• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

র‌্যাব পরিচয়ে ছিনতাই : দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

Monday, 25 September 2023, 9:23 pm
র‌্যাব পরিচয়ে ছিনতাই : দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে
20
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ে ‘র‌্যাব পরিচয়ে’ ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ দশদিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত এই আদেশ দেন।

এর আগে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) মাহবুবুর রহমান রবিন (৩৩) ও সাধারণ সম্পাদক শাহরিয়ার খান ওরফে সাজুকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

ওই রাতেই তাদের বিরুদ্ধে মহাসড়কে গাড়ি থামিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ‘র‌্যাব’ পরিচয়ে ২৮৩টি মোবাইল ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন কুমিল্লার ব্যবসায়ী মো. সুমন। মামলার পর উপজেলার খাসনগর এলাকার রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

২০২১ সালের জুলাইতে একটি গার্মেন্টসের মালামাল লুটের ঘটনায় রবিনের বিরুদ্ধে মামলা হলে তাকে ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় বলেও জানান সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল৷

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লা সদরে ভুক্তভোগী সুমনের একটি দোকান রয়েছে। তিনি ঢাকাসহ আশেপাশের বিভিন্ন স্থানে মোবাইল বিক্রি করেন। গত ১৩ সেপ্টেম্বর সকালে ঢাকার দিকে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এলাকায় ‘আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে’ দুই সহযোগীকে নিয়ে সুমনের গাড়ি থামিয়ে ২৮৩টি মোবাইল ছিনতাই করে ছাত্রলীগের এই দুই নেতা।

এই ঘটনার ১২ দিন পর সোনারগাঁ থানায় ছাত্রলীগের দুই নেতাসহ তিন জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে মামলা করেন সুমন।
ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি ও ভূমিদস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারা দু’জনই এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে সোনারগাঁ থানা পুলিশের একটি সূত্র জানায়।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে মামলার পর রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে রবিন ও সাজুকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের মামলায় আমরা তাদের গ্রেপ্তারের খবর শুনেছি। ছাত্রলীগের মতো একটি সংগঠনের সাথে জড়িত থেকে এসব কর্মকান্ড করায় আমরা বিব্রত। রবিন ও সাজুর বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ আগে থেকেই ছিল। আগেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।’

‘আমরা জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।’, যোগ করেন এ ছাত্রলীগ নেতা।

এর আগে গত ১৩ মে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছিনতাইয়ের মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি তপু চন্দ্র ঘোষকে তার ৩ সহযোগীসহ গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। তপু চন্দ্র ঘোষও সোনারগাঁয়ের মোগরাপাড়া উপজেলার অর্জুনদি গ্রামের বাসিন্দা।

Previous Post

সেই দুর্ধর্ষ হানজালার আত্মসমর্পন, কারাগারে

Next Post

সোনারগাঁ ছাত্রলীগ নেতাদের কান্ড : পৌর কমিটি বিলুপ্ত

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
সোনারগাঁ ছাত্রলীগ নেতাদের কান্ড : পৌর কমিটি বিলুপ্ত

সোনারগাঁ ছাত্রলীগ নেতাদের কান্ড : পৌর কমিটি বিলুপ্ত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য