• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কতটা স্বচ্ছ ও পেশাদারিত্ব নিয়ে চলছে আইনশৃংখলা বাহিনী ?’

Wednesday, 8 November 2023, 9:50 pm
21
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

আইনশৃংখলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সোনারগাঁ উপজেলায় পুলিশের নির্যাতনে নিহত নুরুল ইসলামের লাশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কি দিয়ে প্রমাণ করবেন তিনি অত্যান্ত স্বচ্ছতার সাথে জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন ?

কি ভূমিকা পালন করেছেন পেশাদারিত্বের সাথে এই হত্যাকান্ডের ঘটনায় । কতটা অমানবিকতার ঘটনার সৃষ্টি হয়েছে ? এর কি বিচার হয়েছে যে কারণে আগামী দিনেও এই পুলিশ সুপারকে নারায়ণগঞ্জবাসী স্যালুট দিবে নারায়ণগঞ্জবাসী ? শাক দিয়ে আর কত মাছ ডেকে রাখবে আমাদের আস্থার স্থল এই আইনশৃংখলা বাহিনী ?  এমন প্রশ্ন সোনারগাঁয়ের অসংখ্য সাধারণ মানুষের

জানা যায়, সোনারগাঁ উপজেলায় পুলিশের নির্যাতনে ৫৫ বছর বয়সি নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এদিকে নুরুল ইসলামের লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করার জন্য সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর আবেদন করেছেন নিহত নুরুল ইসলাম মেয়ের জামাতা। সেই আবেদন পত্রে পরিবারের সকল সদস্য স্বাক্ষর করেন।

সোমবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের বুরুমদী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামে নিহত নুরুল ইসলামের একটি পোল্ট্রি ব্যবসা ছিল বলে তার পরিবারের সদস্যরা জানান।

নিহতের মেয়ে মিথিলা আক্তার জানান, গতকাল বিকালে সোনারগাঁ থানাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক ইলিয়াস আহমেদ এক কনস্টেবলকে নিয়ে তাদের বাড়িতে আসেন৷ দুজনেই সাদা পোশাকে ছিলেন৷ তারা এক লাখ টাকা দাবি করেন, না দিলে ওই এএসআই তাকে চলমান রাজনৈতিক মামলায় ফাঁসানোর হুমকি দেয়৷

“আমরা ৫০ হাজার টাকা দিতে রাজি হয়েছিলাম, কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করে এএসআই ইলিয়াস আমার বাবাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার বাবা বাধা দিলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। এরপর তারা আমার বাবাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যায়।”

আহত নুরুল ইসলামকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচ কন্যার জনক এই বৃদ্ধের তিন বছর আগে ওপেন-হার্ট সার্জারি হয়েছিল। তিনি একজন অসুস্থ ব্যক্তি হওয়ায় পুলিশ নির্যাতন সহ্য করতে পারেননি, বলেন ঘটনার প্রত্যক্ষদর্শী পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

মিথিলা বলেন, ‘আমার বাবা ইনহেলার ও পানি চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা নিতে দেয়নি। আমার বাবা যদি ইনহেলার নিতে পারতেন তাহলে তিনি মারা যেতেন না। পুলিশ আমার বাবাকে হত্যা করেছে, এর বিচারের জন্য প্রয়োজনে আদালতে যাব।

স্থানীয়রা জানান, নুরুল ইসলামের মৃত্যুর খবর শুনে আবারও পুলিশ তার বাড়িতে আসে। এরপর বিক্ষুব্ধ স্বজন ও প্রতিবেশীরা তাদের অবরোধ করে।

পরে বন্দর ও সোনারগাঁ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলামের দাবি, মাদক সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

‘পুলিশ মাদক উদ্ধারের জন্য তার বাড়িতে গিয়েছিল। কিছুই না পেয়ে তারা স্থান ত্যাগ করেন। হৃদরোগী হওয়ায় পুলিশের ভয়ে তার মৃত্যু হতে পারে।’

‘সাদা পোশাকে’ অভিযানের বিষয়ে জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘কখনও কখনও প্রয়োজনে সাদা পোশাকে পুলিশ অভিযান চালায়।’

ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক সংক্রান্ত কোনো মামলা আছে কিনা এবং এর আগে কখনো তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে নিশ্চিত করে কিছু বলতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমি এ স্টেশনে নতুন বিস্তারিত জেনে বলতে পারবো।

এদিকে, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে জানান নিহত নুরুল ইসলামের পরিবার।

Previous Post

বিশেষ পেশার নামধারী সোর্সের ক্ষোভ ও লোভে টিপু গ্রেফতার

Next Post

ত্বকী হত্যার ১২৮ মাস : নারায়ণগঞ্জসহ সারা দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
ত্বকী হত্যার ১২৮ মাস : নারায়ণগঞ্জসহ সারা দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা

ত্বকী হত্যার ১২৮ মাস : নারায়ণগঞ্জসহ সারা দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য