• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জের স্কুলের নাম পরিবর্তন : এখন ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’

Wednesday, 20 September 2023, 9:30 pm
রূপগঞ্জের স্কুলের নাম পরিবর্তন : এখন ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে।

এখন থেকে এ স্কুলটি ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিতি পাবে।

বস্ত্র ও পাটমন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজীর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গত ৬ মার্চ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের আবেদন করেন। আবেদন বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও (মাউশি) ইতিবাচক মনোভাব দেখায়। পরে স্কুল পরিদর্শন শেষে গত ২১ মে শিক্ষা বোর্ডে প্রতিবেদন দাখিল করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এতে আরও বলা হয়, প্রতিবেদন ও অন্যান্য নথিপত্রসহ তা আবারও মন্ত্রণালয়ে পাঠায় ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্মতি দেওয়ার পর বোর্ড নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের সম্মতিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সাত্তার জুট মিলস মডেল বিদ্যালয়ের (ইআইআইএন-১১২৫০৬) নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’ নামকরণ করা হলো।

১৯৮০ সালে সাত্তার জুট মিলস মডেল হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। শুরুতে এ স্কুলে শুধু পাটকলে কর্মকর্তাদের সন্তানরা পড়ালেখা করতো। পরে স্থানীয় বাসিন্দাদের সন্তানরাও সেখানে পড়ালেখার সুযোগ পান।

স্কুলটি প্রতিষ্ঠা করেন এরশাদ সরকারের সাবেক পাটমন্ত্রী এম এ সাত্তার। তিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি এরশাদের উপদেষ্টা ও জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ছিলেন।

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গণমাদ্যম কে বলেন, জুট মিল তো বিকিকিনি হয়ে গেছে। ফলে স্কুলের জায়গা নেই। আমরা উদ্বাস্তু হয়ে যাচ্ছিলাম। বস্ত্র ও পাটমন্ত্রী মহোদয়ের সুনজরে আমরা স্কুলটাকে টিকিয়ে রেখে এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে কাজ করতে পারছি।

তিনি বলেন, এখন আমাদের স্কুলের নিজস্ব জমি আছে। চারতলা ও তিনতলা দুটি আধুনিক ভবন রয়েছে। শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছেন মন্ত্রী। সার্বিক দিক বিবেচনা করে গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের আবেদন করেছিলাম। সেটা অনুমোদন পেয়েছি। আমরা সবাই এতে খুশি।

Previous Post

‘দৈনিক সোজা সাপটা’র ডিক্লারেশন বাতিলের রায় বহাল

Next Post

সেই নৌ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Related Posts

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Next Post
সেই নৌ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সেই নৌ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য