• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ ! নারায়ণগঞ্জে চাঞ্চল্য

Tuesday, 30 May 2023, 1:59 pm
‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ ! নারায়ণগঞ্জে চাঞ্চল্য
14
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

এমন সংবাদ প্রকাশের পর তোলপাড়ের সৃস্টি হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায়। নাম প্রকশ না করার অনুরোধে নারায়ণগঞ্জে কর্মরত পুলিশের একজন কর্মকর্তা বলেন, “ভাই একটি নিউজ দেখছেন আজকের পত্রিকায় ?” কি নিউজ ? এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন  : ‘দেখেন আজকের পত্রিকা অনলাইনে।’ আরে ভাই কি নিউজ এমন প্রশ্নের পর ফের ওই কর্মকর্তা বলেন, ‘নগদ ৬০ লক্ষ টাকা ঘুষ দিয়ে চেয়ারে (ওসির চেয়ার) বসেছি । ফ্রিতে সেবা দিতে আসিনি।’ এমন সংবাদের পর জেলায় কর্মরত ওসিগণ নিজেদের মধ্যে  হোয়াটসঅ্যাপে আলোচনা করছেন । শুরু হয়েছে তোলপাড় । কারণ হিসেবে তিনি বিশাল ফিরিস্তি তুলে ধরেন পোস্টিং দূর্ণীতির

 

‘নগদ ৬০ লক্ষ টাকা ঘুষ দিয়ে চেয়ারে (ওসির চেয়ার) বসেছি । ফ্রিতে সেবা দিতে আসিনি । মন্ত্রী, এমপি, মেয়র বা নেতাদের দিয়ে তদবির করিয়ে কোনো লাভ হবে না। কারও কথার আমি ধার ধারি না…।’ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলামের বিরুদ্ধে এক সেবা প্রার্থীকে এই মন্তব্য করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের নেতারা। তবে ওসি খায়রুল অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ওই ধরনের কোনো মন্তব্য করেননি।

ঘটনাটি ২২ মের। সেদিন চান্দগাঁও থানায় গিয়েছিলেন চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড এ-ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তাঁর সঙ্গে চান্দগাঁও থানা মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সানোয়ারা আবাসিক এলাকার সভাপতি মুজিবুর রহমানসহ আরও কয়েকজন থানায় গিয়েছিলেন। তাঁদের উপস্থিতিতেই আমিনুল ইসলামকে লক্ষ্য করে ওই মন্তব্য করেন ওসি খায়রুল ইসলাম। তবে তাঁর এ ধরনের মন্তব্যের কোনো অডিও বা ভিডিও রেকর্ড পাওয়া যায়নি। অবশ্য ঘটনার সময় উপস্থিত স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ অন্যরা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দায়িত্বশীল পদে থেকে ওসি খায়রুল এ ধরনের অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না।

আমিনুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে তাঁর বড় ভাই তাঁকে ও তাঁর প্রবাসী ছোট ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে ১৪ মে চান্দগাঁও থানায় চাঁদাবাজির মামলা করেন। এরপর আমিনুল ২২ মে তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করতে যান। তিনি বলেন, ‘ওই মামলা (বড় ভাইয়ের করা মামলা) রেকর্ডের আগে উনি (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেননি। কোনো কথাবার্তা ছাড়াই বড় ভাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওসি আমাকে মামলার আসামি করেন। ২০ মে আমি আদালত থেকে জামিন নিই।’

আমিনুল অভিযোগ করেন, ‘২২ মে রাত ৯টায় আমি ও আমার আরেক ভাইসহ কয়েকজন মিলে চান্দগাঁও থানায় গিয়েছিলাম আমাদের বিরুদ্ধে যিনি মিথ্যা মামলা দিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দিতে। কিন্তু ওসি আমাদের অভিযোগটি গ্রহণ করেননি। আমি বলেছিলাম, আপনি যুক্তিসংগত কারণ কিংবা প্রাথমিক কোনো তদন্ত ছাড়াই হুট করে একজনকে আসামি করে মামলা নিয়েছেন। আমাদের মামলা কেন নেবেন না ? এ সময় ওসি খায়রুল আমাদের সঙ্গে যা-তা ব্যবহার করেন।

তিনি নাকি ৬০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ওসির চেয়ারে বসেছেন। ফ্রিতে সেবা দেন না। মন্ত্রী, এমপি, মেয়র বা নেতাদের দিয়ে তদবির করিয়ে কোনো লাভ হবে না।’

চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‘আমাদের উপস্থিতিতেই তিনি (ওসি) এই ধরনের অশোভন মন্তব্য করেছেন। একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এ ধরনের আচরণ করতে পারেন না। আমরা নগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিষয়টি মৌখিকভাবে জানিয়ে রেখেছি। কয়েক দিনের মধ্যে সাংগঠনিক বৈঠক করে ওসির এই ধরনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

চট্টগ্রাম নগরীর সানোয়ারা আবাসিক এলাকার সভাপতি মুজিবুর রহমানও বলেন, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন। ওসি খায়রুল অশোভন আচরণ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি খায়রুল ইসলাম বলেন, ‘ওসি পদের মতো একটা দায়িত্বশীল অবস্থানে থেকে কোনো সুস্থ মানুষ কি এই ধরনের কথাবার্তা বলতে পারে ? এটা আপনারা বিবেচনা করেন। এটা একটা অসংলগ্ন কথাবার্তা।’ তিনি বলেন, ‘উনারা ওই দিন মামলার জন্য এসেছিলেন। আগে অভিযোগটি তদন্ত করে দেখা হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে উনাদের জানিয়েছিলাম। কিন্তু বিতর্কিত কোনো কথাবার্তা আমি বলিনি। উনারা যেসব অভিযোগ করেছেন, সেটা উনাদের ব্যক্তিগত বিষয়।’

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারিশ বলেন, ‘উনি (ওসি) যদি এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে থাকেন, তাহলে তা বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর জন্য কঠিন শাস্তিও রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Previous Post

ফার্মেসিতে কাজ করেই ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ ! অতঃপর......

Next Post

রূপগঞ্জে শিশু জুঁই খুন : তিন খুনির ফাঁসি

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
রূপগঞ্জে শিশু জুঁই খুন  : তিন খুনির ফাঁসি

রূপগঞ্জে শিশু জুঁই খুন : তিন খুনির ফাঁসি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য