে শ্বশুড় ও শ্যালক নিজ কক্ষে শুয়ে পড়েন ৷

‘রাত দশটা থেকে সোয়া দুইটা পর্যন্ত সময়ের মধ্যে তিন অজ্ঞাত ব্যক্তি শ্যালকের কক্ষে ঢুকে তাকে পাটের রশি দিয়ে হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে শ্বশুরের কক্ষে গিয়ে তাকে ভয় দেখিয়ে আলমারিতে থাকা শ্বশুরের ৩০ লাখ ও তার শ্যালকের ২ লাখ টাকা লুটে নেয়৷ শ্বশুরের টাকা দুই মাস আগে আইএফআইসি ইসলামী ব্যাংক থেকে তোলা হয়৷ টাকা লুটের পর আসামিরা সিসি ক্যামেরার হার্ডড্রাইভ নিয়ে যায়৷ বাধা দিলে শ্বশুরকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় ৷ আসামিরা চলে যাবার পর শ্যালক হাত, মুখ বাঁধা অবস্থায় দরজা ধাক্কালে শব্দ পেয়ে ভাড়াটিয়া মাহিনুর (৪০) ও তার স্বামী দেলোয়ার (৪৫) ফ্ল্যাটের দরজা খুলিে ঘরের ভেতর প্রবেশ করে তার শ্যালোকের হাত ও মুখের বাঁধন খুলে দেয়৷ ।

চাঞ্চল্যকর এ মামলাটি থানা পুলিশের পাশাপাশি তারাও ছায়াতদন্ত করেন বলে জানান পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম ৷

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব নেয় পিবিআই ৷ দায়িত্ব পাবার ২৪ ঘন্টার মধ্যে এসআই শাকিল হোসেন ও এসআই কামরুল হাসানকে নিয়ে ঘটনার রহস্য উদঘাটন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম৷

পিবিআই বলছে, মামলার দায়িত্ব পাবার পর পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই ৷ তদন্তে পিবিআই জানতে পারে নিহতের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ইজিবাইক চালক মো. রুবেলের (২৭ )৷ কিন্তু ঘটনার দু’দিন পর থেকে তার কোন খোঁজ নেই ৷ প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন রুবেলের উপস্থিতি ভুক্তভোগীর বাড়ির আশেপাশে পায় পিবিআই ৷

সন্দেহভাজন হিসেবে গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানা এলারার বোনের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ৷ পরে আদালতে ১৬৪ ধারায় স্বাকীরোক্তিমূলক জবানবন্দিও দেয় ৷

জিজ্ঞাসাবাদে আসামি রুবেলের দেওয়া তথ্যের বরাতে পিবিআই জানায়, ব্যাংক থেকে তোলা বাবার ৩০ লাখ টাকা একাই আত্মসাতের লোভে মাসুদ নিজ পিতাকে হত্যার পরিকল্পনা করে ৷ নিহতের ছেলে মাসুদ ৫ লাখ টাকার বিনিময়ে নিজ পিতাকে হত্যার জন্য রুবেলকে ভাড়া করে ৷ ঘটনার রাত দশটায় মাসুদের ফোন পেয়ে তাদের বাড়িতে যায় রুবেল ৷ রুবেলের জন্য বাসার কলাপসিবল গেট ও ফ্ল্যাটের দরজা আগে থেকেই খোলা রাখে মাসুদ ৷ রাত এগারোটার দিকে আব্দুল হালিম ঘুমিয়ে পড়লে মাসুদ তার বার হাত-পা চেপে ধরে এবং রুবেল তার গলি টিপে শ্বাসরোধের চেষ্টা করে৷ ভুক্তভোগী চিৎকার দেবার চেষ্টা করলে রুবেল তার মুখের উপর বালিশ চাপা দেয় ৷ হত্যার পর মাসুদ তার কক্ষে থাকা রক্তচাপ মাপার যন্ত্রের সাহায্যে নিজ পিতার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হন ৷

‘পরিকল্পনা অনুযায়ী রুবেলকে ৫ লাখ টাকা দিয়ে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ বাইরে কোথাও ফেলে দিতে বলে মাসুদ ৷ পরে হত্যার ঘটনা ভিন্নখাতে নিতে ডাকাতির নাটক সাজায় ৷ মাসুদকে পাটের দড়ি দিয়ে হাত, পা ও গামছা দিয়ে মুখ বেঁধে রেখে যায় রুবেল ৷ চলে যাবার সময় রুবেল হার্ডড্রাইভ ভুক্তভোগীর বাড়ির পেছনে ময়লার স্তুপে ফেলে রেখে যায় ৷

পিবিআই পুলিশ সুপার বলেন, ‘রুবেলকে তার বোনের বাসা থেকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের ভাড়া বাসার ড্রেসিং টেবিৱের ড্রয়ার থেকে ৪ লাখ ৪৩ হাজার টাকা জব্দ করে ৷ এবং ভুক্তভোগীর বাড়ির পেছন থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ উদ্ধার করে ৷ আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত পাটের দড়ি, গামছা, বালিশ, ডিজিটাল ব্ল্যাড প্রেসার মাপার মেশিন জব্দ করা হয়।

আসামি রুবেল শনিবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Previous Post

আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

Next Post

শিশুদের চুল কেটে নির্যাতন : মেয়রের আগাম জামিন

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
শিশুদের চুল কেটে নির্যাতন : মেয়রের আগাম জামিন

শিশুদের চুল কেটে নির্যাতন : মেয়রের আগাম জামিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য