• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে একই দিনে ৫ লাশ উদ্ধার

Saturday, 2 September 2023, 10:21 pm
সিদ্ধিরগঞ্জে একই দিনে ৫ লাশ উদ্ধার
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। তাঁদের মধ্যে তিনজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশ গুলো উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে দুজন, শিমরাইল মোড়ে বাসের ভেতর থেকে একজন, ওয়াবদা কলোনি এলাকা থেকে একজন ও আদমজী সোনামিয়া মার্কেট এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে লুৎফর রহমান জনি (৩৪), সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট এলাকার নাসিরের মেয়ে নাসরীন আক্তার (২২), ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে মছিবুর রহমান (৩৬), নেত্রকোনার খালিয়াঝুরির কল্যাণপুর এলাকার ফুয়াদের ছেলে স্বাধীন (১১) এবং রূপগঞ্জের নুর ইসলামের মেয়ে হাসিনা আক্তার (২৭)।

পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

পুলিশ জানিয়েছে, আজ সকালে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় একটি ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করেছেন লুৎফর রহমান জনি। ঘটনাস্থলে থাকা এলাকাবাসী জানিয়েছে, নিহত যুবক সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজ সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় একটি মিনিবাস থেকে মছিবুর রহমান নামের এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু।

একই দিন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাসরীন আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাসিনা আক্তার নামের আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

এর আগে বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে স্বাধীন (১১) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে স্বাধীনের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ সকাল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এঁদের মধ্যে তিনজনের আত্মহত্যা ও একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, পারিবারিক কোনো ঝামেলা থেকে হয়তো আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Previous Post

স্ত্রীর পাশে কবর দিতে শেষ আকুতি জানিয়ে স্বামীর আত্মহত্যা

Next Post

জামায়াত ১৫ নেতা কারাগারে, রিমান্ড শুনানী সোমবার

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
জামায়াত ১৫ নেতা কারাগারে, রিমান্ড শুনানী সোমবার

জামায়াত ১৫ নেতা কারাগারে, রিমান্ড শুনানী সোমবার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য