• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘দেশে বিচারহীনতা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে’- রফিউর রাব্বি

Sunday, 9 April 2023, 7:07 am
‘দেশে বিচারহীনতা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে’- রফিউর রাব্বি
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকারের শাসনামলের ২০১৩ সালের ৬ মার্চ শহরের পুরান কোর্ট এলাকার বাসা থেকে বেড়িয়ে নিখোঁজ হন মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী । এর দুই দিন পর ৮ মার্চ নগরীর চারারগোপ কালীরবাজারের কুমুদিনী খাল থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধর হয় নিখোঁজ ত্বকীর লাশ। তখন লাশ উদ্ধারের ঘটনায় লোমহর্ষক এমন নির্মম হত্যাকান্ড দেখে তখন কষ্টে, ক্ষোভে কেপে উঠে নারায়ণগঞ্জবাসী। সেই থেকে এই নির্মম হত্যাকান্ডসহ দেশের চাঞ্চল্যকর লোমহর্ষক কয়েকটি হত্যার বিচার দারীতে আন্দোলন করে যাচ্ছে ত্বকী মঞ্চ।

সেই  চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১২১ মাস উপলক্ষে ৮ এপ্রিল সন্ধ্যায় প্রতি মাসের ৮ তারিখের মতো এরারো প্রতিবাদ করেছে  নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আন্দোলনের ধারাবাহিকতায় এবারো নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্টানে রফিউর রাব্বি বলেন, দেশে বিচারহীনতা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকার মানুষের বিচার পাওয়ার অধিকারকে হরণ করে, ভোট দেয়ার অধিকারকে হরণ করে, মানুষের মৌলিত অধিকারসহ সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করে এক দুর্বৃত্তশক্তিকে প্রতিষ্ঠা করেছে। সরকারের অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও এসবের বিরুদ্ধে কথা ও কলমে মানুষের প্রতিবাদ বন্ধ রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। আর তাই দশ বছর পেরিয়ে গেলেও ত্বকী হত্যার বিচার শুরু হয় না। সাগর-রুনি ও তনু হত্যার বিচার হয় না। এ দায় যতটা না বিচার ব্যবস্থার তার চেয়ে বেশি সরকারের। আজকে সরকার; সরকারের বিরোধিতাকে রাষ্ট্রের বিরোধিতা আক্ষা দিচ্ছে। ভয় দেখিয়ে গণমাধ্যম ও ভিন্নমতকে দমন করে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য, বৈষম্য মুক্ত সমাজের জন্য। পাকিস্তানে সময়ও মানুষের ভোট দেয়ার অধিকার ছিল, নয়তো ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা পেতো না। আজকে সে অধিকারও সরকার হরণ করেছে। সবকিছুকে দলীয়করণ করতে গিয়ে মুক্তিযুদ্ধের অর্জন গুলোকে ধ্বংস করেছে। জোর করে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সকল বাহিনীকে বিতর্কিত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। দেশের বাইরে এদের সুনাম ক্ষুন্ন করছে।

তিনি ত্বকী, সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার দাবি করেন।

মাহাবুবুর রহমান মাসুম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, শামীম ওসমান কী আইনের ঊর্ধ্বে? কেন তাকে আইনের আওতায় আনছেন না? তৈরী করে রাখা অভিযোগপত্রটি কেন আদালতে জমা দেয়া হচ্ছে না? আপনিতো বলেছেন অপরাধী যেই হোক তার বিচার হবে। তবে কেন ত্বকী হত্যার বিচার হচ্ছে না?

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ সেলিম । সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর পিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সিপিবি শহর সভাপতি আবদুর হাই শরীফ, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।

উল্লেখ্য, ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোকপ্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Previous Post

শিখার নারায়ণগঞ্জের বাসায় যাতায়াত ছিল জঙ্গি সোহেলের

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবার সাক্ষাৎ করলেন শামীম ওসমান

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবার সাক্ষাৎ করলেন শামীম ওসমান

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবার সাক্ষাৎ করলেন শামীম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য