• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

Saturday, 15 April 2023, 4:58 pm
সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবাশ্বির শ্রাবণ :

‘জন্মের পর থেকেই বাচ্চাটির চিকিৎসা করে আসছি। কিন্তু ভালো হচ্ছে না। ডাক্তাররা বলেছেন বাচ্চার হার্টে দুইটি ছিদ্র ধরা পড়েছে। দুইটি অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশন করার মতো কোনো টাকা নেই আমার কাছে। আমার কাছে যে টাকা ছিল সব খরচ হয়ে গেছে। এখন আর পারছি না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এমন অবস্থায় যদি কেউ এগিয়ে আসতেন তাহলে বাচ্চাটির চিকিৎসা করাতে পারতাম।’

কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকার বাসিন্দা আবু সাঈদ। প্রায় ১০ মাস ধরে সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব তিনি। এখন টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করাতেও পারছেন না।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রুটি বানিয়ে বিক্রি করেন আবু সাঈদ। এতে যা আয় হতো তা দিয়েই স্বামী-স্ত্রী দুজনের সংসার চলছিল। এরইমধ্যে সংসারে নতুন অতিথি আগমনের খবর আসে। আর এই খবর শুনে পরিবারের সবার মাঝে আনন্দ বিরাজ করছিল।

সন্তান জন্মের পর নাম রাখেন সিয়াম। ইচ্ছা ছিল তাকে মাদরাসায় পড়িয়ে বড় আলেম বানাবেন। কিন্তু জন্মগ্রহণ করার পর থেকেই তাকে হাসপাতাল থেকে বাড়ি আনা যাচ্ছে না। একের পর এক অসুস্থতা লেগেই রয়েছে। জন্মের পরপরই নিউমোনিয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় তার হার্টে ছিদ্র রয়েছে।

জন্মের পর পরিবারের সদস্যরা মিলে এখন পর্যন্ত ৪ থেকে ৫ লক্ষাধিক টাকা ব্যয় করেছেন চিকিৎসার জন্য। কিন্তু সামধান হচ্ছে না। সবশেষ ডাক্তার বলেছেন দুইটি অপারেশন লাগবে। এখন একটি আরেকটি ৫ থেকে ৬ বছর বয়সে লাগবে। সেই অপারেশন করার মতো টাকা আর তাদের নেই। টাকা হলেই শিশুটির অপারেশন হয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে শিশু সিয়ামের মা স্বপ্না বেগম বলেন, আমার আর কোনো আশা নেই। শুধু আমার ছেলেটি ভালো হয়ে যাক। ছেলেটির কষ্ট দেখলে আর সহ্য হয় না। তার মুখের দিকে তাকালেই কান্না চলে আসে। আমি আমার ছেলেটিকে বাঁচাতে চাই। যদি কেউ আমার এই ছোট শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা করেন তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

শিশুটির দাদি জরিনা বেগম বলেন, বাচ্চাটির জন্মের পর নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারের কাছে নেওয়ার পরই হার্টে ছিদ্র ধরা পড়ে। আমি আমার নাতিকে বাঁচাতে চাই। অনেক আদরের নাতি আমার। সারাদিন সে কান্না করে। তার কান্না দেখে আর সহ্য হয় না। যদি কেউ সহযোগিতা করে তাহলে তার জন্য সারাজীবন আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখেন তাহলে তাকে আলেম বানাবো।

কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আল মামুন মিন্টু ভূইয়া বলেন, সবার মাঝেই অভাব বিরাজ করছে। কাকে রেখে কাকে সযোগিতা করবো। তারপরও আমি বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করবো।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, ওয়ার্ড সদস্যের মাধ্যমে যোগাযোগ করলে আমি বিষয়টি দেখবো। তাদের জন্য কিছু করা যায় কিনা সে বিষয়টি বিবেচনা করবো।

সূত্র : জাগো নিউজ

Previous Post

দেড়শো চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৭

Next Post

রূপগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
রূপগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

রূপগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য